

Buy নারীর মন ১ম খণ্ড Online in Bangladesh
লেখক: এস. এম. জাকির হুসাইন
- Author: এস. এম. জাকির হুসাইন
- Publisher: রোহেল পাবলিকেশনস্
- Isbn: 9847014900220
- Number Of Pages: 155
- Language: বাংলা
- Edition: 6th Published, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
"নারীর মন-প্রথম খণ্ড" বইটি সম্পর্কে কিছু কথা: নারী মনস্তত্ত্বের রহস্যময় দিকগুলি নিয়ে একটি ব্যতিক্রমধর্মী তত্ত্বীয় গ্রন্থ এটি। নারী মনের আমরা যা রহস্য মনে করি সেগুলো কি আসলেই রহস্যময় নাকি তার কারনসমূহ আমাদের সমাজব্যবস্থার মধ্যে প্রথিত আছে সেটা খুঁজতে হবে। আর তারপর নির্নয় করতে হবে সেইসব রহস্যময় দিকের যৌক্তিক কারন। নারীকে অবশ্যই মুক্তি পেতে হবে রহস্যময়তার অন্ধকার থেকে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

good

আপনি একজন প্রেমিক - আপনার প্রেমিকার বেশ কিছু আচরন কি আপনাকে অবাক করে; কিংবা কষ্ট বা আনন্দ দেয়? আপনি একজন স্বামী - আপনার স্ত্রীর কিছু আচরন কি মাঝে মাঝে আপনি বুঝে উঠতে না পেরে ভাবনায় ডুবে যান না; রোমাঞ্চিত কিংবা শিহরিত হন না? আপনি একজন সন্তান - আপনার মায়ের অধিকাংশ আচরনে কি পুলকিত হন না না? অথচ কখনই বুঝে উঠতে পারেন না কেন বা কিভাবে সে এটা করে? কিংবা, আপনি একজন নারী - আশেপাশের পরিবেশ, মানুষ, বিষয় দ্বারা প্রভাবিত হয়ে নিজের মনের অলিগলিতে নিজের অজান্তেই কি আপনি ডুবসাঁতার দেননা? কচ্ছপের মত করে নিজের ভেতরে নিজেকে লুকায়িত করেন না? কিন্তু কিভাবে বা কি কারনে এমনটা হচ্ছে তা সচেতন ভাবে নিজেও ঠিক বুঝে উঠতে পারেন না। বিশ্বের সকল নারীর মাঝেই রয়েছে এক মহাবিশ্ব। অথচ এ বিষয়ে নারী নিজেও অসচেতন; আর পুরুষদের কাছে তো তা এক অলৌকিকতা। সাংস্কৃতিতে একটি কথা আছে "আত্তানং বেত্তি"; যার বাংলা সংস্করন হলো "নিজেকে জানো"। আর যে নিজেকে জানে সে জগতকে, জগতের মানুষকে জানতে, বুঝতে পারে। নারীর মনের চোরাগলিগুলোকে জানতে চিনতে এ বইটির বিকল্প ২য় টি নেই। বইটি পরার শুরু থেকেই আপনার ভেতরের চোখ উন্মীলিত হতে থাকবে; পড়া শেষে আপনি হয়ে যাবেন ভিন্ন এক মানুষে। Happy Learning ❤️
এক কথায় অসাধারন!
বইটি একটি নি:সন্দেহে সুন্দর বই । বইটি হতে অনেক বিষয় শেখার আছে এবং উপলব্ধি করার মতন অনেক বিষয় আছে । আমাদের বাস্তব জীবনেও অনেক গুরুত্বপূর্ণ । বইটি পড়ে আমি ব্যক্তিগত ভাবে অনেক কিছু জেনেছি । লেখককে ধন্যবাদ এমন একটি বই লেখার জন্য। আরো ভালো হতো যদি এই বইয়ের দ্বিতীয় খন্ড বের করা হত ।
সত্যিই চমৎকার একটি বই। বইটা পড়ে খুবই ভালো লাগলো... ২য় খন্ড পড়ার ইচ্ছা আছে ...
প্রশ্ন ও উত্তর (Q/A)
নারীর মন প্রথম খন্ড পড়েছি ২০১৪ সালে খুব ভালো লেগেছে। দুঃখের বিষয় হলো ২য় খন্ড রংপরের কোন লাইব্রেরিতে পাই নাই। ২য় খন্ড কি লিখেছেন? কোথায় পাওয়া যাবে???
ধন্যবাদ , বইটির ২য় খণ্ড এখনো বের হয় নি । ২য় খণ্ড প্রকাশিত হলে আশা করছি খুব দ্রুত সাইটে চলে আসবে ।
koto pata boitay
জি, বইটি ১৫৫ পৃষ্ঠার।
নারীর মন প্রথম খন্ড পড়েছি ২০১৪ সালে খুব ভালো লেগেছে। দুঃখের বিষয় হলো ২য় খন্ড রংপরের কোন লাইব্রেরিতে পাই নাই। ২য় খন্ড কি লিখেছেন? কোথায় পাওয়া যাবে???
ধন্যবাদ , বইটির ২য় খণ্ড এখনো বের হয় নি । ২য় খণ্ড প্রকাশিত হলে আশা করছি খুব দ্রুত সাইটে চলে আসবে ।
koto pata boitay
জি, বইটি ১৫৫ পৃষ্ঠার।























