

Buy কৈশোরে মনোসামাজিক সমস্যা Online in Bangladesh
লেখক: ঝুনু শামসুন নাহার
- Author: ঝুনু শামসুন নাহার
- Publisher: বাঙ্গালা গবেষণা
- Isbn: 9789849812494
- Number Of Pages: 158
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
গ্রন্থ পরিচিতি কৈশোরে মনোসামাজিক সমস্যা বইটিতে পাঁচটি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে একজন কিশোরীর মনের কথা, পারিবারিক ও সামাজিক পরিবেশ এবং নানাধরনের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে প্রথম থেকে পঞ্চম পরিচ্ছেদে কিশোর কাল, কৈশোরে আচরণ ও কিশোর সংকট, কৈশোরে বন্ধুদের প্রভাব, কৈশোরের ভালোলাগা ও সম্পর্ক, কৈশোরে পড়াশোনার চাপ ও প্যারেন্টিং ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী দুইটি পরিচ্ছেদে কৈশোরে বিষণ্নতা ও আত্মহত্যা এবং বিভিন্ন মানসিক সমস্যা সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে করোনা ও করোনা পরবর্তী কৈশোর কাল, অভিভাবকদের করণীয় এবং কৈশোরে মনোসামাজিক সহায়তা নিয়ে বিভিন্ন দিকে আলোচনা করা হয়েছে। চতুর্থ অধ্যায়ে কয়েকটি কেস হিস্ট্রি সংযোজন করা হয়েছে। পঞ্চম অধ্যায়ে লেখকের নিজের কৈশোরকালের নানা ঘটনার ও অভিজ্ঞতার বিবরণ রয়েছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
প্রতিটি শিশুর কৈশোরে পদার্পণ তার বাবা মায়ের জন্য একটা পরীক্ষা। বইটি খুবই সহায়ক পাঠ্য























