প্রাইমারি শিক্ষক নিয়োগ - ভাইভা এনালাইসিস
বই কালেকশন

Buy প্রাইমারি শিক্ষক নিয়োগ - ভাইভা এনালাইসিস Online in Bangladesh

লেখক: গাজী মিজানুর রহমান (বিসিএস)

4.47
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: গাজী মিজানুর রহমান (বিসিএস)
  • Publisher: Authentic Publication
  • Language: Bangla & English
  • Edition: 4th Edition, January 2026
৳ 259৳ 2808% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা ভীতি দূর করতে সহায়ক গাইড বই “

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.47
(6 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
880****192
880****192 ভেরিফাইড
21 Aug 2023

খুব ভালো

Tasnim Mahmud.
Tasnim Mahmud. ভেরিফাইড
15 Sep 2022

"#রকমারি _গাজী _মিজানুর _রহমান _বুক _রিভিউ _প্রতিযোগিতা" রিভিউ লেখক : তাসনীম মাহমুদ। রিভিউ কৃত বইয়ের নাম : প্রাইমারি শিক্ষক নিয়োগ (ভাইভা এনালাইসিস)। যখন কোনো বিষয়ে স্পষ্ট ধারণা না থাকে তখনই আত্মবিশ্বাস হীনতা নামক একটি কঠিন ব্যাধি তৈরি হয়।যা খুবই স্বাভাবিক।কিন্তু এটি ভাইভা বা মৌখিক পরিক্ষার জন্য সবচেয়ে বড় বাঁধা হয়ে দাঁড়ায়।এটি থেকে মুক্তি পেলেই সফলতা অর্জন করা সহজ হয়ে যায়।তবে তার জন্য প্রয়োজন যে কোনো বিষয় সঠিক ও সুস্পষ্ট ভাবে শিখতে পারা। . প্রাইমারি শিক্ষক নিয়োগ পরিক্ষার ভাইভায় সঠিক ও সুস্পষ্ট ভাবে প্রস্তুতি নিতে দক্ষ লেখক গাজী মিজানুর রহমান বিসিএস রচনা করেছেন 'প্রাইমারি শিক্ষক নিয়োগ (ভাইভা এনালাইসিস)' গ্রন্থটি। যা এই ধাপে পাঠকদের দেখাবে সর্বোচ্চ সহজতার পথ।এবং ভাইভার জন্য মজবুত ও আত্মবিশ্বাসী করে তুলবে। . বইটির সূচনাতে সুসজ্জিত সূচিপত্র যুক্ত করে বইয়ে উল্লেখ করা সকল বিষয়ে পাঠককে প্রাথমিক ধারনা দেয়া হয়েছে।এরপর ভাইভায় ভালো করার কার্যকরী কৌশল উল্লেখ করে প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ কারী একশত জন ভাইভা পরিক্ষার্থীর রিয়েল ভাইভা সংযুক্ত করা হয়েছে।এই একশত সেট ভাইভা পাঠকে ভাইভার ধরন বুঝতে ও আত্মবিশ্বাসী হতে দারুন ভাবে সহায়তা করবে। এছাড়া বঙ্গবন্ধুর রচিত গ্রন্থ সূমহ, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধ, শিক্ষা ও প্রাইমারি শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত, গুরুত্বপূর্ণ ছড়া, কবিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে।সাথে যুক্ত করা হয়েছে গুরুত্বপূর্ণ বাংলা ও ইংরেজি বানান, ইংরেজি অনুবাদ, সাধারন জ্ঞান, ষাট জেলা নিয়ে বিস্তারিত বিবরণ ও আরো কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা বইটিতে করা হয়েছে। . লেখক শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্ট ও নির্ভুল তথ্যের মাধ্যমে মূল বিষয়বস্তুর উপস্থাপন করেছেন।এবং আলোচনার ক্ষেত্রে অপ্রয়ােজনীয় আলােচনা পরিহার করে সহজবােধ্য ও প্রাণবন্ত উপস্থাপনার উপস্থিত করেছেন।যা পাঠককে সাবলীলভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে। বইটির কাগজ, মুদ্রণ ও বাঁধাই পাঠককে স্বস্তি অনুভব করাবে।বইটি মূলত প্রাইমারি শিক্ষক নিয়োগের ভাইভার কথা মাথায় রেখে লেখা হলেও এর দ্বারা উপকৃত হবে বিভিন্ন চাকুরীর ভাইভাতে থাকা যে কেউ।বইটির পাঠ পাঠকের মনে ভাইভা ভীতি দূর করে পাঠককে আত্মবিশ্বাসী করে তুলবে। আসুন বইটির পাঠক হই, সক্ষমতা দ্বারা সফলতাকে জয় করি। . বইয়ের নাম : প্রাইমারি শিক্ষক নিয়োগ (ভাইভা এনালাইসিস)। লেখক : গাজী মিজানুর রহমান (বিসিএস)। প্রকাশনী : অথেন্টিক পাবলিকেশন্স। মুদ্রিত মূল্য : ৩৪০ টাকা মাত্র। পৃষ্ঠা : ৬০৮। প্রথম প্রকাশ : ২০২২ সাল।

Shahid Al Islam
Shahid Al Islam ভেরিফাইড
31 Aug 2022

#Rokomari_Gazi_Mizanur_Rahman_Book_Revie_Competition রিভিউ লেখক : মুহা. শহীদুল ইসলাম বইয়ের নাম : প্রাইমারি শিক্ষক নিয়োগ Viva Analysis জীবন মানে যুদ্ধ, সংগ্রাম, সাধনা। আর এই জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য মানুষ কত কিছুই না করে! সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অবিরত ছুটে চলে জীবনযুদ্ধে জয়ী হতে। কেউ কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে সফলতার মুখ দেখে, কেউ আবার মাঝপথেই হারিয়ে যায় আবার কেউ কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে নিজেকে নিয়ে চরমভাবে হতাশ হয়ে পড়ে। তবে দিনশেষে যারা নিজেদেরকে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে পারে, তারাই মানুষের কাছে স্মরণীয় হয়, অনেকের আশা আকাঙ্ক্ষার প্রতিক হয়ে দাঁড়ায়। আর এই সফলতা লাভের অন্যতম মাধ্যম হলো সরকারি বেসরকারি চাকরি। বাংলাদেশে সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে যারা কাঙ্ক্ষিত সফলতা পেয়ে গৌরবোজ্জ্বল ক্যারিয়ার গড়েছেন, তাদের মধ্যে 'গাজী মিজানুর রহমান' স্যার অন্যতম। তিনি যেমন সফলতা পেয়েছেন, সেভাবে যেন অন্যরাও যেন সফলতা অর্জন করতে পারে, সেজন্য তিনি চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে তাদের জন্য সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বই রচনা করেছেন। যার মধ্যে অন্যতম হলো তাঁর 'প্রাইমারি শিক্ষক নিয়োগ Viva Analysis' বইটি। একজন চাকরি প্রার্থীর কাঙ্ক্ষিত সফলতা অর্জনে বইটি অন্যতম সহায়ক হিসেবে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। লিখিত পরীক্ষায় কাঙ্ক্ষিত সফলতা অর্জনের পর Viva-তে ভালো করা ও সফল হওয়ার জন্য একজন প্রার্থীর যেসব বিষয় জানা থাকা দরকার, তার সবগুলোই এ বইয়ে আলোচনা করা হয়েছে। বইয়ের শুরুতে ভাইভা ভালো করার বিভিন্ন কৌশল ও করণীয়, এরপর ভাইভা সম্পর্কে ধারণা লাভের জন্য বিষয়ভিত্তিক ১০০টি রিয়েল ভাইভা সংযুক্ত করা হয়েছে। এরপর বিষয়ভিত্তিক বেসিক আলোচনা করা হয়েছে যার মধ্যে গুরুত্বপূর্ণ প্রায় সব বিষয় চলে এসেছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সাত বীরশ্রেষ্ঠের সংক্ষিপ্ত পরিচিতি, মুক্তিযুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ ছড়া-কবিতা ও গান এবং সবশেষে বাংলাদেশের ৬৪ জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা স্থান পেয়েছে। বইটার প্রায় অনেকটা অংশ আমার পড়ার সুযোগ হয়েছে। সে অভি অভিজ্ঞতার আলোকে বলতে পারি, একজন চাকরি প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ প্রায় সমস্ত কিছুই বইটিতে উঠে এসেছে। তাছাড়া বইটিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শও দেয়া হয়েছে। তাই বইটি সবদিক থেকেই অনন্য ও অতুলনীয়। তবে বইয়ে কিছু জায়গায় বানান বিভ্রাট চোখে পড়েছে। আশা করি পরবর্তী সংস্করণে সেগুলো সংশোধন করে নেওয়া হবে। প্রত্যেকেই চায় তার নিজ গন্তব্যে পৌঁছে সফল হতে, সফলতার মুখ দেখতে। আর তার সফলতার এ যাত্রায় যদি ভালো একটি গাইডলাইন থাকে, ভালো একজন বন্ধু থাকে, তাহলে তার জন্য সেই বন্ধুর পথ অনেকটাই সহজ হয়ে যায়। তাই প্রিয় বন্ধু, আপনার সফলতা লাভের গুরুত্বপূর্ণ এ সফরে আপনার জন্য সময়োপযোগী একটি গাইডলাইন হতে পারে গাজী মিজানুর রহমান স্যারের প্রাইমারি শিক্ষক নিয়োগ Viva Analysis বইটি। আশা করি গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল এ বইটি আপনার সফলতা লাভে একটি 'গাইডলাইন' হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আপনার জন্য শুভকামনা রইলো। ___________________ সংক্ষিপ্ত বই পরিচিতি : নাম : প্রাইমারি শিক্ষক নিয়োগ Viva Analysis লেখক : গাজী মিজানুর রহমান (৩৫তম বিসিএস ক্যাডার) প্রকাশনা : Authentic Publication প্রথম প্রকাশ : জুন ২০২২ পৃষ্ঠা সংখ্যা : ৬০৮ মুদ্রিত মূল্য : ৩৪০৳ বাঁধাই : পেপারব্যাক।

Review Upload 1
Review Upload 2
Rahat Zamman
Rahat Zamman ভেরিফাইড
13 Aug 2022

Good

AMR TV
AMR TV ভেরিফাইড
27 Jul 2022

ধন্যবাদ জানাই দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য! খুবেই ভালো বইটি যা আশা করছিলাম তার চেয়ে অনেক ভালো পেয়েছি

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

new edition dite parben?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, অবশ্যই আপনি এখন অর্ডার করলে নতুন এডিশন পাবেন। বর্তমানে ৩য় সংস্করণ, মে ২০২৪ সালের বই স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।

প্রশ্ন

new addition pabo?

উত্তর

প্রিয় গ্রাহক, ২০২৪ সালের নতুন বই পাওয়া যাবে, ধন্যবাদ।

প্রশ্ন

new edition dite parben?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, অবশ্যই আপনি এখন অর্ডার করলে নতুন এডিশন পাবেন। বর্তমানে ৩য় সংস্করণ, মে ২০২৪ সালের বই স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।

প্রশ্ন

new addition pabo?

উত্তর

প্রিয় গ্রাহক, ২০২৪ সালের নতুন বই পাওয়া যাবে, ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)