

Buy প্রোডাক্টিভ প্রোগ্রামার Online in Bangladesh
লেখক: মোশারফ হোসেন রুবেল
- Author: মোশারফ হোসেন রুবেল
- Publisher: অদম্য প্রকাশ
- Isbn: 9789849835622
- Number Of Pages: 176
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
বর্তমানে অনেকেই প্রোগ্রামিং পেশাটাকে খুব সহজ-সরল পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন নানান উপায়ে।এই ফিল্ডে তুলনামূলকভাবে ভালো সুযোগ-সুবিধা ও বিভিন্ন বিষয়ে অসংখ্য রিসোর্স থাকায় আমরা অনেকেই এই পেশায় আকৃষ্ট হই। কিন্তু বাস্তবতা হচ্ছে এই পেশায় ভালো করতে হলে যেমন খুবই প্যাশনেট হতে হবে, সেইসাথে আপনাকে যথেষ্ট ধৈর্য্যশীল, মোটিভেটেড ও শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। অন্যথায় এই পেশা প্রতিনিয়ত পরিবর্তনশীল ও কম্পিটিশন খুব বেশী থাকায় এখানে আপনাকে বার্নআউট, এক জায়গায় আটকে থাকা থেকে শুরু করে নানানরকম সমস্যায় পড়তে হতে পারে। এই বইয়ের লেখকের এই ফিল্ডে বেশ অনেক বছরের এক্সপেরিয়েন্স আছে। উনি একাধারে বিভিন্ন টিমের সাথে কাজ করেছেন, অন্যদেরকে প্রোগ্রামিং শিখিয়েছেন, সেইসাথে বর্তমানে এমন টিম লিড করার কাজও করে যাচ্ছেন। লেখক ঠিক উনার সেই অভিজ্ঞতাগুলোই এই বইয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমাদের এই প্রোগ্রামিং পেশা আমাদের এই বিশ্বে কেমন ভ্যালু তৈরি করছে, আমরা কিভাবে অন্যদেরকে প্রোগ্রামিং এর সাহায্য তাদের বিজনেস গ্রো করতে সাহায্য করছি, বিজনেসে ভ্যালু ক্রিয়েট করছি ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে তুলে ধরা হয়েছে। একইসাথে এই বইয়ে নতুনদের জন্য কিভাবে তাদের ক্যারিয়ার শুরু করা এবং শুরু করে নিজের বেস্ট অবস্থায় যাওয়া যেতে পারে সে ব্যাপারে উপদেশ দেওয়া হয়েছে। তাছাড়া একজন তার ক্যারিয়ারে কিভাবে প্রতিনিয়ত নিজেকে প্রোডাক্টিভ রেখে নিজেকে ডেভেলপ করে যাবে, প্রতিনিয়ত নিজের বেস্ট ভার্শন হওয়ার জন্য কাজ করবে, সে ব্যাপারে বাস্তব বিভিন্নরকমের টেকনিক সম্পর্কে উপদেশ দেওয়া হয়েছে। এই বইটি শুধুমাত্র নতুনদের জন্যই নয়, বরং বর্তমানে যারা অলরেডি এই প্রফেশনে আছেন তাদের ক্যারিয়ার ইমপ্রুভমেন্ট এর জন্যেও বেশ কাজে আসতে পারে। সর্বশেষে আমি বলবো এই বইটি যারা যারা প্রোগ্রামিং পেশায় আসতে চাচ্ছেন অথবা অলরেডি এই পেশায় আছেন তাদের সবার জন্য মাস্ট-রিড। এই বইয়ের উপদেশগুলো আপনাকে প্রতিনিয়ত আপনার স্কিল বাড়াতে, নিজেকে ডেভেলপ করতে, মোটিভেটেড রাখতে, নিজের বেস্ট ভার্শনে যেতে সহায়তা করবে। প্রতিনিয়ত পরিবর্তনশীল ও চ্যালেঞ্জিং এই ফিল্ডে আপনার অন্যতম সেরা বন্ধু হিসেবে এই বইটি আপনাকে উপদেশ দিয়ে যাবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

Great Book. Very Helpful and informative. Thanks

বইটি ১৭৫ পৃষ্ঠার হলেও মনে হল আজেবাজে ছবি দিয়ে ভর্তি করা। পরে গণনা করে দেখলাম প্রায় ৪২ টি পৃষ্ঠা অপচয়, দাম পড়ছে ৩৭৫ টাকা ২৫% অফার দিয়ে। শুধু শুধু এমন করে পৃষ্ঠা বাড়িয়ে টাকা বেশি করা হয়েছে বলেই মনে হচ্ছে, কনটেন্ট আর কি বলবো! পড়তেই ইচ্ছা হচ্ছে না এমন দেখে। পাঠকরা ভালো কনটেন্ট এর বই চাই এত ছবি তাও এত বড় করে প্রিন্ট করে লেখক কি বোঝাতে চেয়েছেন জানিনা। তবে বইটি আমি লেখককে চিনি বলে কিনেছি, হয়তো যেটুকু লিখেছেন ভালো হবে। বাকিটা পড়ার পর বলতে পারব। তবে শুধু শুধু এত দাম নিল ছবি ছাপিয়ে।
প্রোগ্রামার দের জন্য খুব ই দরকারি একটা বই, বিশেষ করে বিগিনার বা মিড লেভেল ডেভেলপার দের জন্য এই বই বাধ্যতামূলক। প্রোগ্রামার দের বিভিন্ন সমস্যা এবং সেগুলা কিভাবে সহজে সমাধান করা যায় তা সম্পর্কে সহজ ভাবে উপস্থাপন করা আছে।























