পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা ৩য় খণ্ড : ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম পরিচিতি
বই কালেকশন

Buy পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা ৩য় খণ্ড : ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম পরিচিতি Online in Bangladesh

লেখক: তামিম শাহরিয়ার সুবিন

4.56
(109 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: তামিম শাহরিয়ার সুবিন
  • Publisher: দ্বিমিক প্রকাশনী
  • Isbn: 9789843436931
  • Number Of Pages: 185
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2018
৳ 309৳ 35012% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা ৩য় খণ্ড : ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম পরিচিতি" ভূমিকা একজন সফটওয়্যার প্রকৌশলীর কাজ হচ্ছে সফটওয়্যার তৈরি করা। এই সফটওয়্যারের আবার নানান রকমফের রয়েছে― ছোটোখাটো মোবাইল কিংবা ওয়েব অ্যাপ্লিকেশন, যেমন― সফটওয়্যার, তেমনি কম্পিউটার চালানোর জন্য যে অপারেটিং সিস্টেম (উইন্ডোজ, লিনাক্স ইত্যাদি), চালকবিহীন গাড়ি নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম, সেগুলোও কিন্তু সফটওয়্যার। বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যে ধরনের কাজ হয়, তার বেশিরভাগই অপেক্ষাকৃত সহজ ও সাধারণ। এসব কাজ করার জন্য কম্পিউটার বিজ্ঞানের জ্ঞান খুব বেশি দরকার হয় না। কিন্তু কিছু কিছু কাজ করতে গেলে আবার কম্পিউটার বিজ্ঞানের জ্ঞান-বুদ্ধি অপরিহার্য। এসব জটিল সফটওয়্যার তৈরি করতে গেলে কম্পিউটার বিজ্ঞানের যে জিনিসটি না জানলেই নয়, তার নাম হচ্ছে ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম। ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম আলাদা জিনিস, কিন্তু তারা পরস্পরের সঙ্গে খুবই সম্পৃক্ত। তাই অনেক সময় বিষয় দুটো একই সঙ্গে উচ্চারিত হয়। এই বইতে আমি এই দুটো বিষয় নিয়েই লিখেছি।পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা সিরিজে আমি চেষ্টা করছি, একেবারে গোড়া থেকে শুরু করে কেউ যেন যোগ্য ও দক্ষ সফটওয়্যার নির্মাতা হিসেবে গড়ে ওঠে। প্রথম বইতে পাইথন দিয়ে প্রোগ্রামিং জগতের সঙ্গে পরিচয় করানো হয়েছে। দ্বিতীয় বইতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচয় করানোর পাশাপাশি ওয়েব ক্রলিং শেখানো হয়েছে। এরপর শিক্ষার্থীরা যেন তাদের বেসিক প্রোগ্রামিং জ্ঞান আরো শক্ত করতে পারে, সেজন্য এই সিরিজের তৃতীয় বই― ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম পরিচিতি-তে আমি চেষ্টা করেছি পাঠকদেরকে প্রাথমিক ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদমগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে। এই বইতে যেটুকু দেখানো হয়েছে, তার বাইরেও আরো শিখতে হবে, কিন্তু এটুকু না জানলেই নয়। ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদমের জ্ঞান কেবল শিক্ষার্থীদেরই কাজে লাগবে তা নয়, বরং যারা স্বশিক্ষিত প্রোগ্রামার বা সফটওয়্যার নির্মাতা, তাদের আরো কার্যকর হতে সাহায্য করবে।এই বইটি রিভিউ করেছেন তাহমিদ রাফি, আবু আশরাফ মাসনুন, তানভীরুল ইসলাম, শহীদুল ইসলাম (সুমন), রুহুল আমীন (সজীব)। তাঁরা বেশ কিছু ভুলত্রুটি বের করার পাশাপাশি অনেক পরামর্শও দিয়েছেন, যা বইটিকে সমৃদ্ধ করেছে। তাই তাদের কাজে আমি কৃতজ্ঞ এবং পাশাপাশি পাঠকদের পক্ষ থেকেও তাঁরা বিশেষ ধন্যবাদ প্রাপ্য।পাইথন একটি আধুনিক প্রোগ্রামিং ভাষা। এই ভাষা যেমন প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে অনেক সহায়ক, তেমনি বাস্তব জীবনেও নানা সফটওয়্যার তৈরিতে এর ব্যবহার ব্যাপক। ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম শেখার জন্যও যে পাইথন একটি ভালো প্রোগ্রামিং ভাষা― আশা করি এই বইটি পাঠকদের কাছে তা তুলে ধরতে সমর্থ হবে। সবাই আরো ভালো প্রোগ্রামার হিসেবে গড়ে উঠুক। সবার জন্য ভালোবাসা।বইটি সম্পর্কে যে-কোনো মতামত ও পরামর্শ দিতে চাইলে আমাকে ইমেইল করা যাবে [email protected] ঠিকানায়।সূচীপত্রভূমিকালেখক পরিচিতিঅধ্যায় ১ : ডেটা স্ট্রাকচার (Data Structure) ও অ্যালগরিদম (Algorithm)• ডেটা স্ট্রাকচার (Data Structure)• অ্যালগরিদম (Algorithm)• ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম কেন শিখব?• বইটি কাদের জন্য এবং কীভাবে পড়তে হবে?অধ্যায় ২ : টাইম ও স্পেস কমপ্লেক্সিটি (Time and Space Complexity)• টাইম কমপ্লেক্সিটি (Time Complexity)• স্পেস কমপ্লেক্সিটি (Space Complexity)• কিছু উদাহরণঅধ্যায় ৩ : কোড টেস্ট করার পদ্ধতি• প্রথম পদ্ধতি• assert-এর ব্যবহার• ইউনিট টেস্টিংঅধ্যায় ৪ : সার্চিং অ্যালগরিদম (Searching Algorithm)• লিনিয়ার সার্চ (Linear search)• বাইনারি সার্চ (Binary Search)অধ্যায় ৫ : সর্টিং অ্যালগরিদম (Sorting Algorithm)• সিলেকশন সর্ট (Selection sort)• বাবল সর্ট (Bubble sort)• ইনসার্শন সর্ট (Insertion sort)ধ্যায় ৬ : স্ট্যাক (Stack) ও কিউ (Queue)• স্ট্যাক (Stack)• কিউ (Queue)অধ্যায় ৭ : লিংকড লিস্ট (Linked List)• লিংকড লিস্টের ধারণা• পাইথন দিয়ে লিংকড লিস্ট তৈরি• ডবলি লিংকড লিস্ট• লিংকড লিস্টের ব্যবহারঅধ্যায় ৮ : রিকার্শনঅধ্যায় ৯ : ট্রি (Tree)• বাইনারি ট্রি• ট্রি ট্রাভার্স করাঅধ্যায় ১০ : বাইনারি সার্চ ট্রিঅধ্যায় ১১ : হিপ, হিপ সর্ট ও প্রায়োরিটি কিউ• হিপ• হিপ সর্ট• প্রায়োরিটি কিউ (Priority Queue)অধ্যায় ১২ : হ্যাশ টেবিলঅধ্যায় ১৩ : আরো সর্টিং অ্যালগরিদম• মার্জ সর্ট• কুইক সর্ট (Quick Sort)• কাউন্টিং সর্টঅধ্যায় ১৪ : পাইথনের বিল্ট-ইন ডেটা স্ট্রাকচারপরিশিষ্ট• গাণিতিক রাশির মান নির্ণয়• ইনফিক্স থেকে পোস্টফিক্সে রূপান্তর

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.56
(109 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
10%
3
5%
2
0%
1
5%
Rᴀᴏғɪɴ Jᴀʜᴀɴ Sʜᴀᴊɪɴ
Rᴀᴏғɪɴ Jᴀʜᴀɴ Sʜᴀᴊɪɴ ভেরিফাইড
22 Sep 2023

আলহামদুলিল্লাহ এই সিরিজের ৩টা বই ই সংগ্রহ করা শেষ, এক কথায় অসাধারণ ভাষায় আর কৌশলে লেখা, অবশ্যই অবশ্যই তামিম স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। Rokomari র কথা আর কি নতুন করে প্রশংসা করবো, ২০ তারিখ অর্ডার করলাম মাঝে একদিন ২২ তারিখে ই পেয়ে গেলাম। আর যদি বলি বইয়ের কথা, এতো Fresh Condition এ বই Delivery দেওয়ার কথা আসলে Rokomari ই সেরা। বইয়ের পাতার কোনো সমস্যা নেই, নেই কোনো আচরের দাগ!

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
Review Upload 5
Review Upload 6
Review Upload 7
Review Upload 8
pranto
pranto ভেরিফাইড
28 Jul 2022

Very good conceptual book but it would be better if we get some programming problems related to the topic.

Al Rafi
Al Rafi ভেরিফাইড
10 May 2022

আমি প্রোগ্রামিং শেখার জন্য বই তিনটি কিনেছিলাম। কিন্তু, ইত্যমধ্যে ইন্টারমিডিয়েট লাইফ শুরু হয়। তাই, আর প্রোগ্রামিং শেখা হয়নি। প্রথম কিছু অংশ পড়েছি, কোড লিখেছি। ভালো লেগেছে। যারা বিগিনার তাদের জন্য ভালো হবে। ইন শা আল্লাহ্‌।

Abdullah AL Shohag
Abdullah AL Shohag ভেরিফাইড
23 Jun 2021

This book is very nice in a subjective way. But It would be better if there was more information.

MI SHAJIB
MI SHAJIB ভেরিফাইড
13 May 2021

পাইথন দিয়ে কেউ যদি ডাটা স্ট্রাকচার ও অ্যালগরিদম শিখতে চান তাহলে এই বইটি বেস্ট হবে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা ৩য় খণ্ড : ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম পরিচিতি -- এই বই টা কি পাইথন প্রোগ্রামিং ভাষা দিয়ে লিখা হয়েছে ?

উত্তর

জি, পাইথন প্রোগ্রামিং ভাষা দিয়ে লিখা হয়েছে।

প্রশ্ন

পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা ৩য় খণ্ড : ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম পরিচিতি -- এই বই টা কি পাইথন প্রোগ্রামিং ভাষা দিয়ে লিখা হয়েছে ?

উত্তর

জি, পাইথন প্রোগ্রামিং ভাষা দিয়ে লিখা হয়েছে।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)