

Buy না প্রেমিক না বিপ্লবী Online in Bangladesh
লেখক: নির্মলেন্দু গুণ
- Author: নির্মলেন্দু গুণ
- Publisher: কবি প্রকাশনী
- Isbn: 9789849173458
- Number Of Pages: 56
- Language: বাংলা
- Edition: 1st Published, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)
পঞ্চ পান্ডবের পর বাঙলা ভাষায় আমার প্রিয় কবিদের অন্যতম নির্মলেন্দু গুণ। গুণকে ষাটের দশকের কবি বলা যায়; নাকি সত্তর। গুণকে আর যাই হোক দশকে আটকে রাখা যায় না। তিনি কালোত্তীর্ণ কিনা তা এখনি বলা সম্ভব নয়, কিন্তু তিনি যে যুগোত্তীর্ণ এতে কোন সন্দেহ নেই। নিজের সম্পর্কে খুব সহজেই ঠাট্টা করতে পারেন এই কবি। দাড়ি রাখেন রবীন্দ্রনাথ সাজতে তাও বলেন। পাগল টাইপ, আলাভোলা এই কবি সংসার করবেন তা কি করে হয়, বৌ যথারীতি তাকে ছেড়ে চলে গেছেন। একমাত্র মেয়ে থাকেন কবির সাথেই। মেয়েকে অসম্ভব ভালোবাসেন। ভালোবাসেন দেশকে, পতাকাকে। ভালোবাসেন মুজিব কে, মুজিব কন্যাকে। কোন এক কালে ভোটেও দাড়িয়েছিলেন। কোন এক টিভি শোতে গেলে হুমায়ুন আহমেদ পাশে বসা শামসুর রাহমানকে জিজ্ঞাসা করেন এই মুহুর্তে বাঙলা ভাষার শ্রেষ্ঠ কবি কে? শামসুর রাহমান হুমায়ুন আহমেদের কানের কাছে মুখ এনে বলেছিলেন নির্মলেন্দু গুণ। গুণের আরেক বন্ধু আমার অত্যন্ত প্রিয় হুমায়ুন আজাদ গুণের সম্পর্কে, গুণের কবিতা সম্পর্কে বলতে গিয়ে বলেন, গুণের কবিতা ব্যক্তিগত কামনা-বাসনা থেকে উঠে আসা। নির্মলেন্দু গুণের কবিতার বড় অংশজুড়ে রয়েছে আত্ম-অন্বেষণ। নিজেকে তিনি জীবন, নারী, প্রকৃতি এবং স্বদেশের ভেতর দিয়ে খুঁজে ফিরেছেন। তবে এই খুঁজে ফেরার ভেতর দিয়ে তিনি অন্তর্র্মুখী না হয়ে হয়ে উঠেছেন বহির্মুখী। সেখানে যেমন সমাজ উঠে এসেছে, ব্যক্তিমানুষ উঠে এসেছে তেমনি উঠে এসেছে সমকালীন রাজনীতি। আর তাই ‘না প্রেমিক না বিপ্লবী’ বলে নিজেকে চিহ্নিত করতে চাইলেও তিনি এই দুই পরিচয়ের বাইরে আসতে পারেননি। বরং এই দুই সত্তাকেই তিনি ধারণ করেছেন তীব্রভাবে। তিনি নিজের বিশ্বাসে স্থির। ফলে তিনি কৃত্রিমতাকে প্রশ্রয় দেননি কবিতায়। আর অকৃত্রিম প্রকাশের গুণেই সমকালীনতার ঊর্ধ্বে তার কবিতা পাঠককে ছুঁয়েছে।























