কুরআন সুন্নাহর আলোকে জামায়াত ও ঐক্য
বই কালেকশন

Buy কুরআন সুন্নাহর আলোকে জামায়াত ও ঐক্য Online in Bangladesh

লেখক: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

4.79
(54 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
  • Publisher: আস-সুন্নাহ পাবলিকেশন্স
  • Number Of Pages: 16
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2017
৳ 19৳ 205% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"কুরআন সুন্নাহর আলোকে জামায়াত ও ঐক্য"বইটির ভূমিকা: আলহামদুলিল্লাহ, প্রফেসর ড. খােন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ রচিত, কুরআন ও সুন্নাহর আলােকে জামাআত ও ঐক্য লেখাটি পড়লাম। বাস্তবে উম্মতের ঐক্যের জন্য যে মানুষটি তাঁর সারাটি জীবন ব্যয় করেছেন, জীবনের সার্বক্ষণিক প্রচেষ্টা যার এ কেন্দ্রিক নিবদ্ধ থাকতাে, ঐক্যের প্রতীক হিসেবে যাকে সকল নিষ্ঠাবান মানুষই স্বীকার করে, তার পক্ষেই এরকম একটি গ্রন্থ লেখা সম্ভব। তিনি কুরআন ও সুন্নাহর আলােকে উম্মতের ঐক্যের গুরুত্ব, প্রয়ােজনীয়তা, অনৈক্যের বিধান ও এর বিবিধ অপকারিতা তুলে ধরেছেন। ইখতিলাফ ও ইফতেরাকের মধ্যে পার্থক্য তুলে ধরার মাধ্যমে উম্মতের ঐক্যের সূত্র দেখিয়ে দিয়েছেন। তার কথা অনুযায়ীই বলতে হয়, ইখতিলাফের ভিত্তি অধিকাংশ ক্ষেত্রে ইলম বা জ্ঞান ও দলিল। আর ইফতিরাকের ভিত্তি সর্বদাই ব্যক্তিগত পছন্দ বা প্রবৃত্তির অনুসরণ, জিদ এবং ইখলাসের অনুপস্থিতি। আরও বলেছেন, ইলম, ইখলাস, ইসলামী ভ্রাতৃত্ববােধ ও ভালােবাসার সাথে ইখতিলাফ থাকতে পারে কিন্তু এগুলাের সাথে ইফতিরাক থাকতে পারে না। এগুলাের অনুপস্থিতিতেই ইফতিরাক জন্ম নেয়। তার এ কথা অনুযায়ী আমরা বলতে পারি, উম্মতের ইমামগণের মাঝে অনুষ্ঠিত মাসআলা-মাসায়েলজনিত মতভেদের কারণে আমাদেরকে ভিন্ন ভিন্ন হয়ে থাকতে হবে সেটা কখনাে ঠিক নয়। সাহাবায়ে কিরামের মাঝে আমলী মাসআলাগুলােতে প্রচুর মতভেদ ছিল, যারা সালাফে সালেহীনের ফিকহ অধ্যয়ন করবে তাদের কাছে সেটা দিবালােকের মত স্পষ্ট হয়ে দেখা দিবে। ইমামগণের মধ্যে প্রচুর আমলী মাসআলায় মতান্তর ছিল কিন্তু তাদের মনে পরস্পরের প্রতি কোনাে বিদ্বেষ ছিল বলে কেউ প্রমাণ করতে পারবে না। তাঁরা ইলমী মতভেদ করেছেন কিন্তু তাদের মধ্যে কেউই একে অপরকে খারাপ বলেছেন কেউ দেখাতে পারবে না। ইমাম আবু হানীফা রাহিমাহুল্লাহ ও তাঁর ছাত্রদের মাঝে এক তৃতীয়াংশের অধিক মাসআলায় মতভেদ হওয়া সত্বেও তাদের কেউ অপরের বিরুদ্ধে বিষােদগার তাে দূরের কথা পরস্পরকে সারা জীবন ভালােবেসেই চলে গেছেন। ইমাম মালেককে তার ছাত্র শাফেঈ সম্মান করতেন, ইমাম শাফেঈকে ইমাম আহমাদ ইবন হাম্বল কদর করে কথা বলতেন। কিন্তু তাদের মাঝে মতভেদপূর্ণ অসংখ্য মাসআলা ছিল। তাই তাদের পদাঙ্ক অনুসরণ করে আজও আমাদের সমাজে ইলমী মতভেদ থাকার পরেও আমরা মৌলিক আকীদা ও মানহাজের ক্ষেত্রে এক হতে পারি। ইফতিক তথা অনৈক্যের কারণগুলাে খুজে সেগুলাে থেকে নিজেদেরকে দূরে রাখতে পারে। বর্তমান কালে আমাদের ঐক্যের পথপ্রদর্শক আমাদের জন্য এ গ্রন্থটি লিখে যেন আমাদেরকে সে পথেরই দিশা দিলেন। আল্লাহ তা'আলার কাছে দো'আ করি তিনি যেন তাঁর এ আমলকে কবুল করেন এবং তাঁর নাজাতের ওসীলা বানিয়ে দেন আর উম্মতে মুসলিমাহ বিশেষ করে বাংলা ভাষাভাষি মুসলিমদের মাঝে সঠিক পথে ঐক্য তৈরী করে দিন। আমীন।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.79
(54 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
5%
3
5%
2
0%
1
0%
ALI AHSAN MUJAHID
ALI AHSAN MUJAHID ভেরিফাইড
08 Jul 2025

অন্তরের খোরাক বইটি পড়ে মনটা অনেক শান্তি পেয়েছে। সহজ ভাষায় লেখা, ভাবগম্ভীরতা বজায় রেখেই। ইমান ও আমলের জন্য দারুণ সহায়ক। সকলের পড়া উচিত।

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
Md Abu Shale Musa
Md Abu Shale Musa ভেরিফাইড
23 Jun 2025

আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের লিখা অন্যতম সেরা বই।

Sizan
Sizan ভেরিফাইড
13 Mar 2025

Alhamdulillah Onek Valo Boi

Review Upload 1
Review Upload 2
مد: مجاهدل إسلام
مد: مجاهدل إسلام ভেরিফাইড
19 Dec 2024

খুবই উপকারি গ্রন্থ। যা অনেক কিছু আহরণের আছে। একটা কথা কি যত পড়া যায় তত জানা যায়। যত জানা যায় তত বুঝা যায়। যত বুঝা যায় তত পালন করা যায়। পুস্তক কিনে কেউ দেউলিয়া হয় নাই। আমার অভিমত আপনিও বইটি সংগ্রহ করেন ভাইজান। পড় তুমার প্রভুর নামে যিনি তুমাকে সৃষ্টি করেছেন।

AMINUL ISLAM
AMINUL ISLAM ভেরিফাইড
15 Dec 2024

Allah Jahangir sir ke jannatul firdaus Dan korun

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)