

Buy গণিতের রঙ্গে হাসিখুশি গণিত Online in Bangladesh
লেখক: চমক হাসান
- Author: চমক হাসান
- Publisher: আদর্শ
- Isbn: 9789848875865
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 6th Print, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
"গণিতের রঙ্গে হাসিখুশি গণিত" মাইনাস মাইনাসে হয় প্লাস, শূন্য দিয়ে ভাগ দিলে হয় অসংজ্ঞায়িত, ত্রিভুজের ক্ষেত্রফল ‘হাপিন্টুভুমিন্টুচ্চতা’ (1/2 * ভূমি * উচ্চতা), (a b)2= a2 2ab b2 গণিত করতে গিয়ে এমন আনেক কিছু আমরা শিখি, মুখস্থ করি। কিন্তু জানি কি- কেন হয়, কিভাবে হয়? বুঝি কি অন্তর থেকে? এগুলো কি Feel করা সম্ভব? এই বইটি যতটা জ্ঞানের তার খেকে বেশি আনন্দের, চিন্তার আনন্দের লেখক মনে করেন, গণিত পৃথিবীর সবচেয়ে মজার বিষয়। অনেক মানুষ এটাকে ভয় পায় কারণ মজার অংশগুলো তাদের জানানো হয় না কেমন অদ্ভুত ছিল গণিতবিদদের জীবন? আসলে কে আবিষ্কার করেছিল পিথাগোরাসের উপপাদ্য? কিভাবে মাথায় এল আইডিটা? তিন মেয়ের সমস্যাটা কী ছিল? মাথায় চুলের সংখ্যা কত? অনন্ত জলিল গণিত নিয়ে সিনেমা বানালে কী সংলাপ বলতেন? এমন মজার সব চিন্তা, সমস্যা আর গল্প নিয়েই গণিতের রঙ্গে: হাসিখুশি গণিত। সূচি গণিতের রঙ্গে : পর্ব ১ আল মুকাবালা গণিতের রঙ্গে : পর্ব ২ কী নিষ্ঠুর গণিতের রঙ্গে : পর্ব ৩ হায়রে শূন্য গণিতের রঙ্গে : পর্ব ৪ ৩টি মেয়ে গণিতের রঙ্গে : পর্ব ৫ মাথায় চুল কয়টি গণিতের রঙ্গে : পর্ব ৬ মিস্টার বাটা গণিতের রঙ্গে : পর্ব ৭ প্রিয় পাই গণিতের রঙ্গে : পর্ব ৮ অসীম ও কুমড়া গণিতের রঙ্গে : পর্ব ৯ ডিজে পিথাগোরাস গণিতের রঙ্গে : পর্ব সাড়ে নয় তেমন কিছু গণিতের রঙ্গে : পর্ব ১০ নিঃস্বার্থ গণিত - What is Math
রিভিউ ও রেটিং (Review & Rating)

অংকে যারা দুর্বল কিন্তু নিজেকে শক্ত করতে চায় তারা মজা পাবে এই বইটি পড়ে। অনেক কিছুই শিখেছি। এই বই দুবার পড়লে ক্ষতি নেই।
অংক করতে গিয়ে মনে যত প্রশ্ন জেগেছিলো, সবগুলোর উত্তর পেয়ে গেছি। ধন্যবাদ লেখককে, তার ভিডিও লেকচারগুলো বই আকারে প্রকাশ করার জন্য। ধন্যবাদ রকমারিকে বইগুলো আমার কাছে পৌঁছে দেওয়ার জন্যে।

গণিতের সমস্যা সমাধান করতে তো আমরা সবাই জানি। কিন্তু এই গণিতকে কি আমরা অনুভব করতে পারি? যদি কেও গণিতকে ভয়ের পরিবর্তে ভালোবেসে শিখতে চায়, তাহলে এই বইটি পড়তেই হবে। এটি নিঃসন্দেহে অসাধারন একটি বই!!!
এক কথায় অসাধারণ বই। যদিও বইতে যে লেখা আছে সসবকিছুই চমক ভাইয়ার ভিডিও আকারে ছিলো YouTube e. তবুও বই পড়ে অনুভব করা যায় যে চমক হাসান এর কথাগুলো। ধন্যবাদ এতো সুন্দর বই উপহার দেওয়ার জন্য।

গণিতের রঙ্গে হাসিখুশি গণিত বই টি অনেক মজার , অনেক সুন্দর করে উপস্তাপন করা হয়েছে , যারা এই বই টি কিনেন নি তারা নিয়ে নিতে পারেন ।
প্রশ্ন ও উত্তর (Q/A)
পেইজ কয়টা?
১৬০ পেইজ
বই কি এখন স্টকে আছে?
প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই। অর্ডার করতে পারেন, প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।
পেইজ কয়টা?
১৬০ পেইজ
বই কি এখন স্টকে আছে?
প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই। অর্ডার করতে পারেন, প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।























