

Buy মুসহাফ Online in Bangladesh
লেখক: নিমরাহ আহমেদ
- Author: নিমরাহ আহমেদ
- Publisher: নবকথন প্রকাশনী
- Number Of Pages: 400
- Language: বাংলা
- Edition: 1st Printed, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহ তাকে সেই ব্যক্তির হাতেই ভাঙেন। সুতরাং মানুষের উচিত সেই ভাঙা পাত্রের মতো হওয়া, যা দিয়ে অন্যদের ভালোবাসা আসবে এবং বেরিয়ে যাবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মানুষের এই বইটা পড়া উচিত। বাস্তবতা জানতে,পৃথিবীর কঠোরতা জানতে।আমাদের সবচেয়ে প্রিয় মানুষগুলো স্বার্থের জন্য ঠিক কতটা নিকৃষ্ট হতে পারে এই বই আমাদের শেখায়। জীবন বড্ড দুর্বোধ্য!




অসম্ভব সুন্দর বইটি, আমার পছন্দের বইগুলোর মাঝে অন্যতম!

হিদায়াত এমন একটি নিয়ামত, যা আল্লাহর পক্ষ থেকে যেকোনো বান্দার ওপর যেকোনো সময়ে বর্ষিত হতে পারে আবার তা বিচ্যুত-ও হতে পারে। কিন্তু সবকিছুর মূলে যখন একজন বান্দার ধৈর্য (صبر) ধারণ করার মতো প্রবৃত্তি থাকে, তখন সে ধীরে ধীরে আবারো রবের দিকে প্রত্যাবর্তন করতে শুরু করে৷ আমাদের প্রত্যেকের জীবনে যখন যা-ই ঘটে, সবই কেবলমাত্র রবের পক্ষ থেকে একটি পরীক্ষামাত্র। আমরা ভেবে থাকি হয়তো আমরা আমাদের করা ভুলের শাস্তি পাচ্ছি। কিন্তু অনেকাংশেই সৃষ্টিকর্তা আমাদের শুধুমাত্র পরীক্ষা দিয়ে থাকেন, যার মাধ্যমে আমাদের ধৈর্যের প্রয়োজন হয়। পৃথিবী সেই জায়গা নয়, যেখানে আমাদের চূড়ান্ত শাস্তি প্রদান করা হবে। বরং পৃথিবী হলো সে জায়গা, যেখানে আল্লাহ তায়ালা আমাদের, তাঁর দিকে ফিরে আসার জন্য বারবার আহ্বান করেন, কখনো আমাদের প্রিয় জিনিস দ্বারা ভাঙ্গেন, আবার গড়ে তোলেন, আবার ধীরে ধীরে নিজের রহমতের ছায়াতলে টেনে নেন। দিনশেষে আমাদের নিজেদের বলে দাবী করার জন্য কোনো মানুষের সঙ্গ প্রয়োজন হয়না, শুধুমাত্র নিজস্ব পূণ্য আর সৃষ্টিকর্তার জন্য করা আমলকে সেই দিন দাঁড় করাতে হবে। ‘মুসহাফ’ বইটি তারও একটি সম্পূর্ণ এবং স্বচ্ছ প্রতিফলন করে গেছে মেহমিল ইব্রাহিমের জীবনের উপর।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি তে কতো পৃষ্ঠা আছে?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 400। ধন্যবাদ।
বইটি তে কতো পৃষ্ঠা আছে?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 400। ধন্যবাদ।























