

Buy দ্বীনি দায়িত্বের সামগ্রিক রূপরেখা Online in Bangladesh
লেখক: ড. ইসরার আহমেদ রহ.
- Author: ড. ইসরার আহমেদ রহ.
- Publisher: মাকতাবাতুন নূর
- Number Of Pages: 48
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
এই কারণে আমি এখানে সুস্পষ্টভাবে আলোচনা করতে চাই যে, দ্বীনি দায়িত্ব ও কর্তব্যের সঠিক ও সামগ্রিক রূপরেখা কী। যাতে সমগ্র দ্বীনের পূর্ণাঙ্গ একটি নকশা আমাদের সামনে বিদ্যমান থাকে এবং সঠিকভাবে আমরা নিজেদের হিসাবটা বুঝে নিতে পারি যে, আমরা দ্বীনের কোন বিষয়গুলোর আমল করছি আর কোন বিষয়গুলোর আমল করছি না। এমন তো নয় যে, আমরা দ্বীনের যে বিষয়গুলো ছেড়ে দিয়েছি, সে বিষয়গুলো দ্বীনি দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ!এমন তো নয় যে, আমরা মগজবিহীন মাথার খোল নিয়ে পড়ে আছি! আপনারা হয়তো এই গল্পটা শুনে থাকবেন যে, প্রথম প্রথম ইউরোপে যখন চা গেল, তখন তারা চা গরম করে পানিটা ফেলে দিয়ে শুধু চা-পাতাটাই খেত। তো আমাদের অবস্থা এমন নয়তো যে, দ্বীনের আসল দায়-দায়িত্বগুলো আমাদের দৃষ্টির আড়ালে চলে গেছে আর আমরা এই ভুল ধারণার শিকার হয়ে পড়েছি যে, আমরা দ্বীনদার এবং পূর্ণাঙ্গ দ্বীনের ওপর আমলকারী। এই ভুল ধারণার অপনোদন হবে যদি আমাদের সামনে দ্বীনি দায়িত্বসমূহের সামগ্রিক
রিভিউ ও রেটিং (Review & Rating)
📌 রিভিউ নং: ১৬ 📖 বই: দ্বীনি দায়িত্বের সামগ্রিক রূপরেখা ✍ লেখক: (বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের সংকলন) প্রকাশনী: মাকতাবাতুন নূর রিভিউ : আয়েশা 🍁 আমার পাঠ অনুভূতি: বইটি পড়ে দ্বীনি জীবনের কাঠামো ও দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি। 🍁 মূল বিষয়বস্তু: দ্বীন বোঝা, আমল করা, দাওয়াত দেওয়া ও সমাজে দ্বীনি পরিবর্তনের ধাপ নিয়ে আলোচনা। 🍁 কোন পাঠকের জন্য উপযোগী: ছাত্র-ছাত্রী, দাওয়াতি কর্মী ও ইসলামপন্থী চিন্তাশীল পাঠকদের জন্য উপযোগী। 🍁 পরামর্শ ও মন্তব্য: দাওয়াতি কাজে যারা যুক্ত আছেন, তাদের অবশ্যই এই বইটি পড়া উচিত।
দ্বীনি দায়িত্বের সামগ্রিক রূপরেখা মূলভাব: বইটি মুসলমানের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক দায়িত্বের এক পূর্ণাঙ্গ নকশা। একদম এ টু জেড। এতে কুরআন-হাদিসের আলোকে দ্বীনের সর্বাঙ্গীণ জীবনব্যবস্থা তুলে ধরা হয়েছে। এই অংশে লেখক দ্বীনের দায়িত্ব ও কর্তব্যকে সামগ্রিকভাবে বুঝার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তিনি বলেন, একজন মুসলমানের জন্য জরুরি হলো নিজের আমল পর্যালোচনা করা কোন দ্বীনি বিষয়গুলো পালন করা হচ্ছে আর কোনগুলো অবহেলিত রয়ে গেছে। কারণ, দ্বীনের পূর্ণতা আসে তখনই যখন এর সব দিক সঠিকভাবে জানা ও মানা হয়। অপূর্ণাঙ্গ দ্বীনের ব্যাপারে সচেতনতাই এই বইটির মূল উদ্দেশ্য। পর্যালোচনা: লেখক বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, দ্বীন কেবল নামাজ-রোজা নয়,বরং দায়িত্বশীল জীবনযাপন। বইটি চিন্তাকে পরিশুদ্ধ করে এবং ইসলামী মূল্যবোধে জীবন সাজানোর প্রেরণা দেয়। লেখক বাস্তব জীবনের উপমা ব্যবহার করে সুন্দরভাবে বুঝিয়েছেন, আমরা যেন দ্বীনের আংশিক অনুশীলনে সন্তুষ্ট না থাকি। যেমন ইউরোপীয়দের চা পান করার ভুল অভ্যাসের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে, আমরাও যেন দ্বীনের আসল অংশ ফেলে দিয়ে অপ্রধান অংশ আঁকড়ে না ধরি। তাঁর ভাষায় রয়েছে আত্মসমালোচনার আহ্বান ও হৃদয় জাগানো সতর্কতা। এমনিভাবে বেশ কিছু উদাহরণ টেনে সতর্কতা উপলব্ধির জায়গা তৈরি হয়েছে। কার জন্য উপযোগী: যারা নিজের দায়িত্ব ও কর্তব্য ইসলামী দৃষ্টিকোণ থেকে জানতে চান তাদের জন্য এটি দিকনির্দেশক বই।
অনেক কিছু জানার আর বুঝার আছে।
প্রশ্ন ও উত্তর (Q/A)
এই বই গুলো সেই পাকিস্তানি ইসলামিক চিন্তাবিদ ড. ইসরার আহমেদ এর যিনি ১৪ই এপ্রিল ২০১০ ইন্তেকাল করেছেন?
প্রিয় গ্রাহক, জি
এই বই গুলো সেই পাকিস্তানি ইসলামিক চিন্তাবিদ ড. ইসরার আহমেদ এর যিনি ১৪ই এপ্রিল ২০১০ ইন্তেকাল করেছেন?
প্রিয় গ্রাহক, জি























