

Buy এটা আমার দর্শনের নোটখাতা নয় Online in Bangladesh
লেখক: আরিফ রহমান
- Author: আরিফ রহমান
- Publisher: গ্রন্থিক প্রকাশন
- Isbn: 9789849679424
- Number Of Pages: 228
- Language: বাংলা
- Edition: ৩য় সংস্করণ, ২০২৩
পণ্য সারসংক্ষেপ (Summary)
এই কিতাব আসলে একজন এক্টিভিস্টের ব্যক্তিগত ও সামূহিক সফরের ফসল; অথবা চিন্তাচর্চার সক্রিয়তার ফসল। লেখকের পুরনো বৌদ্ধিক অবস্থানের সাথে নতুন চিন্তার ক্রমাগত দ্বন্দ্ব ও মিলমিশ পাঠককে এগিয়ে নিয়ে যাবে। ধর্ম ও দর্শন পাঠে লেখক বারেবারে নিজেকে যেমন পরখ করে দেখছিলেন, তেমনি একজন এক্টিভিস্ট ও লেখক যে তরিকায় বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিকে মোকাবিলা করতে চান সেটার উর্বর জমিনও হয়ে উঠেছিল তার পাঠ। তবে যে ধর্ম ও/অথবা দর্শনের কান্ধে সওয়ার হয়েছিলেন সেটা আদতে প্রাচ্যের। পশ্চিমা নীতি/দর্শনের সাথে তার বিরোধ নেই, কিন্তু প্রাচ্যের প্রতি তার আগ্রহ নিজের জমিনে দৃঢ় পায়ে দাঁড়ানোর বাসনা থেকে। লেখক যে জনগোষ্ঠীর সাথে দিনগুজরান, তাদেরকে আরও ভালো করে বুঝতে চান; তাদের সম্ভাবনাকে ধারণ করতে চান, তেমনি সীমাবদ্ধতাগুলোর হদিস নিতে চান। বোঝা যায়, এ সফর মাত্র শুরু হলো...
রিভিউ ও রেটিং (Review & Rating)
A masterpiece book.
এক কথায় অসাধারণ একটা বই। বইটাতে দর্শনের বিভিন্ন দিক প্রকাশ পেয়েছে। যেকোনো বয়সের পাঠকের জন্য উপযোগী একটা বই।

কেমন যেন প্যানপ্যানানি টাইপের। টাকা জলে গেল।
এক কথায় অসাধারণ একটি বই। লেখক যদিও বেশিরভাগ ধর্মীয় দর্শনের দিকে ফোকাস করেছেন তবে ধর্মীয় অনেক কনসেপ্টই আপনি নতুন করে দেখতে শিখবেন।



এটা আমার দর্শনের নোটখাতা নয় আরিফ রহমান গ্রন্থিক প্রকাশনী মুদ্রন মূল্য ৪৪০ টাকা আমার থেকে যদি সামর্থ্য থাকতো সবাইকে যেকোনো একটা বই গিফট করার,তবে অবশ্যই এ বইটার শ'কপি অর্ডার করে ফেলতাম। ধর্ম,আর ধর্মের ইতিহাস নিয়ে লেখকের দৃষ্টিকোণ অবশ্যই যুক্তিসঙ্গত। তার থিওরি আপনার মানতে হবে তা বলছিনা, তবে বেশ পড়াশোনা করেই লেখক যে বইটা লিখেছেন, তা অবশ্যই প্রশংসনীয়। আমাদের জীবনটা মূলত আকাশে থাকা একটা ক্রিকেট বলের মতন, যাকে ব্যাট দিয়ে আঘাত করা হয়েছে, আর যা একটা সময় অবশ্যই ফিল্ডারের হাতে গিয়ে পড়বে (মৃত্যু ঘটবেই, নিয়তি অলরেডি সেট হয়ে আছে)। সেখানে একটা বল হিসেবে যেভাবে আমাদের উচিত ক্ষণ উড্ডয়নকালে আকাশকে উপভোগ করা,একি সাথে যে আমাকে নিক্ষেপ করেছে তাঁর খোঁজ করা।আর সে খোঁজেই লেখকের এক ক্ষুদ্র প্রচেষ্টা এই বইটি। " এটা আমার দর্শনের নোটখাতা নয়" মূলত লেখকের একটা ডায়েরি,যেখানে তিনি নিজেকেই নিজে প্রশ্ন করেছেন,নিজেই যুক্তি দিয়েছেন,আবার সে যুক্তির খন্ডন করেছেন। ইসলাম, সনাতন, বৌদ্ধ, ক্রিশ্চান, ইয়াজিদি, বাহাই, শিখ, জরাথ্রুস্ট প্রভৃতি ধর্মের ইতিহাস,বিভিন্ন বিধানের মাঝে লেখক মেলবন্ধন পেয়েছেন,সব ধর্মেরই মূলকথা যা,আত্নার শান্তি তাতে আলোকপাত করেছেন। মানবজাতির সৃষ্টি,বিভিন্ন ধর্মের উৎপত্তি ও দর্শনের মাঝে চমৎকার সম্পর্কের হদিশ পাওয়া যায় বইটা থেকে। এবেপারে লেখক সব ধর্মেরই গুড উইল নিয়ে আলোচনা করেছেন, অর্থাৎ যা কেবল মংগলময় সেদিকেই আলোকপাত করেছেন। কারণ, যেকোনো ধর্মেরই ক্ষতিকর দিকের জন্য মূলত মানুষ দায়ী, ধর্ম নয়। আমি বলছিনা,আপনি বইটা পড়ে নিজেকে নাস্তিক ভাবা শুরু করেন।মোটাদাগে বইয়ের কোথাও নাস্তিকতাকে প্রোমোট করা হয়নি। জানিনা কেন,একটা শ্রেণি বইটা নাহ পড়েই নাম থেকে এর বদনাম শুরু করেছে। ইসলামী সুফিবাদ দর্শন বলুন, কি নিজের ভিতরেই তৈরী হওয়া কিছু প্রশ্নের উত্তর খুঁজতে চান, বা নতুন কোনো প্রশ্নের উত্তর ভেবে হাবুডুবু খেতে চান,স্রস্টাকে চেনবার প্রচেষ্টায় বইটি আপনাকে ভাবতে সহায়তা করবে বলে আমি মনে করি। এবেপারে লেখক যা বলতে চেয়েছেন- "আমার চলার পথকে আমি বারবার তৈরি করি, ভাঙ্গি-গাড়ি, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মিলিত মৃত্যু কবিতার কয়েকটা লাইনের ওপর দাঁড়িয়ে, বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিও না। কেননা, সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়, তারা আর কিছুই করে না, তারা আত্মবিনাশের পথ পরিস্কার করে।" বইয়ের অন্যতম মূলকথা একেবারে শেষে লেখক এভাবে বলেন, " — প্রত্যেকবার তুমি যখন কাউকে আঘাত করছিলে,কষ্ট দিচ্ছিলে,তুমি নিজেকেই আঘাত করছিলে,কষ্ট দিচ্ছিলে।প্রত্যেকবারই তুমি কাউকে দয়াপরবশ হয়ে কিছু করছিলে তুমি আসলে তোমাকেই দয়া করছিলে।এই পৃথিবীর প্রতিটা প্রাণের খুশির এবং দুঃখের অভিজ্ঞতা আসলে তোমারই অভিজ্ঞতা।যা হয়েছে আর যা ভবিষ্যতে হবে সবই তোমার। " মোটামুটি একবার পড়েছি, আরো বেশ কয়েকবার বইটা পড়তে হবে। এটা কোনোভাবেই এমন বই নয় যে আপনি এক বসায় বইয়ের ২৩০ পৃষ্ঠা পড়ে ফেলবেন। তবে বইয়ের ভাষা স্পষ্ট, সাবলীল। সবাইকে ধন্যবাদ।






















