

Buy প্রবাসের দিনলিপি Online in Bangladesh
লেখক: Jahanara Emam
- Author: জাহানারা ইমাম
- Publisher: চারুলিপি প্রকাশন
- Isbn: 9789845981910
- Number Of Pages: 95
- Language: বাংলা
- Edition: 5th Printed, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
প্রবাসের দিনলিপি" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ ঘাতক ক্যান্সার ব্যাধির সঙ্গে লড়তে গিয়ে জাহানারা ইমামকে প্রায় প্রতি বছরই যেতে হচ্ছে, যুক্তরাষ্ট্রে। যখনি কোন উপসর্গ দেখা দেয় তখনি ডাক্তারের নির্দেশে তাকে ছুটে যেতে হয় সেখানে। এর আগে ক্যান্সারের সাথে বসবাস' বইতে জাহানারা ইমাম লিখেছেন কিভাবে এই ঘাতকের সঙ্গে তিনি যুদ্ধের সূচনা করেছেন। প্রবাসের দিনলিপি' সেই যুদ্ধেরই সম্প্রসারিত প্রেক্ষাপট। তবে এ বইতে তিনি শুধু নিজের কথাই লেখেন নি, লক্ষ লক্ষ আমেরিকান তরুণ তরুণী, শিশু-কিশাের কিভাবে লড়ছে। অন্য সব ঘাতক ব্যাধির সঙ্গে তারও অন্তরঙ্গ পর্যবেক্ষণ এতে পাওয়া যাবে। যদিও দিনলিপির আঙ্গিকেই লেখা হয়েছে পুরাে বই, শুধুমাত্র দৈনন্দিন জীবনের কর্মপ্রবাহের বিবরণের ভেতর লেখক সীমাবদ্ধ থাকেন নি। একজন অনুসন্ধিৎসু লেখকের পক্ষে তা সম্ভবও নয়। স্বাভাবিক ভাবেই এই গ্রন্থে পরিবেশিত হয়েছে আমেরিকান সমাজ, নর-নারীর বিচিত্র সম্পর্ক, প্রবাসী বাঙালীদের জীবন এবং আরাে বহু কিছু। এসবই বর্ণিত হয়েছে উপন্যাসের মতাে চিত্তাকর্ষক এবং দিনলিপির নৈর্ব্যক্তিক ভঙ্গিতে—যা এই গ্রন্থের আবেদনকে বহুমাত্রিক করেছে।






















