

Buy অর্থ বুঝে কুরআন ও সালাত Online in Bangladesh
লেখক: ইঞ্জিনিয়ার খন্দকার মারছুছ
- Author: ইঞ্জিনিয়ার খন্দকার মারছুছ
- Publisher: Samarah Prokashon
- Number Of Pages: 120
- Language: Bangla & Arabic
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
সালাত পড়তে পড়তে সালাতের ভাষাগুলো বোঝা, কিংবা আল্লাহ তা’আলা সালাতের মাধ্যমে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন তা অনুধাবন করা - সত্যিই যদি এ বিষয়গুলো সম্ভব হতো, তবে কতই না ভালো হতো! কিন্তু কুরআনের অর্থ পরিপূর্ণভাবে বুঝতে হলে আরবি ব্যাকরণসহ অনেক কিছুই জানার প্রয়োজন হয়ে ওঠে, যার জন্য লম্বা সময় পড়াশোনা করার দরকার। তবে, আমরা কি জানি, কোন ব্যাকরণ না জেনেও টুকটাক কিছু আরবি শব্দ শুনে কুরআনের ৭৭ ভাগ অর্থ বোঝা সম্ভব! হ্যাঁ, এমনই একটি বই নিয়ে এসেছি আমরা যেখানে প্রায় ৬০০ এর অধিক শব্দ বাছাই করা হয়েছে, যেগুলো কুরআনে প্রায় ৫৮ হাজার বার এসেছে। এগুলো মূলত সংগ্রহ করা হয়েছে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিমের বিখ্যাত ❝কুরআন আন্ডারস্ট্যান্ডিং❞ বইটির অবলম্বনে। অন্যদিকে, সালাতে আমরা সাধারণত ছোট ছোট এবং শেষের সূরাগুলোই পড়ে থাকি। এই সূরাগুলো ভেঙ্গে ভেঙ্গে শব্দ ভিত্তিক অনুবাদ করা হয়েছে বইটিতে। এছাড়াও সালাতের বিভিন্ন তাসবীহর অর্থও বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কুরআন যেহেতু কাব্যিক ভাষায় রচিত, তাই প্রত্যেক আয়াতের সাথে পরবর্তী আয়াতের একটা কাব্যিক মিল রয়েছে। কাব্যিকভাবে যেকোনো জিনিস মনে রাখাও সহজ। শেষের কয়েকটি সূরা মুখস্ত করার জন্য "আল কুরআনের কাব্যানুবাদ" বই থেকে অনুবাদগুলো সংগ্রহ করা হয়েছে। আল্লাহ আমাদের সালাত ও কুরআন তেলাওয়াত বুঝে বুঝে পড়ার তৌফিক দান করুন।
রিভিউ ও রেটিং (Review & Rating)
প্রশ্ন ও উত্তর (Q/A)
আসসালামু আলাইকুম বইটি লাগবে
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম বইটি লাগবে
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।






















