

Buy সংশয়বাদ Online in Bangladesh
লেখক: حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
- Author: حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
- Publisher: ইত্তিহাদ পাবলিকেশন
- Number Of Pages: 112
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
বই পরিচিতি কনটেন্ট :সংশয়— একটি রোগ, যা ব্যক্তির চিন্তা-ভাবনাকে বিষাক্ত করে তাকে ধর্মহীনতার ক্যান্সারের দিকে ঠেলে দেয়। সুস্থ ও আলোকিত জগত থেকে বের করে তাকে এক গহীন অন্ধকার জগতে নিয়ে যায়। আচ্ছা, আপনি কি জানেন,মরণব্যাধি এ ক্যান্সারের উপাদান কী? তা থেকে নিজেকে বাচাতে কী করতে হবে? সতর্কতা মূলক কী কী পদক্ষেপ নিতে হবে? হ্যাঁ,অবশ্যই, বিবেককে ভুল ও ভ্রান্ত পথ থেকে রক্ষা করতে হবে।কিন্তু কীভাবে? কীভাবে আপনি বিবেককে ভ্রান্ত পথ থেকে রক্ষা করবেন? কীভাবে তাকে সঠিক পথে পরিচালিত করবেন? তার চেয়ে বড় প্রশ্ন হলো, ভুল পথ কোনটা? কোন পথে বিভ্রান্তি আছে? আমি যেটাকে ভুল বা বিভ্রান্তপূর্ণ বলব,সেটা যে বাস্তবেই ভুল,তার প্রমাণই-বা কী? আশা করি,নিশ্চয়ই জটিলতার জায়গাটা ধরতে পেরেছেন।থানভি রহ. এ বইতে মূলত সে জটিল সমস্যা নিয়ে আলোচনা করেছেন। যুক্তির সাহায্যে দেখিয়েছেন, বিবেকের সমস্যা ও সীমাবদ্ধতা কোথায়? যুক্তি ও লজিক কেন সব সমস্যার সমাধান দিতে পারে না? কেন আমাদেরকে যুক্তি ও বিবেকের বাইরে গিয়ে সমাধান খুঁজতে হবে?এর পাশাপাশি তিনি আধুনিক শিক্ষিত শ্রেণির মধ্যে বাসা বাধা অধিক প্রচলিত সংশয়েরও সমাধান করেছেন এতে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

❤️❤️❤️❤️❤️
মাওলানা আশরাফ আলী থানভী রহ. ছিলেন উপমহাদেশের এক বিস্ময়কর প্রতিভাবান ব্যক্তি৷ আধুনিক মনস্তাত্ত্ব ও ইসলামি জ্ঞানের এক অনন্য অপূর্ব সংমিশ্রণ লেখনী ধারণ করেন। সংশয়বাদ বইটি থানভী রহ. অন্যতম একটি রচনাশৈলী। বইটিতে রযেছে আমাদের মনে জন্ম নেওয়া সংশয় দূর করার উপায়। সংশয় এমন একটা রোগ যা আমাদের বিবেক বুদ্ধি, চিন্তা ভাবনা কে বিষাক্ত করে দ্বীন হীনতা বা ধর্মহীন করে তোলে। অনেকে নাস্তিক হয়ে যায়। কিন্তু বইটিতে সংশয় ও নাস্তিকতার মূল কারণ বিশ্লেষণ করা হয়েছে। বিবেক কি? বিবেক ও যুক্তি দিয়ে কি সব সমস্যার সমাধান সম্ভব? তাকদিরে যখন গুনাহের কথা লেখা আছে, তাহলে কেন শাস্তি হবে? ইত্যাদি বিষয়ে সুন্দর ও সাবলীলভাবে যু্ক্তি দিয়ে আলোচনা করা হয়েছে। যা আপনার মনের ভেতরের সংশয় দূর করতে সাহায্য করবে।বইটির কয়েকটা পৃষ্ঠা পড়েছি ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য বিশেষ উপকারী বইটি। বইটির মাধ্যমে বিশ্বাসের যুক্তির ভিত্তিতে আরো দূঢ় করতে পারবেন । ঈমানের গভীরতা বৃদ্ধি পাবে।ইনশাআল্লাহ।























