প্রাণের মাঝে গণিত বাজে (বীজগণিতের গান)
বই কালেকশন

Buy প্রাণের মাঝে গণিত বাজে (বীজগণিতের গান) Online in Bangladesh

লেখক: সৌমিত্র চক্রবর্তী

4.71
(24 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সৌমিত্র চক্রবর্তী
  • Publisher: অনুপম প্রকাশনী
  • Isbn: 9789844042933
  • Number Of Pages: 204
  • Language: বাংলা
  • Edition: 2nd Edition, 2016
৳ 349৳ 40013% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ফ্ল্যাপে লেখা কিছু কথাইয়াকভ পেরেলমানের এলজেব্রা ক্যান বি ফান বইটি থেকে অনুপ্রাণিত এই বইটিকে রেফারেন্স বইও প্রথমপাঠ বলা যাবে না। এটি ঠিক রেফারেন্স বইও নয়। এই বইটি তাঁদের জন্য লেখা, যাঁরা বীজগণিত বিষয়ে স্কুল পর্যায়ের জ্ঞান রাখেন, কিন্তু বীজগণিতের আসল মজাটা কখনো হৃদয়ঙ্গম করতে পারেননি। এই বইটি তাঁদের জন্য যাঁরা বারবার ভেবেছেন, বীজগণিত করে কী লাভ, কিন্তু কোনো সদুত্তর পাননি। বীজগণিত কীভাবে আমাদেরকে যৌক্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে তা এই বইটি পড়লে পাঠক আশা করি বুঝতে পারবেন। বীজগণিত শেখানো নয়, যুক্তিচর্চার এক হাতিয়ার হিসেবে বীজগণিতকে অনুভব করতে পাঠককে সমর্থ করে তোলাই এই বইটির উদ্দেশ্য। উল্লেখ্য, পুনরাবৃত্তি এড়িয়ে বইটির কলেবর ছোট রাখার স্বর্থে বিভিন্ন স্থানে লেখকের পূর্ববর্তী বই প্রাণের মাঝে গণিত বাজে : জ্যামিতির জন্য ভালোবাসা’র রেফারেন্স টানা হয়েছে, যা ব্যবহার করলে এই বইটির বক্তব্য স্পষ্টতর হবে। বীজগণিতের নানা দিক, মজার মজার সমস্যার আকারে উপস্থাপন করে বর্ণনা করা হয়েছে যাতে পাঠক একই সাথে সমস্যা সামাধানের বিভিন্ন কৌশল সম্বন্ধেও জানতে পারেন। সেই সাথে, স্কুল পর্যায়ে শেখা বীজগণিতের নানা ফাঁক পূরণ করতে এই বইটি ভূমিকা রাখবে। আসুন, যুক্তির পথ ধরে মুক্তির দিকে এগিয়ে যাই।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.71
(24 টি কাস্টমার রিভিউ)
5
85%
4
5%
3
5%
2
0%
1
5%
dip****com
dip****com ভেরিফাইড
16 Jan 2026

very helpful for beginners.

Tamima
Tamima ভেরিফাইড
22 Apr 2024

Onek sundor chilo.

Salman Sadik Saif
Salman Sadik Saif ভেরিফাইড
26 Mar 2023

সৌমিত্র চক্রবর্তীর এই বইটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। বইটিতে অনেক জটিল জটিল কিছু গাণিতিক সমস্যার সমাধান দেয়া আছে। আর কিছু কাজ দেয়া আছে। কাজ গুলো যে কমপ্লিট করতে পারবে গণিতের ছাত্র হিসেবে আমি মনে করি তার গণিতে ভিত্তি আরো মজমুত হবে। গণিত বইটি পড়লে শিখা যাবে বৃত্তের বাহিরে চিন্তা করে একটি সমস্যাকে কত সহজে ফিল করা যায়। বইটিতে গরুর ঘাস খাওয়া সংক্রান্ত একটা Problem ছিলো। প্রশ্নটা পড়ে নিজে থেকে অনেকক্ষন চেষ্টা করেছি। এবং সফলও হয়েছি। বইটি আমাকে বৃত্তের বাহিরে গিয়ে চিন্তা করার সুযোগ দিয়েছে। বইটির মোট ৩ টি কপি আমি আমার Students দের Gift করেছি। ওদের একজনতো বইটি পড়ে বলেই ফেললো, "আমার বইটি অসম্ভব ভালো লেগেছে।" যারা কিনবেন ভাবছেন তারা চোখ বন্ধ করে কিন্তে পারেন। আমি বইটির Rating দিবো 10/10.

Anik Mahomud
Anik Mahomud ভেরিফাইড
28 Jul 2022

অসাধারণ একটা বই

Halima Akhter
Halima Akhter ভেরিফাইড
13 Jun 2022

Good

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)