

Buy হাতেকলমে জাভাস্ক্রিপ্ট Online in Bangladesh
লেখক: জুনায়েদ আহমেদ
- Author: জুনায়েদ আহমেদ
- Publisher: অদম্য প্রকাশ
- Isbn: 9789849492627
- Number Of Pages: 392
- Language: বাংলা
- Edition: Revised Edition: August 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
আবেগ ও যুক্তি উভয় ক্ষেত্রে বাড়াবাড়ি কমিয়ে সমন্বয় করতে শেখায়।আবেগ ও যুক্তি উভয় ক্ষেত্রে বাড়াবাড়ি কমিয়ে সমন্বয় করতে শেখায়।এই বইটা প্র্যাকটিক্যাল নলেজ সমৃদ্ধ করার উদ্দেশ্যে লেখা হয়েছে। আর তাই আমি আশা করব, পুরোটা বইয়ে আমি যেগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো আপনি বোঝার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসও করে যাবেন। প্রথমে আমার দেখানো উদাহরণগুলো প্র্যাকটিস করবেন, তারপর নিজে থেকে প্র্যাকটিস করবেন।আপনি পুরো বইটি টপিক বাই টপিক ভাগ করে পড়তে পারবেন এবং একই সঙ্গে প্র্যাকটিসও করতে পারবেন। আপনার যদি পড়ার মধ্যে বিরতি দেওয়ার প্রয়োজন পড়ে, যেটা অবশ্যই উচিত, তাহলে একটা টপিক পুরোপুরি কমপ্লিট করে তারপর বিরতি দেবেন। কখনো কোনো টপিকের মাঝখান থেকে বিরতি নেবেন না। নিলেও পরে আবার সেই টপিকটা শুরু থেকে শুরু করবেন। তাহলে আপনার মাথায় পুরো ব্যাপারটা ঠিকমতো নিতে পারবেন। কোনো কোনো সময়ে একটা টপিক বোঝার জন্য আগের কোনো টপিকের নলেজও প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে আগে কী কী কমপ্লিট করলেন, সেটাও একবার ফ্ল্যাশব্যাক করে নেবেন। কোনো ব্যাপার অনেকবার পড়ার পর বুঝতে না পারলে সেটা প্র্যাকটিস করুন। প্র্যাকটিস করে বোঝার চেষ্টা করবেন, কেন এই জিনিসটা এ রকমভাবে কাজ করছে বা কেন করছে না। যদি তা-ও বুঝতে না পারেন, তাহলে সেটা স্কিপ করে সামনে এগিয়ে যেতে পারেন। অথবা আপনার সমস্যাটা স্পেসেফিকভাবে গুগল করেও দেখে নিতে পারেন। অনলাইনে একই টপিকের ওপর হাজারো রকমের ডিসকাশন পাবেন, এর মধ্যে কোনো একটা হয়তো আপনার বোঝার জন্য বেশ ভালো কাজ করবে। আর তা ও যদি সমস্যা হয়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করার রাস্তা সব সময় খোলা আছে। আপনি আমাকে আপনার সমস্যা বিস্তারিত সুন্দর করে পরিষ্কার ভাষায় পড়হঃধপঃ@ুড়হধুবফ.সব-তে পাঠিয়ে দেবেন। আমি অবশ্যই আপনি না বোঝা পর্যন্ত চেষ্টা করে যাব সব রকমভাবে রিপ্লাই দেওয়ার।কিছু কিছু জায়গাতে এরর আসতে পারে। তখন আপনাকে অবশ্যই ভালো করে এররটা পড়তে হবে যে আসলে কিসের জন্য এররটা এলো। যেমন ইএস৬ এ ভ্যারিয়েবল ডিক্লেয়ারশনের নতুন আরও দুইটি কিওয়ার্ড এসেছে, যেগুলো একটু অন্য রকমভাবে কাজ করে। এগুলো দিয়ে কোনো ভ্যারিয়েবল একবার ডিক্লেয়ার করা হয়ে পরে আর ডিক্লেয়ার করা যায় না। তো আগে আপনি ভালো করে দেখে নেবেন হয়তো একদম ছোটখাটো এ রকম সিম্পল ভুলের কারণে আপনার কোড ঠিকমতো কাজ করছে না। এররটা ভালো করে পড়লেই এই ধরনের পরিস্থিতি এড়িয়ে যেতে পারবেন। আর সব শেষে ‘বেস্ট অব লাক’।
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইটি পড়ে আমি অনক উপকৃত হয়েছি এক কথায় অসাধারণ । যারা জাভাস্ক্রিপ্ট ভালো করে শিখতে চান তার এই বইটি পড়তে পরেন। বইটিতে জাভাস্ক্রিপ্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেওয়া আছে।







জাভাস্ক্রিপ্ট শেখার বাংলা বই, নাই বললেই চলে। ভাইয়ের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। জাভাস্ক্রিপটের বেসিক বিষয়গুলি জানতে পারবেন। লেখক আলোচনা করেছেন- জাভাস্ক্রিপ্ট এর ফান্ডামেন্টাল ডকুমেন্ট অবজেক্ট মডেল (DOM) অ্যাসিংক্রোনাস প্রোগ্রামিং (Asynchronous Programming) AJAX, Fetch API অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং (OOP) রেগুলার এক্সপ্রেশন জাভাস্ক্রিপ্ট প্রমিস (JavaScript Promises) ECMAScript6 (ES6)
বিগিনারদের জন্য জাভাস্ক্রিপ্ট এর কোর এবং বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এর থেকে ভালো বাংলা বই বাজারে নেই। এটা বলার অবকাশ থাকেনা। বিগিনারদের জন্য হাইলি রিকমেন্ডেড।

ধন্যবাদ জুনায়েদ ভাইকে যে তার সুন্দর চিন্তা ধারা থেকে আমাদের ও কিছু শিখানোর জন্য পরিশ্রম করে বইটা লিখছেন। আমার মতে বাংলাদেশের সব জাভাস্ক্রিপ্ট ডেভেলপার যারা শুরু করবে বা অলরেডি কয়েক বছর ধরে কাজ করছে তাদের ও এটা একবার পড়া উচিত। ❤️❤️❤️❤️
Got those books in time good condition and the book is filled in huge informations. Thanks Zonayed Ahmed for writting this fabulous book for us amd also thanks to Rokomari for awesome delivery service. Plaaning to buy more books again❤💙
প্রশ্ন ও উত্তর (Q/A)
Ai boi ti ami india ta oder dita hola ki kora pabo
অর্ডার করুন, আমাদের কেয়ার প্রতিনিধি শিপিং চার্জ ও কতদিনের মধ্যে পেতে পারেন ইত্যাদি বিস্তারিত সকল তথ্যসহ মেইল/কল করবেন আপনাকে। অর্ডার করতে পারেন, ধন্যবাদ
vaia pages koto
Number of Pages 392
eta pore ki website make kora jabe? ekdom basic theke shikte parbo?
প্রিয় গ্রাহক, ”হাতে কলমে জাভাস্ক্রিপ্ট” বইটি পড়ে আপনি ব্যাসিক প্রোগ্রামিং শিখতে পারবেন, ধন্যবাদ।
স্যার, সম্পূর্ণ জাভা স্ক্রিপ্ট শেখা যাবে?
জি, আশাকরি সম্পূর্ণ জাভা স্ক্রিপ্ট শেখা যাবে।























