

Buy আলোর আঙিনায় Online in Bangladesh
লেখক: মুহাম্মাদ হোসাইন
- Author: মুহাম্মাদ হোসাইন
- Publisher: উমেদ প্রকাশ
- Number Of Pages: 16
- Language: বাংলা
- Edition: first
পণ্য সারসংক্ষেপ (Summary)
আমরা যে একেবারেই আমল করতে চাই না, আল্লাহর ভয় আমাদের মোটেই নেই ব্যাপারটা আসলে তা না। জীবনের নানা সময়ে আমরা নিজেদের জীবনকে গুছাতে চাই, আমলমুখী করতে চাই। সেটা হোক, কোনো আত্মীয় বা প্রতিবেশীর মৃত্যুতে, বা কোনো আলেমের বয়ান শুনে, অলস স্ক্রলের সময় কোনো হৃদয়স্পর্শী ভিডিও ক্লিপ দেখে। যেভাবেই হোক, আমাদের মাঝে মৃত্যুভয় উদিত হয়। এই অনুভূতিগুলো ধরে রেখে কীভাবে জীবনকে গুছিয়ে নেয়া যায়, একটু একটু করে আগে বাড়া যায়, জীবনকে একটা লক্ষ্য দেয়া যায়, বড় বড় গুনাহগুলো থেকে সরে এসে কিছু কিছু নেক আমলে নিজেকে জড়িয়ে নেয়া যায়, তাই নিয়ে এই ছোট্ট পুস্তিকা—আলোর আঙিনায়।
রিভিউ ও রেটিং (Review & Rating)

উমেদ প্রকাশের এ ছোট্ট বইটি পড়লাম। বইটি পড়তে খুব একটা সময় লাগেনি। পঁচিশ-ত্রিশ মিনিট লেগেছে। তবে মনে হয়, এ সামান্য সময় ব্যয় করলেও অসামান্য কিছু মেসেজ পেয়েছি। একটা সময় ছিল, আমি ছোট ছোট কম পৃষ্ঠার বইগুলো খুব বেশি পড়তাম। কারণ এসব বইয়ে একটি বিষয়ের উপর গভীর কিছু কথা থাকে। মাঝখানে এসব বই পড়া কমিয়ে দিয়েছিলাম। তবে উমেদের বর্ষসেরা অফারে কিছু বই সংগ্রহ করে আলোর আঙিনায় বই উপহার পাই। এক বিকেলে বসে বইটি শেষ করে ফেলি। আমরা দ্বীন-ধর্মের অনেক বিষয় জানি, তবুও ভুল পথে হাঁটি। আবার যখন কেউ স্মরণ করিয়ে দেয়, তখন সঠিক পথে ফিরি। ওমর রা. বলেছেন, চলো আমরা কয়েক মিনিট দ্বীন নিয়ে আলোচনা করি, এতে আমাদের ইমান নবায়ন হবে। আলোর আঙিনা বইটি ইমান নবায়নকারী ছোট ছোট দিকনির্দেশনা। পুরো বইয়ের সংক্ষিপ্ত মেসেজ এটিই ছিল—মৃত্যু আমাদের অতি নিকটে। আমাদের পরিবর্তন খুব জরুরি। যত দ্রুত সম্ভব নিজেকে পরকালের জন্য গুছিয়ে নিতে হবে। সবশেষ বলব, ছোট-বড় সবার জন্য এসব মেসেজগুলো কাজে লাগবে। বইটির শেষে ক্রমানুসারে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলোও বাস্তব জীবনে উপকারী হবে ইনশাআল্লাহ। বই: আলোর আঙিনায় লেখক: মুহাম্মদ হোসাইন প্রকাশনী: উমেদ প্রকাশ রিভিউ: আনিসুর রহমান হাসান


good book























