কুরআন বোঝার মূলনীতি - (পেপারব্যাক)
বই কালেকশন

Buy কুরআন বোঝার মূলনীতি - (পেপারব্যাক) Online in Bangladesh

লেখক: ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্স

4.64
(9 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. আবু আমিনাহ বিলাল ফিলিপ্স
  • Publisher: সিয়ান পাবলিকেশন
  • Isbn: 9789849168218
  • Number Of Pages: 308
  • Language: বাংলা
  • Edition: 5th Print, September 2021
৳ 340৳ 340
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"কুরআন বোঝার মূলনীতি" বইয়ের কথা:বিংশ শতাব্দীটি তথ্য-প্রযুক্তির উন্নতির দিক থেকে পৃথিবীর ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তি পরিবার থেকে নিয়ে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক জীবনে যেমন এর প্রভাব রয়েছে, ধর্মীয় জীবনও বাদ পড়েনি এর বলয় থেকে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে জ্ঞান যত সহজলভ্য হচ্ছে, সত্যিকার জ্ঞানীদের সংখ্যাও যেন তার সাথে পাল্লা দিয়ে কমছে। দু’ চার পৃষ্ঠার আর্টিকেলেই আমাদের জ্ঞানের মশক উপচে পড়ে চারদিক প্লাবিত করে।কিন্তু বাস্তবতা হলো—ইসলামী জ্ঞান কোনো গ্যাস বেলুনের মতো নয় যে, মুহূর্তের মধ্যে তা উড়তে শুরু করবে, আবার সামান্য কিছুর আঘাতে মুহূর্তেই চুপসে যাবে। দীর্ঘ দিনের ব্যবধানে একটু একটু করে ঝিনুকের মধ্যে যেমন মুক্তা তৈরি হয়, কালের ব্যবধানের তা ভারী, সৌন্দর্যমণ্ডিত ও মূল্যবান হয়। ইসলামী জ্ঞানও তেমনি একজন মানুষকে মূল্যবান রত্নে পরিণত করে—তবে কেবল তাদেরই যাদের এটা অর্জনের জন্য প্রয়োজনীয় আত্মমর্যাদাবোধ, অধ্যবসায় ও সদিচ্ছা আছে।ইতিহাসকে যদি কথা বলার ভাষা দেওয়া হতো তাহলে সে কী শব্দে আমাদের তিরস্কার করতো জানি না। কারণ, যখন একটি হাদিস সংগ্রহ করতে অনেক ক্ষেত্রে মাইলের পর মাইল সফর করতে হতো, তাও এরোপ্লেনে নয়, গাধা-খচ্চরে চড়ে—তখন ইমাম আহমাদ তার মুসনাদে কম-বেশ ত্রিশ হাজার হাদিস সংগ্রহ করেছেন। ইমাম বুখারী সাত হাজার পাঁচশত হাদীস সংকলন করেছেন শুধু সহীহ বুখারীতে। প্রতিটি হাদীস লিপিবদ্ধ করার পূর্বে তিনি দু’ রাকা’আত সালাহও আদায় করেছেন। পাখির পালক কালিতে চুবিয়ে লেখার যুগে আমাদের পূর্বসূরীদের করা রচনাগুলো আমাদের অনেকে এক জীবনে হয়তো পড়েও শেষ করতে পারব না।বিক্ষিপ্ত দু’চারখানা বই, গোটা কয়েক প্রবন্ধ, আর কিছু ইউটিউব লেকচার শুনে যে প্রজন্ম চারদিক দাবড়ে বেড়াচ্ছে তাদেরকে বলবো: দেখুন, ইসলাম একটি জীবনব্যবস্থা, একটি শাসনব্যবস্থা, একটি সমাজব্যবস্থা—মানুষের বানানো নয়, বিশ্বজাহানের মালিকের দেওয়া।ইসলাম সম্পর্কে যদি আপনি সত্যিই জ্ঞান অর্জন করতে চান তাহলে দয়া করে ভুলে যাবেন না—এর বিভিন্ন স্তর রয়েছে এবং প্রতিটি বিষয়েরই কিছু মূলনীতি রয়েছে, রয়েছে শাখা-প্রশাখা। এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন হলো এ পথের প্রথম পদক্ষেপ। আর যদি আপনি একজন সাধারণ মানুষও হন তবুও এ সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা আপনার থাকা একান্ত প্রয়োজন, বিশেষ করে এই ফিতনার যুগে; যখন ইসলাম থেকে মুসলিমদেরকে দূরে সরানোর জন্য ইসলামকে বিকৃত করাকেই শত্রুরা সবচেয়ে কার্যকর পদক্ষেপ হিসেবে বেছে নিয়েছে, সরাসরি বিরুদ্ধাচরণ ও যুদ্ধে লিপ্ত হওয়ার চেয়ে।এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা আপনাদের হাতে তুলে দিতে যাচ্ছি একখানা প্রাথমিক শাস্ত্রীয় গ্রন্থ—‘ কুরআন বোঝার মূলনীতি ’।ড. বিলাল ফিলিপসের এ ছোট্ট গ্রন্থটিকে দীনের ওপর চলতে আগ্রহীদের জন্য ‘গণমানুষের শাস্ত্রীয় গ্রন্থ’ বলা যেতে পারে। কুরআন বোঝার ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় শাস্ত্রীয় বিষয়গুলো তিনি এ গ্রন্থে তুলে ধরেছেন একেবারেই সংক্ষিপ্ত পরিসরে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.64
(9 টি কাস্টমার রিভিউ)
5
89%
4
11%
3
0%
2
0%
1
0%
Mahbubul Hasan
Mahbubul Hasan ভেরিফাইড
06 Apr 2025

পবিত্র কুরআনের ভাষাশৈলী ও সাহিত্যশৈলী সম্পর্কে পূর্বজ্ঞান না থাকলে কুরআন তিলাওয়াত আপনার কাছে জটিল মনে হবে, আয়াতসমূহের সৃষ্টির রহস্য না জানলে আপনার কাছে অসঙ্গতি মনে হবে কিন্তু এই কুরআনই আবার আপনার কাছে মধুর লাগবে যদি এর মূলনীতি আপনার করায়ত্তে থাকে। কুরআনের মূল পাঠ সম্পর্কে যদি আপনি অবগত থাকেন তাহলে প্রতি পাতায় পাতায় আপনি ঘন্টার পর ঘন্টা ব্যয় করে ফেলবেন, পুনরায় পড়তে যাবেন নতুন কিছু উপলব্ধি করবেন, একঘেয়েমি তো দূর বরং ভালোবাসায় মজে যাবেন ইনশা আল্লাহ। আর কুরআনকে বুঝতে সহায়ক একটি গ্রন্থ হতে পারে "কুরআন বোঝার মূলনীতি"। বই সম্পর্কে: ‘কুরআন বুঝার মূলনীতি’ একটি প্রাথমিক স্তরের শাস্ত্রীয় গ্রন্থ—উঁচু দরের কোনো ইল্‌মী গ্রন্থ নয়। এ বিষয়ে প্রথিতযশা আলিমদের যারা কলম ধরেছেন, হাজার পৃষ্ঠার আগে কেউ থামতে পারেননি। জাতি হিসেবে আমরা যেমন ‘বই-রাগী’, তাতে সেসব পড়ার ধৈর্য আমাদের ক’জনার হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। অথচ এই ফিতনাময় এ যুগে দীনের ওপর চলার জন্য বিষয়টা সম্পর্কে প্রাথমিক ধারণা রাখা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক। কুরআন বোঝার ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় শাস্ত্রীয় বিষয়গুলো ড. বিলাল ফিলিপস্‌ তুলে ধরেছেন একেবারেই সংক্ষিপ্ত পরিসরে। এ দৃষ্টিকোণ থেকে ড. বিলাল ফিলিপসের এ ছোট্ট গ্রন্থটিকে দীনের ওপর চলতে আগ্রহীদের জন্য ‘গণমানুষের শাস্ত্রীয় গ্রন্থ’ বলা যেতে পারে। পাঠ প্রতিক্রিয়া: একজন মুসলমান হিসেবে আমাদেরকে অবশ্যই পবিত্র কুরআন ও রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে অবগত থাকতে হবে। অন্যথায় আমরা দ্বীনের উপর স্থায়ী হতে পারবো না। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী আমরা সহজ ভাবে বুঝতে পারলেও কুরআন পাঠের বেলায় তার উল্টোটা হয়। এজন্য অধিকাংশরাই কেবল রিডিং পড়ার মতো করে কুরআন তিলাওয়াত করে খতম শেষ করা। কিন্তু কুরআন শুধু তিলাওয়াত কিংবা প্রতি রমাদানে খতমের উদ্দেশ্যে নাজিল হয়নি। আমাদের জীবনকে সহজ করার জন্য আল্লাহ কুরআন নাজিল করেছেন, আর কুরআনের শিক্ষা দেয়ার জন্য পাঠিয়েছেন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। অর্থাৎ তাদাব্বুরের সাথে কুরআন তিলাওয়াত করা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য বাঞ্ছনীয়। অন্যথায় কুরআনের মর্মকথা, মূল বাণী উপলব্ধি করা সম্ভব নয়। কুরআনের যে বিশেষত্ব রয়েছে সেগুলো জানার পর যদি আমরা অর্থসহ কুরআন তিলাওয়াত করি সেক্ষেত্রে আমাদের জন্য কুরআনের মর্মকথা, আদেশ, নিষেধ, উপদেশ, করণীয়গুলো বুঝা সহজ হয়ে যায়। "কুরআন বোঝার মূলনীতি" সেই বিশেষত্ব অনুধাবনের কাজটা অনেকটাই আঞ্জাম দিয়েছে। শুরুতেই কুরআনের তাফসীর বিষয়ক ধারণা এবং তাফসীর গ্রন্থাবলীর উৎকৃষ্টতার মানদণ্ডে তাফসীরের প্রকারভেদ উল্লেখ করেছেন। কুরআনের অর্থের অনুবাদ এবং সেগুলোর গ্রহণযোগ্যতা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন অনুবাদ পড়ার জন্য কোন কোন গ্রন্থগুলো গ্রহণীয় আর কোনগুলো বর্জনীয়। কুরআন যে অনন্য কিতাব তার উপলব্ধি আমাদের কয়জনের আছে? লেখক কুরআনের মূল আলোচ্য বিষয়, মু'জিযা, চ্যালেঞ্জ,ভবিষ্যদ্বাণী, প্রকৃতির বিস্ময়কর ঘটনাবলীর বর্ণণা, কুরআনের অসঙ্গতি, সংখ্যাতাত্ত্বিক অলৌকিকত্ব প্রতিটা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা দিয়ে কুরআনের অনন্যতার দলিল পেশ করেছেন সাধারণ পাঠকদের পাঠ উপযোগী করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মজার বিষয় গুলো আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কখনো কখনো কুরআনের কিছু আয়াত রহিত করেছেন আবার কোথাও কোথাও করেছেন প্রতিস্থাপন। এখন কেউ যদি কুরআনের মূলনীতি, প্রেক্ষাপট না জেনেই সে আয়াতগুলো পড়ে তাহলে অবশ্যই তাকে বিড়ম্বনার স্বীকার হতে হবে। সেই আয়াতগুলো নিয়ে বইটিতে চমৎকার ব্যাখ্যা প্রদান করেছেন লেখক। বইটা পড়ার আগে আমি নিজেও জানতাম না যে কুরআন একাধিক ভাষায় নাজিল হয়েছে। জি অবাক হচ্ছেন নিশ্চয়ই। কুরআন আরবি ভাষাতেই নাজিল হয়েছে তবে গোত্রভেদে সে ভাষার ভিন্নতা থাকলেও একই অর্থবহন করতো। এছাড়া কুরআনে মাক্কী ও মাদানী সূরার যে বিন্যাস রয়েছে সে সম্পর্কে কোনো প্রাথমিক জ্ঞান ছাড়াই এতো বছর কুরআন খতম দিয়ে এসেছি। সুবহানাল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না মহান। প্রেক্ষাপটের ভিত্তিতে আল্লাহ ওহী পাঠাতেন, আবার সেই আয়াতগুলোর বিন্যাসও আল্লাহই রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে দিতেন। মাক্কী ও মাদানী সূরা দুটো আলাদা সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য ধারণ করে। দুটোর প্রেক্ষাপট ও ধরণও স্বতন্ত্র। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো খুঁত নেই, আর যারা বিশ্বাসী তাদের জন্য রয়েছে স্পষ্ট নিদর্শন। বইটা পড়ার সময় এই বিষয়টাই মাথায় বেশি ঘুরপাক খাচ্ছিলো। বইটির প্রয়োজনীয়তা: কুরআন বোঝার মূলনীতি'র মতো জ্ঞানের মৌলিক শাখায় অজ্ঞতা থাকলে তা ইসলামী শিক্ষার ভিত্তিসমূহের ব্যাপারে মারাত্মক ভুল বুঝাবুঝির সৃষ্টি করে। ইসলামের বিকৃতিসাধনের অপতৎপরতায় লিপ্ত লোকদের জন্য এই অজ্ঞতা ভয়ানক সুযোগ তৈরি করে দেয়। ইসলামী আবরণের নেপথ্যে লুকিয়ে থাকা সকল পথভ্রষ্ট ফির্কার লোকেরা নিজেদের ভুল মতাদর্শের সমর্থনে কুরআনের বিভিন্ন আয়াত উপস্থাপন করে থাকে। তাই কুরআনের আয়াতের সঠিক ব্যাখ্যাই কেবল ঈমানদারদেরকে ওদের ফাঁদ থেকে সুরক্ষা দিতে পারে ইনশা আল্লাহু। পাঠ অবয়ব: সিয়ান পাবলিকেশন কখনোই বইয়ের প্রোডাকশন কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না, এই বইটার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বইয়ের বাঁধাই, পৃষ্ঠ সজ্জা, পৃষ্ঠার মান সবকিছুই টপনচ মাশাআল্লাহ। বানান ভুল কিংবা টাইপিং মিসটেকও খুব একটা চোখে পড়েনি। বই পরিচিতি: বই: করআনা বোঝার মূলনীতি মূল: ড. আমীনাহ বিলাল ফিলিপস ভাষান্তর: জিয়াউর রহমান মুন্সী প্রকাশনায়: সিয়ান পাবলিকেশন প্রকাশকাল: ২০১৬ পৃষ্ঠা সংখ্যা: ৩১০

Mst Habiba Begum Chowdhury
Mst Habiba Begum Chowdhury ভেরিফাইড
22 Dec 2024

Valo boi

nazmul haque
nazmul haque ভেরিফাইড
11 Oct 2023

ভালো একটা বই। অসাধারণ লেগেছে আমার কাছে

Engr. Rahmatullah
Engr. Rahmatullah ভেরিফাইড
08 Apr 2022

Very good understanding

Sayeed Ahmed
Sayeed Ahmed ভেরিফাইড
27 Mar 2022

Good

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)