প্রাইমারি শিক্ষক নিয়োগ মাস্টার প্রশ্নব্যাংক
বই কালেকশন

Buy প্রাইমারি শিক্ষক নিয়োগ মাস্টার প্রশ্নব্যাংক Online in Bangladesh

লেখক: উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি

4.23
(11 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Publisher: উত্তরণ ক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি
  • Language: বাংলা
  • Edition: Edition, November 2025
৳ 690৳ 690
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রত্যাশীগণ,আস্‌সালামু আ’লাইকুম। প্রাথমিক শিক্ষা আমাদের জাতির ভবিষ্যৎ নির্মাণের মূলভিত্তি। এই স্তরে শিক্ষার মান নির্ভর করে যোগ্য ও দক্ষ শিক্ষকের উপর। সেই যোগ্য শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে সহযাত্রী হিসেবে উত্তরণ-এর ‘প্রাইমারি শিক্ষক নিয়োগ মাস্টার প্রশ্নব্যাংক’ একটি নির্ভরযোগ্য পথপ্রদর্শক।এই বইটিতে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসকে সুস্পষ্টভাবে বিশ্লেষণ করে বিগত ২০ বছরে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর সকল প্রশ্নের উত্তর ও প্রয়োজন অনুযায়ী ব্যাখ্যা অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি এই নিয়োগ পরীক্ষার সিলেবাসের সাথে তুলনা করে BCS, ATEO এবং NTRCA পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ও কমন উপযোগী প্রশ্নোত্তরও সংযোজন করা হয়েছে। প্রতিটি বিষয়ের অধ্যায়গুলোর প্রশ্নসমূহকে এমনভাবে সাজানো হয়েছে, যেন শিক্ষার্থী ধীরে ধীরে সহজ প্রশ্ন থেকে কঠিন প্রশ্নের দিকে অগ্রসর হতে পারেন। শুরুতে মৌলিক প্রশ্নগুলো উপস্থাপন করা হয়েছে, এরপর ধাপে ধাপে বিশ্লেষণধর্মী ও উচ্চস্তরের প্রশ্ন সংযোজন করা হয়েছে। ফলে শিক্ষার্থীরা যেমন বেসিক ধারণা শানিত করতে পারবেন, তেমনি ক্রমান্বয়ে জটিল প্রশ্নের সঠিক উত্তর দিতে আত্মবিশ্বাস অর্জন করবেন। পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে একাধিকবার আসা প্রশ্নগুলোকে একত্র করা হয়েছে। ফলে বইটি হয়ে উঠেছে সংক্ষিপ্ত, পরিপূর্ণ ও পরীক্ষাকেন্দ্রিক একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি উপকরণ। বিগত বছরের প্রশ্ন ও সর্বশেষ প্রকাশিত সিলেবাসের আলোকে ৫ সেট মডেল টেস্ট সাজানো হয়েছে যা পরীক্ষার্থীর প্রস্তুতিকে আরও একধাপ এগিয়ে রাখবে।উত্তরণ-এর এই প্রয়াস শুধু একটি বই নয়, বরং একজন শিক্ষার্থী থেকে আদর্শ শিক্ষক হয়ে ওঠার সহযাত্রী। মনোযোগ, অধ্যবসায় ও সঠিক অনুশীলনের মাধ্যমে যে কেউ সফল হতে পারেন- এই বিশ্বাসেই আমাদের প্রাইমারি মাস্টার প্রশ্নব্যাংক প্রণয়ন করা হয়েছে। আমরা আশা করি, বইটি শিক্ষার্থীদের জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাফল্যের এক নির্ভরযোগ্য সোপান এবং দেশের শিক্ষা উন্নয়নে অবদান রাখতে প্রেরণার উৎস হবে।শুভকামনায়উত্তরণক্যারিয়ার এন্ড স্কিলস একাডেমি

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.23
(11 টি কাস্টমার রিভিউ)
5
64%
4
18%
3
0%
2
9%
1
9%
স্মৃতি
স্মৃতি ভেরিফাইড
29 Mar 2026

ভালো। তবে আরো ব্যাখ্যা সং্যোজন করলে আরো ভালো হতো।

Shakib
Shakib ভেরিফাইড
27 Dec 2025

খুবই ভালো বই। পড়ায় মনোনিবেশ করার মতো করেই সাজানো হয়েছে।

Md. Wahiduzzaman
Md. Wahiduzzaman ভেরিফাইড
21 Dec 2025

প্রাইমারি প্রিপারেশনের জন্য খুব ভালো বই।

Zahedul Islam
Zahedul Islam ভেরিফাইড
15 Dec 2025

খুব সুন্দরভাবে টপিকভিত্তিক সাজানো প্রশ্নব্যাংক। বিভিন্ন প্রশ্নে আরো কিছু ব্যাখ্যা সংযোজন করলে আরো ভালো হতো মনে হয়।

Arif Ahmed
Arif Ahmed ভেরিফাইড
12 Dec 2025

এর মতো বাজে বই বাজারে আর নাই। বেশিরভাগ উত্তরের কোনো ব্যাখ্যা নাই। পুরো ৬৯০ টাকা লস।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)