

Buy প্রতিদিন একটি আয়াত Online in Bangladesh
লেখক: আবু মুআবিয়া ইসমাইল কামদার
- Author: আবু মুআবিয়া ইসমাইল কামদার
- Publisher: ওয়াফি পাবলিকেশন
- Number Of Pages: 48
- Language: বাংলা
- Edition: 1st Published, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
মানুষ তার দৈনন্দিন জীবনে অনেক কথাই শোনে। কিছু কথা মনে রাখে, কিছু যায় ভুলে। এসবের মাঝে সেই কথাই তার হৃদয়ে গেঁথে যায়, যে কথার বক্তা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নবীজি (ﷺ)-এর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আল্লাহর কথা। তাঁর বরকত-পূর্ণ জীবনে এমন একটি দিন পাওয়া যাবে না, যেদিন তিনি মানুষকে আল্লাহর কথা বলেন নি। তা সত্ত্বেও আল্লাহর কাছে দুআ করতেন, 'কুরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দাও।' (সহীহ ইবনু হিব্বান, ৯৬২) কারণ, যে অন্তর কুরআন থেকে যত দূরে, সে অন্তর তত বেশি অশান্ত, এর চিন্তাগুলো তত বেশি বিক্ষিপ্ত। আমরা কি চাই না, বিপর্যস্ত মুহূর্তে যখন চারিদিক অন্ধকার হয়ে যায়, তখন কুরআন হোক আমাদের জন্য আশার আলো? হতাশার গোলক ধাঁধায় জীবন যখন সঙ্গহীন, কুরআন হোক আমাদের সেরা বন্ধু? জীবনের প্রতিটি পরতে পরতে থাকুক কুরআনের ছাপ? আসুন, কুরআনের সাথে হৃদয়ের বন্ধন গড়ি এবং প্রতিদিন পড়ি একটি আয়াত
রিভিউ ও রেটিং (Review & Rating)

ভালো!

অসাধারণ
আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা কি কখনো পুরো কুরআনের অনুবাদ পড়ে দেখেছি? কুরআনকে আমরা কেবল ধর্মীয় বিধিবিধানের গ্রন্থ ভেবে থাকি। কিন্তু বিধিবিধান আর ইতিহাস ছাড়াও কুরআনে আছে জীবনমুখী শিক্ষার সমাহার। কুরআন হতে পারে আমাদের মন খারাপের দিনের সঙ্গী, কষ্টের সময় স্বস্তি, ভেঙে পড়ার সময় অনুপ্রেরণা আর হতাশার সময় হৃদয়ের বসন্ত! 🔶 বইয়ের বিষয়বস্তুঃ কুরআন থেকে নেয়া ৩০ টি জীবনঘনিষ্ঠ আয়াতের সংক্ষিপ্ত সারনির্যাস, যা আমাদের চিন্তার খোরাক যোগাবে। বইটি খুব ছোট হলেও, এর মধ্যে থাকা জ্ঞানটুকু মোটেও ছোট নয়। কারণ এর মূল বিষয় নেয়া হয়েছে আসমানী কিতাব আল কুরআন থেকে। 🔶 বইটি কেন পড়বেন? আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা পবিত্র কুরআনে আমাদের "কুরআনকে" নিয়ে চিন্তাভাবনা করতে বলেছেন। সত্যিকার অর্থে কুরআনের এমন অনেক আয়াত বা ঘটনা আছে, যা নিয়ে চিন্তা করতে গেলে, জানতে গেলে দিনের পর দিন পার করে দেয়া যাবে! যেমনিভাবে বড় বড় তাফসীর গ্রন্থ রচিত হয়েছে আমাদের মুফাসসিরীনদের হাতে। কত তাফসীর গ্রন্থ আমাদের পড়া হয়নি, কত গ্রন্থ আমাদের ধরাছোঁয়ার বাইরে। কিন্তু প্রতিদিন অন্তত একটি আয়াত নিয়ে ভাববার সময় কি আমাদের হাতে নেই? অবশ্যই আছে! আল্লাহ কুরআনে বারবার বলেছেন, এই কিতাব হলো চিন্তাশীলদের জন্য, জ্ঞানীদের জন্য। আমরা কি এই দুইদলের অন্তর্ভুক্ত হতে চাই না? 🔶 বইটি কাদের জন্য? এককথায় প্রতিটি মুসলিমের জন্য উপকারী একটি বই। তবে যদি কেউ বড় বড় বই পড়তে অনভ্যস্ত হয়ে থাকেন, তার জন্য পারফেক্ট একটা বই। একটা মাসকে কুরআনময় করে তোলার জন্য ছোট্ট এই বইটি অসামান্য ভূমিকা পালন করতে সক্ষম। জীবনে তো অনেক জনরার বই পড়া হলো। কুরআন বিষয়ক কোনো বই আমার ঝুলিতে আছে কি? যদি না থেকে থাকে, তাহলে কুরআনী ভাবনার যাত্রায় একটি ছোট পদক্ষেপ তো নেয়ায় যায় "প্রতিদিন একটি আয়াত" এর মাধ্যমে।
Very nice

আলহামদুলিল্লাহ
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি মোট কত পৃষ্টা?
প্রিয় গ্রাহক, বইটির মোট ৪৮ পৃষ্ঠা, ধন্যবাদ।
বইটি মোট কত পৃষ্টা?
প্রিয় গ্রাহক, বইটির মোট ৪৮ পৃষ্ঠা, ধন্যবাদ।






















