

Buy নিমিখ পানে ২: যোগজীকরণের যত গল্প Online in Bangladesh
লেখক: চমক হাসান
- Author: চমক হাসান
- Publisher: আদর্শ
- Number Of Pages: 208
- Language: বাংলা
- Edition: 1st Published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
“নিমিখ পানে ২” বইটি সম্পর্কে কিছু কথাঃ১ম অধ্যায়- কীভাবে ক্ষেত্রফলের ধারণা থেকে যোগজীকরণ শুরু হলো সেই ইতিহাস আর যোগজীকরণ যে অন্তরীকরণের উল্টো তার ইঙ্গিত।২য় অধ্যায়- ক্ষেত্রফল কেন ঢালের উল্টো তার প্রমাণ, ক্যালকুলাসের মূল উপপাদ্য, কোসাইনের যোগজ কী করে সাইন হয় গ্রাফ থেকে বুঝিয়েছি।৩য় অধ্যায়- কী করে যোগজীকরণ করতে হয়, সেসব কলাকৌশল। কেমন আকৃতি থাকলে কী ধরতে হবে, কেন ধরতে হবে তার ধারণা।৪র্থ অধ্যায়- নির্দিষ্ট যোগজ। কীভাবে ছবি দেখেই মান সম্পর্কে ধারণা করা যায়, তার ধারণা। নির্দিষ্ট যোগজের ধর্মগুলো কী করে ছবিতে অনুভব করা যায় সেটা।৫ম অধ্যায়- যোগজীকরণের ব্যবহার- গ্রাফের তলার এবং দুই গ্রাফের মাঝের ক্ষেত্রফল। সেগুলো বের করার সময় কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে সেগুলো। এরপর অক্ষের চারপাশে গ্রাফ ঘুরিয়ে আয়তন বের করার উপায়, বক্ররেখার চাপের দৈর্ঘ্য নির্ণয়, বক্রতলের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল নির্ণয়, আর শেষে কীভাবে এক ধারাকে সমাকলন করে আরেক ধারা পাওয়া যায়।৬ষ্ঠ অধ্যায়- আয়ত পদ্ধতি, ট্রাপিজিয়াম পদ্ধতি, সিম্পসনের নিয়ম থেকে নির্দিষ্ট যোগজের মান কী করে অনুমান করা যায় সেটা৭ম অধ্যায়- কোন ফাংশনগুলো কোনো ভাবেই যোগজীকরণ করা যায় না, তার একটা তালিকা।
রিভিউ ও রেটিং (Review & Rating)

নতুন শেখার কিছু নেই ।বিদেশি ইন্টারমিডিয়েট ক্যালকুলাসের কোন বই থেকে তুলে দিয়েছেন লেখক । নিজস্ব চিন্তাভাবনা কিংবা ইন্টিগ্রেশনের ইন্টারেস্টিং কোন প্রবলেম নেই এই বইএ ।
যোগজীকরণ যারা সহজভাবে বুঝতে চায়, তাদের জন্য must recommended

প্রথমদিকে ক্যালকুলাস এর ম্যাথগুলো পারলেও এটা আসলে কি সেটা বুঝতাম না ।পরে এটা নিয়ে রকমারিতে সার্চ দিতেই চমক হাসান ভাইয়ের বইয়ের সন্ধান পেলাম ।ক্যালকুলাস বুঝার জন্য প্রথম উপকরণ এই সিরিজটা হতে পারে। ধন্যবাদ চমক হাসান ভাইকে।
ক্যালকুলাস কে আনন্দদায়ক উপায় শিখতে এই বইয়ের বিকল্প খুবই কম। পাঠ্য বইগুলোতে যেখানে শুধু ফর্মুলা আর সলিউশন আলোচনা করা এখানে তার পরিবর্তে বিশদভাবে আলোচনা করা হয়েছে যেন আমরা ক্যালকুলাস শিখতে আগ্রহী হই । আশা করি বইটি পড়ে সবাই উপকৃত হবে। এটা নিঃসন্দেহে খুব ভালো বিনিয়োগ।










very good book . MUST read for hsc students who fear calculas
প্রশ্ন ও উত্তর (Q/A)
boi ta kobe available hobe?
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে।
ata kon prokasoni theke publish hoeche??
প্রিয় গ্রাহক, বইটি আদর্শ প্রকাশনী থেকে প্রকাশিত। ধন্যবাদ।
boiti ki paperback naki hardcover
প্রিয় গ্রাহক, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
এটা কত তম এডিশন?
প্রিয় গ্রাহক, বইটি প্রথম সংস্করণ ২০২০। ধন্যবাদ।























