মহান আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখ্যা
বই কালেকশন

Buy মহান আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখ্যা Online in Bangladesh

লেখক: সাইয়েদ মুহাম্মাদ মোস্তফা আল-বাকরী

5.00
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সাইয়েদ মুহাম্মাদ মোস্তফা আল-বাকরী
  • Publisher: Darul Qarar Publications
  • Number Of Pages: 128
  • Language: Bangla & Arabic
  • Edition: 1st Published, 2023
৳ 99৳ 14029% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আমাদের হৃদয়ে মহান আল্লাহর প্রতি যথার্থ ভালোবাসা সৃষ্টি হবে না যদি আমরা তার সম্পর্কে জানতে না পরি। তাঁকে আমরা যথার্থভাবে ভয় করতে পারব না, যদি আমরা তাঁকে না চিনি। তার ইবাদতও সঠিকভাবে করতে সক্ষম হব না, যদি তাঁর পরিচয় লাভ করতে ব্যর্থ হই। আমরা তাঁর আদেশ-নিষেধের যথার্থতাও বুঝতে ব্যর্থ হব, তাঁর সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবে। আর সুমহান আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য তাঁর নাম ও গুণাবলি সম্পর্কে জ্ঞানার্জন করার কোনো বিকল্প নেই। তাই আমরা তাঁর পরিচয় লাভের উদ্দেশ্যে আমরা আমাদের মানবীয় সাধ্যানুপাতে যত বেশি চেষ্টা ও সাধনা করব, সময় ও শ্রম ব্যয় করব আমাদের ইহ ও পারলৌকিক জীবন তত বেশি সুন্দর, অর্থবহ ও সাফল্য মণ্ডিত হবে ইনশাআল্লাহ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Sajeeb Hasan
Sajeeb Hasan ভেরিফাইড
08 May 2026

আলহামদুলিল্লাহ

Mahfujur rahman fahad
Mahfujur rahman fahad ভেরিফাইড
08 Aug 2025

আল্লাহর নাম ও গুণাবলি জানার মাধ্যমে একজন মুমিন শুধু তাঁর রবকে চিনতে শেখে না, বরং নিজের জীবনকেও পরিশুদ্ধ করতে পারে। আল্লাহর পরিচয় লাভ, তাঁর প্রতি যথাযথ ভালোবাসা ও ভীতি অর্জনের জন্য আল্লাহর নাম ও গুণাবলি জানা অত্যন্ত জরুরি। বইটিতে সহজ ভাষায় আল্লাহর নামগুলোর পরিচয় ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। প্রতিটি গুণবাচক নামের তাৎপর্য হৃদয়ে আল্লাহভীতি ও ভালোবাসা জাগিয়ে তোলে এবং ইবাদত, বিশ্বাস ও ব্যক্তিজীবনে আত্মসংযম ও সতর্কতা আনে। উল্লেখ্য, পুস্তিকাটিতে ১০৮টি আল্লাহর নাম তালিকাবদ্ধ করা হয়েছে এবং কোন নামগুলো কুরআনে কতবার এসেছে তাও উল্লেখ করা হয়েছে। লেখক হাদীসের আলোকে প্রমাণসহ তুলে ধরেছেন যে, আল্লাহর নাম কেবল ৯৯টি নয়। বরং আরও অনেক নাম রয়েছে, যা একমাত্র আল্লাহই জানেন। আল্লাহর নামে প্রার্থনা, তাঁর পরিচয় ও গুণাবলি সম্পর্কে সঠিক জ্ঞান লাভে সহায়ক এই ছোট বইটি প্রতিটি মুমিনের জন্য প্রাসঙ্গিক, প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ী এক গ্রন্থ। ______________________ বই: মহান আল্লাহর সুন্দর নামসমূহের ব্যাখ্যা লেখক : সাইয়েদ মুহাম্মাদ মোস্তফা আল-বাকরী অনুবাদ : শাইখ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী সম্পাদনা: শাইখ আব্দুল্লাহ আল-কাফী বিন আব্দুল জলীল মাদানী প্রকাশনী : দারুল কারার পাবলিকেশন্স পৃষ্ঠা সংখ্যা : 128 মুদ্রিত মুল্যে : 140 ৳ কলমে: Mahfujur Rahman Fahd

unknown
unknown ভেরিফাইড
23 Feb 2025

আলহামদুলিল্লাহ, সবার জন্যই প্রয়োজনীয় একটি বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)