পজেটিভ সাইকোলজি অ্যান্ড মেন্টাল হেলথ
বই কালেকশন

Buy পজেটিভ সাইকোলজি অ্যান্ড মেন্টাল হেলথ Online in Bangladesh

লেখক: নাফিজ ফুয়াদ

4.48
(18 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: নাফিজ ফুয়াদ
  • Publisher: শব্দশৈলী
  • Isbn: 9789849540823
  • Number Of Pages: 305
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2021
৳ 350৳ 50030% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আমাদের জ্বর, সর্দির মতাে কিছু সাধারণ শারীরিক অস্বস্তিতেও ফার্মেসি কিংবা ডাক্তারের চেম্বারে উদভ্রান্তের মতাে ছুটে যাই একটু ভালাে বােধ করার জন্য। কিন্তু এই সুন্দর শরীরটার ভেতরে বসবাস করে একটা পুরাে রাজ্য। যে রাজ্যে সুয়ােরানী থাকে, দুয়ােরানী থাকে। বিশাল প্রাসাদে প্রহরীর মতাে থাকে অসংখ্য স্মৃতি। এই স্মৃতি আমাদের বাঁচিয়ে রাখে, আমাদেরকে ‘আমি’ হিসেবে তৈরি করে। মনের মাঝে পুষে রাখা এই বিশাল সম্রাজ্যে যখন দুঃখের কালাে মেঘ নেমে আসে, আমরা পারি না আর ঠিক থাকতে, আমরা পারি না নিজেদের ভালাে রাখতে। আমরা নিজেদের বুঝাই- ‘খারাপ থাকতে হয় না, কিংবা কান্না করতে হয় না'। কাউকে বলতে নেই তুমি কত খারাপ আছ। দুঃখের মতাে কত চমৎকার এক অনুভূতিকে আমরা দূরে সরিয়ে দেই শুধু তা দেখতে ভালাে নয় বলে। দুয়ােরানী দুঃখ নিয়ে প্রাসাদ ছাড়ে, প্রতিশােধ নেয় ‘বিষন্নতা’ হয়ে। অথচ এই দুঃখকে আপন করে নিলে, সবটা দিয়ে অনুভব করলে বুঝতে পারতাম, সুখটাকে নিজের মতাে করে পাওয়ার জন্য এই দুঃখ পাওয়া কত প্রয়ােজনীয়। আমরা নিজেদের দুঃখ নিয়ে কথা বলতে ভয় পাই, তাকে দেখাতে ভয় পাই। মনে হয়, কে কী ভেবে বসে। মন খারাপের সময়গুলাে একা থেকে থেকে জমাই আমরা কষ্টগুলােকে। অথচ চাইলে কত সুন্দরভাবে ভালাে থাকা যায়। মানসিক স্বাস্থ্য নিয়ে এই ভীতি, এই স্টিগমা অনেক দিনের। আমরা মানুষের মনের কথাগুলাে নিয়ে তাচ্ছিল্য করি, কিন্তু কেউ উল্টাপাল্টা কিছু করে বসলে নিজেরাই আফসােস করে বলি, ‘ইশ, আমার সঙ্গে একবার কথা বলতাে। মানসিক স্বাস্থ্য নিয়ে এই স্টিগমাগুলাে ভাঙার জন্য কাজ করছি প্রায় এক বছর যাবত। পথিমধ্যে পরিচিত হয়েছি অসংখ্য মানুষের সঙ্গে, যাদের গল্পগুলাে শুনে বুঝেছি, মানুষ কতা শক্তিশালী প্রাণী। ভেঙেচুরে শেষ হয়ে যাওয়ার পরও হার মানে না। ফিনিক্স পাখির মতাে উঠে আসে বারবার। চাই শুধু একটা নির্ভরতার জায়গা। কথা বলার একটা মানুষ। আমাদের প্রয়ােজন চিন্তার ইতিবাচক পরিবর্তন, আমাদের প্রয়ােজন মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার পর্যাপ্ত জায়গা। এই গ্রন্থে পজিটিভ সাইকোলজি এবং মানসিক সমস্যা উভয় বিষয়ই অন্তর্ভুক্ত করা হয়েছে। কীভাবে নিজের চিন্তাভিত্তিক পরিবর্তনের মাধ্যমে ইতিবাচক মানসিকতা তৈরি করা যায় বা দৈনন্দিন জীবনে মুখােমুখি হওয়া মানসিক সমস্যাগুলাে চিহ্নিত করা কিংবা প্রতিকার পাওয়ার ব্যাপারগুলাে উঠে এসেছে। ব্যাপারটা এমন না যে, এই বই পড়লে একজন মানুষ সারাজীবন হাসিখুশি থাকা শুরু করবে। নিদেনপক্ষে নিজের সমস্যাগুলাে বুঝতে পারার মতাে বিষয়গুলাে অন্তত পাওয়া যাবে আশা করি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.48
(18 টি কাস্টমার রিভিউ)
5
89%
4
6%
3
0%
2
0%
1
6%
Anika
Anika ভেরিফাইড
18 Mar 2022

বইটি অসাধারণ। বর্তমানে অনেকেই মানসিক অসুস্থতায় ভোগে, কাছের কাওকে বললে হয়তো সে তেমন সমাধান দিতে পারে। কিন্তু, এই বইটিতে মানসিক সমস্যা এবং তার সমাধান খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে।

Nazmul Hasan
Nazmul Hasan ভেরিফাইড
14 Jun 2021

পুরাই ফালতু একটা বই। সে নিজেই পড়ে ভার্সিটিতে সে আবার মনোবিজ্ঞানীদের মতো সাইকোলজি নিয়ে বই লিখে! হাইস্যকর। সবগুলা রিভিউও বন্ধুদের কাছ থেকে ভিক্ষা করা। 😀 ইঁচড়ে পাকা।

Mahmudul Hasan
Mahmudul Hasan ভেরিফাইড
13 Apr 2021

ভালো বই

Tauhida Islam
Tauhida Islam ভেরিফাইড
01 Apr 2021

মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক স্টিগমা বিরাজমান। এসকল স্টিগমার কারণেই মানুষ তার মানসিক অবস্থার কথা বলতে খুব একটা ভরসা পায়না। এই স্টিগমাগুলো ভেঙে ফেলতে পারলে খুব ভালো হয়। ধীরে ধীরে চেষ্টা করলে এই দিকে এগোনো সম্ভব। 'পজিটিভ সাইকোলজি অ্যান্ড মেন্টাল হেলথ' বইটি সেই যাত্রার এক প্র‍য়াস। বইটিতে রয়েছে বিষন্নতা, ইনসমনিয়া, বাই পোলার ডিসঅর্ডার, প্যানিক এটাক, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বডারলাইন পারসোনালিটি ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার সহ বিভিন্ন মানসিক রোগ, সেসকল রোগের লক্ষন এবং এর চিকিৎসা ও থেরাপি সম্পর্কে অনেক কথা। সাইকোলজি নিয়ে আগ্রহী? বইটি পড়ে জানা যাবে হিউম্যান সাইকোলজি নিয়েও অনেক কিছু। রয়েছে পজিটিভ মাইন্ডফুলনেস এক্সারসাইজ। আমি বলছি না যে বইটি পড়লেই আপনি মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন কিংবা আপনার সকল সমস্যা ঠিক হয়ে যাবে বা আপনি সবকিছুর সাথে ডিল করতে পারবেন। তবে আপনি মানসিক রোগ সমূহ সম্পর্কে অবগত থাকলেন। অনেক কিছু জানলেন। আর এখন সময় হয়েছে মানসিক স্বাস্থ্য সম্পকে একটু বইটই পড়া। নিজেকে একটু বুঝতে পারার জন্য, যারা মানসিক সমস্যায় জর্জরিত তাদের কে জাজ না করার জন্য, মোটকথা মনের অসুখ বিসুখ ও সাইকোলজি সম্পর্কে একটু ধারণা পাওয়ার জন্য বইটা পড়ে ফেলতে পারেন। বইটি আমি আরো কিছুদিন সময় নিয়ে আরো একটু খুটিয়ে খুটিয়ে পড়বো। অন্য কোনোদিন এসে রেটিং দিয়ে যাব। তবে হ্যা, আমি বইটি সবাইকে পড়তে বলবো। তার কারণ তো বললাম ই।😊

Md Sybul Islam Jian Bhuiyan
Md Sybul Islam Jian Bhuiyan ভেরিফাইড
01 Apr 2021

Since mental health issues are rising and we're yet not ready to talk about, this book can be the first move to break the stigma we bear around. I always wanted a book like this in bengali , Learned a lot about human psychology and mental health from this book. Would recommend everyone to read 🤍

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এই বইটার কি ই-বুক ভার্সন পাওয়া যাবে।

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির ই-বুক ভার্সন এখনো বের হয়নি। ধন্যবাদ।

প্রশ্ন

এই বইটার কি ই-বুক ভার্সন পাওয়া যাবে।

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির ই-বুক ভার্সন এখনো বের হয়নি। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)