

Buy মুসলমানের ঘর Online in Bangladesh
লেখক: শাইখ ওয়াজদি গুনাইম
- Author: শাইখ ওয়াজদি গুনাইম
- Publisher: সত্যায়ন প্রকাশন
- Number Of Pages: 48
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
মানুষ অধিকাংশ সময় ঘরেই থাকে। প্রয়োজনে ঘরের বাইরে যায়, তারপর দিন শেষে আবার ঘরেই ফিরে আসে। তাই যার ঘর হয় যেমন, তার জীবনও কাটে তেমন। কেউ যদি আনন্দময় জীবন চায় তার উচিত ঘরের প্রতি মনোযোগী হওয়া, ঘরের যত্ন নেওয়া। কিন্তু কীভাবে মনোযোগী হবে? যে যেভাবে পারে নিজের ঘর সাজিয়ে নেবে, ঘরে যা ইচ্ছা তা-ই নিয়ে আসবে, নাকি এক্ষেত্রে কোনো নিয়ম আছে? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন-ব্যবস্থা। জীবনের ছোটোবড়ো কোনো অনুষঙ্গই এর বহির্ভূত নয়। সব ক্ষেত্রেই আছে এর বলিষ্ঠ নির্দেশনা। একজন মুসলিমের ঘর কেমন হবে, ঘরে তার আচার-আচরণ কেমন হবে, কী দিয়ে সে ঘর সাজাবে, ঘরে কী রাখতে পারবে, কী পারবে না ইত্যাদি-সহ ঘরসংক্রান্ত ইসলামের যাবতীয় নির্দেশনাগুলো নিয়েই সাজানো হয়েছে—মুসলমানের ঘর। যা মেনে চললে জীবন হবে সুখময়, পৃথিবীতেই নেমে আসবে প্রশান্তির ছোঁয়া। শুধু দুনিয়ার জীবনই নয়, সুন্দর হবে আখিরাতের চিরস্থায়ী জীবনও।
রিভিউ ও রেটিং (Review & Rating)

অনেক ভালো লেগেছে বইটা পড়ে। সাধারন্ত এই রকম বই এখনকার সময়ের লেখক লেখেন না। Loved it 4000
মুসলমানের ঘর হবে পরিষ্কার পরিছন্ন, নারী-পুরুষের অবাধ মেলামেশা মুক্ত, মুর্তি, ছবি ইত্যাদি থাকবে না। নামাজের জন্য থাকবে নির্দিষ্ট জায়গা। পরস্পরের মাঝে থাকবে সহযোগিতার মানসিকতা। আনন্দ ফূর্তি থাকবে বৈধ উপায়ে। বাইরে থেকে বাড়ি ফিরলে মনে প্রশান্তি বিরাজমান থাকবে। অথচ আমরা কতজনই-বা একটা সুন্দর, সুশৃঙ্খল, পরিপাটি, ইসলাম বান্ধব ঘরের কদর করি? কদর করলেও কীভাবে এমনটি করা যেতে পারে সে ধারণা ক'জনেরই-বা আছে? এমন গুরুত্বপূর্ণ বিষয়ে চমৎকারভাবে দিকনির্দেশনা বর্ণিত হয়েছে ছোট্ট কলেবরের এই বইটিতে। বইটি সকলের পড়া উচিত।
nice























