

Buy হাসান আজিজুল হকের ছোটগল্প Online in Bangladesh
লেখক: শামস্ আল্দীন
- Publisher: ইত্যাদি গ্রন্থ প্রকাশ
- Isbn: 9789849044796
- Number Of Pages: 240
- Language: বাংলা
- Edition: 3rd Printed, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
কয়েকটি ছেলে বসেছিল সন্ধ্যার পর। তেঁতুলগাছটার দিকে পিছন ফিরে। খালি গায়ে ময়লা হাফশার্টকে আসন করে। গোল হয়ে পা ছড়িয়ে গল্প করছিল। একটা আর্তনাদের মতো শব্দে সবাই ফিরে তাকাল। তেঁতুলগাছের শুকনো ডাল নাড়িয়ে, পাতা ঝরিয়ে সোঁ-সোঁ শব্দে কিছু একটা উড়ে এল ওদের মাথার উপর। ফিকে অন্ধকারের মধ্যে গভীর নিকষ একতাল সজীব অন্ধকারের মতো প্রায় ওদের মাথা ছুঁয়ে সামনের পড়ো ভিটেটায় নামল সেটা। হৈচৈ করে উঠল ছেলেরা, ছুটে এল ভিটেটার কাছে।আবছা অন্ধকারে খানিকটা উঁচু মাটি আর অন্ধকার একটা ঝোঁপ ছাড়া আর কিছুই চোখে পড়ল না তাদের। ওদের সর্দার ছেলেটি বুঝতে পারল, হামেশা দেখা যায় এমন পাখিদের মধ্যে শকুনই তীব্রবেগে মাটিতে নেমে তাল সামলানোর জন্য খানিকটা দৌড়ে যায়। তাই তার চোখেই প্রথম পড়ল অন্ধকারের তালটা দৌড়তে দৌড়তে খানিকটা এগিয়ে বিব্রত হতভম্বের মতো দাঁড়িয়ে গেল। অপেক্ষাকৃত ছোট ছেলেটি বলল ভয়চকিতস্বরে, কিরে ওটো?
রিভিউ ও রেটিং (Review & Rating)

Perfect and Helpful too

The book is useful and helpful.It will enrich the readers of this book. The price however ought to be kept at a marginal profit level so that more readers could provide to purchase this book and get the utility of it. Moreover, the publisher should be more careful in setting and coosing variable atrractive fonts to enhanch it standard. LAST BUT NOT THE LEAT, The service of ROKOMARI.COM is undoubtedly very praiseworthy.





















