

Buy কম্পিউটার প্রোগ্রামিং-প্রথম খণ্ড Online in Bangladesh
লেখক: তামিম শাহরিয়ার সুবিন
- Author: তামিম শাহরিয়ার সুবিন
- Publisher: দ্বিমিক প্রকাশনী
- Isbn: 9789848042014
- Number Of Pages: 188
- Language: বাংলা
- Edition: 4th Edition, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
ভূমিকাকম্পিউটারের জন্ম হয়েছিল কম্পিউট বা হিসাব করার জন্য। এখন কম্পিউটারে মানুষ গান শোনে, সিনেমা দেখে, চিঠি লেখে, ফেসবুক করে, ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে, এমনকি চুরিচামারি পর্যন্ত করে কিন্তু হিসাব করে না! অথচ কম্পিউটারে কম্পিউট করার মতো আনন্দ আর কিছুতে নয়, সেটি করার জন্য যেটি জানা দরকার, সেটি হচ্ছে একটুখানি প্রোগ্রামিং।ইউনিভার্সিটিতে বা বড়ো বড়ো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রোগ্রামিং শেখানো হয় কিন্তু স্কুল-কলেজের ছেলেমেয়েরাও যে খুব সহজে প্রোগ্রামিং করতে পারে, সেটি অনেকেই জানে না। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম, স্কুলের ছেলেমেয়েদের জন্য এরকম একটি বই লিখি; কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না।ঠিক এরকম সময় আমার ছাত্র সুবিনের এই পাণ্ডুলিপিটি আমার চোখে পড়েছে। আমি অবাক হয়ে লক্ষ করলাম, আমি যে জিনিসটি করতে চেয়েছিলাম, সুবিন ঠিক সেটিই করে রেখেছে! স্কুল-কলেজের ছেলেমেয়েদের জন্য একটি প্রোগ্রামিংয়ের বই লিখেছে, খুব সহজ ভাষায়, খুব সুন্দর করে গুছিয়ে।আমি তার এই চমৎকার বইটির সাফল্য কামনা করি। ছেলেমেয়েরা গান শোনা, সিনেমা দেখা, চিঠি লেখা, ফেসবুক করা, ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করার পাশাপাশি আবার কম্পিউটারের মূল জায়গায় ফিরে আসুক – সেই প্রত্যাশায় থাকলাম।মুহম্মদ জাফর ইকবাল,অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়লেখক ও শিক্ষাবিদসূচীপত্রভূমিকালেখক পরিচিতিলেখকের কথাবইটি সম্পর্কে মতামত ও রিভিউঅধ্যায় শূন্য : শুরুর আগেঅধ্যায় এক : প্রথম প্রোগ্রামঅধ্যায় দুই : ডেটা টাইপ, ইনপুট ও আউটপুটঅধ্যায় তিন : কন্ডিশনাল লজিকঅধ্যায় চার : লুপ (Loop)অধ্যায় পাঁচ : একটুখানি গণিতঅধ্যায় ছয় : অ্যারেঅধ্যায় সাত : ফাংশনঅধ্যায় আট : বাইনারি সার্চঅধ্যায় নয় : স্ট্রিং (string)অধ্যায় দশ : মৌলিক সংখ্যাঅধ্যায় এগারো : আবারও অ্যারেঅধ্যায় বারো : বাইনারি সংখ্যাঅধ্যায় তেরো : কিছু প্রোগ্রামিং-সমস্যাঅধ্যায় চোদ্দো : শেষের শুরুপরিশিষ্ট শূন্য : অ্যালগরিদম ও ফ্লোচার্টপরিশিষ্ট এক : প্রোগ্রামিং প্রতিযোগিতাপরিশিষ্ট দুই : প্রোগ্রামিং ক্যারিয়ারপরিশিষ্ট তিন : বই ও ওয়েবসাইটের তালিকা
রিভিউ ও রেটিং (Review & Rating)

শুন্য থেকে প্রোগ্রামিং শেখার জন্য এই বইটি একদম পারফেক্ট। যদি কেউ বেসিক ক্লিয়ার করতে চায় বা ডাটা স্ট্রাকচার এলগোরিদম বুঝে শিখতে চায় বইটি তাদের জন্য একদম যথেস্টে। কিন্তু শর্ত হলো অনেক বেশী প্রেকটিস করতে হবে।
এই বইয়ের চেয়ে সেরা কোনো প্রোগ্রামিং বই বাংলা ভাষায় এখনো বের হয়নি, খুবই চমৎকার এবং সাবলীল ভাষায় সুবিন ভাইয়া বইটি লিখেছেন যেনো উনি নিজেই ইন্টারেক্ট করছেন পাঠকের সাথে।

Osadharon ekta boi egula. ami writer er programming series er aro boi kinechi onek sundor lekhen uni ar tachara boi er print theke shuru kore molat shop kichu top notch. boi gulo haate nilei onno rokom valo laga kaj kore. ar rokomari er service durdanto . ami online e boi order kore eto safe feel kori ar onno kichu order kore etota safe feel kori na ekmatro rokomari er trusted service er jonno. Love this site, Really .
কম্পিউটার প্রোগ্রামিং এর উপর একটা বই খুজছিলাম। তখন আমার বোন আমাকে তামিম শাহরিয়ার সুবিন এর বইটা কিনতে বলেছে। বইটা পরে যতটুকু মনে হলো, যে বইটা বিগেইনারদের জন্য বেস্ট বই। যাইহোক অনেক কিছু শিখতে পেরেছি। তাই রিভিওটা অনেক দিন পর দিলাম।

সি প্রোগ্রামিং এর জগতে হাতেখড়ির জন্য অন্যতম বিখ্যাত ও শ্রেষ্ঠ একটি বই। বইটি যেমন সহজ ভাষায় লেখা হয়েছে তেমনই নানা উদাহরণের মাধ্যমে পাঠককে কাজে ব্যস্ত রাখা হয়েছে। এটি আমার খুবই পছন্দের একটি বই
প্রশ্ন ও উত্তর (Q/A)
এই বই টা কোন প্রোগ্রামিং এর উপর লিখা ? C C++ নাকি জাভা?
বইটা C প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে লেখা।
Hardcover এর এটা অর্ডার করা যাচ্ছে না কেন?
প্রিয় গ্রাহক, এই বইটির হার্ডকভারের বর্তমান প্রকাশনীতে মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
hardcover available?
জি, বইটি হার্ডকভার ও পেপারব্যাক দুটোই পাবেন।
hard cover & paperback er modde difference ki?
প্রিয় গ্রাহক, হার্ডকভার বই বলতে সাধারণত অনমনীয় প্রতিরক্ষামূলক মলাটে আবদ্ধ বইকে বোঝানো হয়। এক্ষেত্রে বাকরাম বা অন্যান্য কাপড়, বা ভারি কাগজ, মাঝে মাঝে চামড়া দিয়ে আবৃত বাধাই বোর্ড বা শক্ত কাগজের বোর্ড ব্যবহৃত হয়ে থাকে। আর পেপারব্যাক বইয়ের কভারে বোর্ড বা শক্ত কাগজের বাধাই থাকে না। ধন্যবাদ।























