

Buy নবীদের দু’আ Online in Bangladesh
লেখক: নোমান আলী খান
- Author: নোমান আলী খান
- Publisher: মুসলিম ভিলেজ
- Isbn: 9789849446835
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: ু৪র্থ সংস্করণ, ২০২৪
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, কিন্তু আমাদের মন যা চায়, আমরা তা করতে চাই, এ ব্যাপারে কুর’আন কি বলে তা আমাদের জানার দরকার নেই কিংবা আমরা তার তোয়াক্কা করি না। আমাদের ইচ্ছা ও অনুভূতি যা বলে, আমরা যদি সেটাই করতে নেমে পড়ি, তবে ধরে নিতে হবে যে আমাদের কামনা ও বাসনা আমাদের ওপর চেপে বসেছে। এ ধরনের পরিস্থিতির উদ্ভব হলে বুঝতে হবে যে, আমরা এই নূহ (আ.) এই দু’আ থেকে কিছুই শিখছি না।’ এই বইটিতে নবী ও রাসূলদের করা বিভিন্ন দু’আর এরূপ বহু গূঢ় তাৎপর্য আলোচিত হয়েছে, তুলে ধরা হয়েছে সেসব দু’আর সাথে জড়িত প্রেক্ষাপট, পটভূমি ও শিক্ষা, যা কুর’আনের মর্ম আরও গভীরভাবে উপলব্ধির জন্য বিশেষভাবে সহায়ক। আশা করি সম্মানিত পাঠকগণ এই বইটি থেকে উপকৃত হবেন এবং এর মাধ্যমে তারা কুর’আন উপলব্ধির প্রতি আরও বেশি মনোযোগী হবেন। ইনশাআল্লাহ।
রিভিউ ও রেটিং (Review & Rating)
Good
খুব ভালো বই।আমার প্রিয় একজন আলোচক।
“رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ” (সূরা আল-আ'রাফ, ৭:২৩) অর্থ: হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। খুবই গভীরভাবে অন্তর ছুঁয়ে যায়। প্রতিটি মানুষ যখনই ভুল করে, এই দোয়াটি যেন তার জন্য শিক্ষার এক নিদর্শন।
নোমান আলী খান একটি বিশিষ্ট ইসলামিক বক্তা এবং তাফসিরবিদ, যিনি কুরআনের গভীর তাত্ত্বিক বিশ্লেষণ এবং তার বাস্তবিক প্রয়োগ নিয়ে কাজ করেন। “নবীদের দু’আ” বইটি সেই ধারাবাহিকতার একটি অনন্য উপস্থাপনা, যেখানে কুরআনে বর্ণিত নবী ও রাসূলদের দু'আসমূহের পেক্ষাপট, মর্ম, এবং তাৎপর্য বিশ্লেষণ করা হয়েছে।

সবচেয়ে বাজে পেজ সেটাপের বই। প্রকাশনী বা অনুবাদকদের কাছে যেন ব্যবসার নূন্যতম নৈতিকতাও আশা করা যাবে না। এই অনুবাদ পড়লেই উপলব্ধি হয় যে অনুবাদের গুণ কীভাবে লেখাকে জীবন দেয় আবার মৃতে পরিণত করে। নমুনা হিসেবে দুইটা ছবি দিলাম। এমন কত যে অপ্রয়োজনীয় গ্রাফিকস ব্যবহার করা হয়েছে শুধু বইয়ের পৃষ্ঠা সংখ্যা বাড়ানোর জন্য! এইসব ফালতু প্রকাশনীর বই এমনিতেও কেনার ইচ্ছা ছিল না, শুধু এই টপিকে অন্য কারও স্পেসিফিক অনুবাদ না পেয়ে এটা নিতে হলো।

























