

Buy প্যারাডক্সিক্যাল সাজিদ ২ Online in Bangladesh
লেখক: আরিফ আজাদ
- Author: আরিফ আজাদ
- Publisher: সমকালীন প্রকাশন
- Isbn: 9789849420309
- Number Of Pages: 225
- Language: বাংলা
- Edition: New Edition, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
"প্যারাডক্সিক্যাল সাজিদ ২" বইয়ের পিছনের কভারের লেখা: ঘুটঘুটে অন্ধকার! সেই অন্ধকার গ্রাস করে আছে সবকিছু। এমন সময় কোথা থেকে যেন ছুটে আসে এক উষ্ণ আলােক রশ্মি। সেই আলাের পরশে নিমিষেই মিলিয়ে যায় অন্ধকার রাত। প্রভাতী কিরণের মতােই চতুর্দিকে ছড়িয়ে পড়ে এই আলােক রশ্মি। যাত্রা হয় এক নতুন দিনের, নতুন সময়ের। এমনই আবহে সত্য ও পবিত্র পথের সন্ধানে দুঃসাহসিক অভিযাত্রার গল্প নিয়ে এগিয়ে যায় সাজিদ-আর অবিশ্বাসের দেয়ালে গেঁথে যায় বিশ্বাসের। কথামালা। ভেঙে পড়ে অবিশ্বাসের দেয়াল। নির্মিত হয় সত্যের ইমারত। সত্য আর শুভ্রতার সেই গল্পে আপনিও একজন অংশীদার...। ‘প্যারাডক্সিক্যাল সাজিদ-২ বইয়ের সূচিপত্রঃ’ * A Reply to Christian Missionary- ২৫* ইসলাম কি অমুসলিমদের অধিকার নিশ্চিত করে?- ৪০* কুরআনে বৈপরীত্যের সত্যাসত্য- ৫১* বনু কুরাইজা হত্যাকাণ্ড—ঘটনার পেছনের ঘটনা- ৬৩* স্যাটানিক ভার্সেস ও শয়তানের ওপরে ঈমান আনার গল্প- ৮০* রাসূলের একাধিক বিবাহের নেপথ্যে- ৯২* জান্নাতেও মদ?- ১১৩* গল্পে জল্পে ডারউইনিজম- ১২৫* কুরআন কেন আরবী ভাষায়- ১৩৬* সূর্য যাবে ডুবে- ১৫৩* সমুদ্রবিজ্ঞান- ১৬৪* লেট দেয়ার বি লাইট- ১৭৯* কাবার ঐতিহাসিক সত্যতা- ১৯৮* নিউটনের ঈশ্বর- ২১৫* পরমাণুর চেয়েও ছোট- ২২৫* লেখক-পরিচিতি- ২৩৫ বইয়ের কিছু কথাঃ কুরআন কি নারীদের শস্যক্ষেত্র বলেছে? অনেকদিন পর শাহবাগে হঠাৎ নীলু দা’র সাথে দেখা। প্রথমে খেয়াল করিনি। পেছন থেকে এসে আমার মাথায় টোকা দিয়ে বললেন, কী খবর কবি সাহেব?’ পেছন ফিরতেই দেখি হাতে একগাদা বই নিয়ে নীলু দা দাঁড়িয়ে আছেন। চোখে মোটা ফ্রেমের কালো চশমা লাগিয়েছেন বলে দেখতে একদম স্কুল মাস্টারের মতো লাগছে। খয়েরি রঙের টি-শার্ট গায়ে। আমি খুবই অপ্রস্তুত ছিলাম। বললাম, আরে দাদাভাই যে! কেমন আছ? ‘ভালো। তুই কেমন?’ ‘ভালো।’ কুশলাদি বিনিময় করতে করতে আমরা একটি ফাঁকা স্থানে এসে দাঁড়ালাম। নীলু দা জিজ্ঞেস করল, ‘সাজিদ কোথায়?’ এই মুহূর্তে সাজিদ কোথায় তা আমিও জানি না। একটু আগেও সে আমার সাথে ছিল। আমি মোবাইলে টাকা রিচার্জ করে এসে দেখি সে উধাও। কখন থেকে ফোন করেই যাচ্ছি! যদিও জানি, সে আমার ফোন ওঠাবে না, তবুও ব্যর্থ চেষ্টা করে যাওয়া আরকি! কতক্ষণই বা এরকম কাঠফাঁটা রোদে দাঁড়িয়ে থাকা যায়? নীলু দা’র প্রশ্নের জবাবে বললাম, ‘আছে হয়তো এদিকে কোথাও।’…
রিভিউ ও রেটিং (Review & Rating)
প্যারাডক্সিক্যাল সাজিদ বইটিতে কাবার ঐতিহাসিক সত্যতা নামের একটি গল্প আছে, সেখানে বলেছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছেন এরকম স্পষ্ট কোন কুরআনের আয়াত নেই। কিন্তু এরকম একটা আয়াত আছে যা হয়তোবা আরিফ আজাদ ভাইয়ের নজরে পড়ে নাই। সেটা হলো সূরা বাকারার ১২৭ নাম্বার আয়াত তে স্পষ্ট বলা আছে যে " আর স্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি তুলেছিল" এটা দিয়ে আয়াতটা শুরু হয় তা দিয়ে বুঝা গেল যে কুরআনে এরকম একটা আয়াত স্পষ্ট আছে । আশা করি পরবর্তী মুদ্রণে এটা সংশোধন করে দেওয়া হবে। ইনশাআল্লাহ।

বর্তমান বিশ্বে সব থেকে খারাপ পর্যায়ে আছে আমাদের যুবসমাজ আর কুসংস্কারে বিশ্বাস করা কিছু মানুষ। দুনিয়া ও আখিরাতে এদের দ্বারাই অধঃপতনের স্বীকার হয় আরও মানুষ। আর এদের আল্লাহর পথে ফেরানোর জন্য, অন্যায়, খারাপ কাজ,গুনাহের কাজগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া এবং আল্লাহর রহমতের ছায়া তলে ফিরিয়ে আনার জন্যই প্যারাডক্সিকাল সাজিদের সৃষ্টি। আর সাজিদ চরিত্রই যুব সমাজের অনুপ্রেরণা। এই বই দু'টো এমন কথামালা দিয়ে সাজানো যে পাঠকরা এই বই পড়ার পর এর প্রধান চরিত্র সাজিদকে নিজেদের মাঝে ধরে রাখার চেষ্টা করে। পাপের অন্ধকারে ছেয়ে যাওয়া এই যুগটাকে পূন্যের আলোয় আলোকিত করার জন্য নিঃসন্দেহে এটা ভীষণই ভালো একটা বই।

আমি প্রায় অনেক দিন ধরেই চিন্তা করছি রিভিউ দিবো একটা। পরীক্ষা শুরু হবার পর আমার আর মনেই ছিল না। আমি প্যারাডক্সিকাল সাজিদ পরার পর আমার এটা পড়তে পারবো। খুব ভালো এবং তত্ত্ব সমৃদ্ধ একটা বই। আমি সচরাচর রিভিউ দেই না। আমার পড়া অন্যতম বেষ্ট একটা বই। নাস্তিকদের মতবাদকে যে সঠিক জ্ঞানের মাধ্যমে যে উপযুক্ত জবাব দেয়া যায় তা এই বই পড়লে জানতে পারবেন। লেখাটা বেশি বড় করবো না। শুধু এটাই চাই সাজিদের মত জ্ঞানী যেন ঘরে ঘরে থাকে তাহলে আমাদের মুসলমানদের কেউ কখনো পথভ্রষ্টতার দিকে নিতে পারবেনা। আল্লাহ আমাদের হেফাজত করুন আমীন
প্যারাডক্সিক্যাল সাজিদ-২ বইটি লেখকের লেখা ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশিত বই "প্যারাডক্সিক্যাল সাজিদ (১)" এর দ্বিতীয় কিস্তি। বইটি ২০১৯ একুশে বইমেলায় বেস্টসেলার ছিল এবং বইটির প্রকাশ ২০১৯ বইমেলায় কয়েক দফায় সরকারি নির্দেশে বন্ধ করার পর আবার পুনরায় তা প্রকাশের অনুমতি দেওয়া হয়। গল্পের মূল চরিত্রের নাম ‘সাজিদ’। বইটিতে পার্শ্বচরিত্র হিসেবে আছেন লেখক নিজে। লেখক সাজিদের বন্ধু, রুমমেট। সাজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞানের ছাত্র। এই বইয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সাজিদকে ইসলাম ধর্মের উত্তমতা, সঠিকতা ও প্রামাণ্যতা তুলে ধরার বিষয়ে একজন অভিজ্ঞ বক্তা, যুক্তিবাদী এবং বাস্তববাদী হিসেবে দেখা যায়।

প্যারাডক্সিকাল সাজিদ-১ পড়ে কোন পাঠক যে ২ পড়বে না এটা মেনে নেয়া যায়না। আমরা ছোটবেলায় একটি কবিতা পড়তাম খুব সম্ভবত কবি নজরুল যিনি বলেছেন “আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে” বাংলাদেশে এই প্রথম এমন কোন প্রতিভাবান মানুষকে আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছেন যিনি অতিরিক্ত পন্ডিত নাস্তিক গর্ধবগুলোকে আবার আস্তিকে রুপান্তরিত করছেন খুবই হাই কোয়ালিটির লজিক এবং রেফারেন্সসহ ব্যাখ্যা দ্বারা। পার্ট ১ পড়ে পাঠকরা যখন অনেক বেশী আশাবাদী হয়ে পার্ট ২ তে যাবেন তখন কেউ যেন নিরাশ না হন সেইদিকে লেখক খুব ভালই নজর দিয়েছেন। বইটি পড়ার পর অনায়াসেই বলা যায় পার্ট ১ থেকে পার্ট ২ এর প্রেজেন্টেশন এবং রিসার্চ দুটোই অনেক বেশী ডেভেলপ করা হয়েছে। এখন অপেক্ষায় আছি প্যারাডক্সিকাল সাজিদ ৩ এর জন্য। ধন্যবাদ লেখক আরিফ আজাদকে যিনি পাঠকদের এত সুন্দর বই উপহার দিয়েছেন।
প্রশ্ন ও উত্তর (Q/A)
হার্ড কভার হবে না?
দুঃখিত, না।
হার্ডকভার হবে কি??
দুঃখিত, প্যারাডক্সিক্যাল সাজিদ-২ হার্ডকভার হয় না।
Is this original copy?
Yes, Ofcourse.
প্যারাডক্সিক্যাল সাজিদ 2 কি হার্ড কভার,,,,? নাকি পেপারব্যাক,,,?
বইটি পেপারব্যাক।























