

Buy অন দ্য শর্টনেস অব লাইফ - সেনেকা Online in Bangladesh
লেখক: সাবিদিন ইব্রাহিম
- Author: সাবিদিন ইব্রাহিম , লুসিয়াস সেনেকা
- Publisher: ঐতিহ্য
- Isbn: 9789847764276
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘অন দ্য শর্টনেস অব লাইফ’ বইটির ফ্ল্যাপের কথাঃরোমান দার্শনিক লুকিউস আন্নাইউস সেনেকা খ্রি.পূ. ৫ সালে জন্মগ্রহণ করেন। বর্তমান স্পেনের কর্ডোভাতে জন্মগ্রহণ করলেও খুব অল্প বয়সে পরিবারের সাথে রোমে চলে আসেন। মায়ের প্রভাবে দর্শনের জগতে প্রবেশ করেন। স্টোয়িকবাদের সাথে পরিচিত হন এবং শক্ত অনুসারী ও প্রচারকে পরিণত হন । তিনি ছিলেন রোমান সম্রাট নীরুর গৃহশিক্ষক এবং পরবর্তীতে উপদেষ্টা। রাজনীতির রেষারেষি থেকে দূরে থেকে দর্শনের জগতে প্রবেশে উৎসাহিত করলেও নীরু যে সেনেকার প্রভাব থেকে মুক্ত ছিলেন সেটা সুস্পষ্ট।রোমান সাম্রাজ্যে বিভিন্ন বড় পদে দায়িত্ব পালন করে সেনেকা অবসরে যান । রোমান সম্রাট নীরুকে হত্যার লক্ষ্যে পিসোনিয়ান ষড়যন্ত্র হয় ৬৫ খ্রি.। সেই ব্যর্থ ষড়যন্ত্রে সেনেকার নামও চলে আসে। তবে বেশিরভাগ গবেষকেরই মতামত সেনেকা এতে জড়িত ছিলেন না কিন্তু কী আর করা! রাজরোষের শিকার হলেন সেনেকা এবং তাকে মৃত্যুদণ্ড দিল তারই ছাত্র সম্রাট নীরু । সেনেকার বেশিরভাগ নাটকই ট্রাজেডি। বিখ্যাত নাটকগুলো হচ্ছে: দ্য ম্যাডনেস অব হারকিউলিস, দ্য ট্রোজান ওইমেন, দ্য ফিনিসিয়ান ওইমেন, আগামেমনন, ঈদিপাস, মিদিয়া । চিঠি ও প্রবন্ধ আকারে অনেকগুলো গদ্য লিখেন যার প্রতিটিতেই জীবনের গভীর উপলব্ধি অর্জনের মসলা পাওয়া যাবে। পলিনাস নামে একজন রোমান রাজকর্মচারীকে উদ্দেশ্য করে ‘অন দ্য শর্টনেস অব লাইফ লিখেছিলেন। সময়টা ছিল ৪৯ খ্রিষ্টাব্দ । ল্যাটিন ভাষায় বইটির শিরোনাম ছিল De Brevitate Vite (দে ব্রেভিতাতে ভিতায়ে)।প্রচ্ছদ : ধ্রুব এষসূ চি প ত্রঃসেনেকার পরিচয়/ ১৫অন দ্য শর্টনেস অব লাইফ/ ১৭সংক্ষেপে যা শিখলাম / ৪৪স্টোয়িকবাদ কী ও সেনেকা পরবর্তী প্রভাবশালী স্টোয়িক কারা / ৪৬জীবন পাল্টে দেয়ার মতো ২৫টি বই/ ৪৯পরিশিষ্ট/ ৭৩
রিভিউ ও রেটিং (Review & Rating)

অনুবাদ এর মান যথেষ্ট ভাল। তবে " on the tranquility of mind " অংশটার সম্পূর্ণ অনুবাদ দিলে ভাল হত ।এই পার্টটার শুধু সামারি দেওয়া হয়েছে ।

অহেতুক টেনে টেনে বড় করা হয়েছে। Not Recommended
বইটির প্রথম দিকে পরতে অনেক বোর ফিল হয়েছে । তবে বইটি বারবার মত নয় । আমি মুল বই পড়ি নাই তাই বলতে পারব না যে অনুবাদক কতটুকু সার্থক হয়েছে ।
Nearly every sentence of this book could be a quote for an inspirational poster. It's one of the best books I've read on the value of ones time, Stoicism in general is one of my favorite philosophy schools especially Seneca and Marcus Aurelius. Definitely check out this book, it's easy to read and understand while still being so powerful. I've read it 2 times in a row just because there's so much value concentrated in such a short book.



খুবই ভালো একটি বই। আমার কাছে উপভোগ করার মতো মনে হয়েছে
প্রশ্ন ও উত্তর (Q/A)
কখন এই বইটি পাওয়া যাবে
প্রিয় গ্রাহক, জি, বইটি এভেইলেবল। অর্ডার করলে প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।
এই বইটি কি আপণাদের কাছে আছে?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটি পাওয়া যাবে না। ধন্যবাদ।
এই বইটি কি এভেইলএভেল এখন?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন। ধন্যবাদ।
বইটা কোন প্রকাশনীর
প্রিয় গ্রাহক, বইটি "ঐতিহ্য" প্রকাশনীর।






















