মোবাইল জার্নালিজম সময়ের সাংবাদিকতা
বই কালেকশন

Buy মোবাইল জার্নালিজম সময়ের সাংবাদিকতা Online in Bangladesh

লেখক: ড. কাবিল খান (জামিল)

4.55
(8 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. কাবিল খান (জামিল)
  • Publisher: সমগ্র প্রকাশন
  • Isbn: 9789844390119
  • Number Of Pages: 144
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 249৳ 2708% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“মোবাইল জার্নালিজম সময়ের সাংবাদিকতা" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ সাংবাদিকতা পেশার কাজে মােবাইল ফোনের অপরিহার্য ব্যবহার, এ জন্য উপযুক্ত অ্যাপ এবং আনুষাঙ্গিক উপকরণের সংখ্যা বাড়তে থাকায় মােবাইল সাংবাদিকতা মূলধারার সাংবাদিকতার গতি প্রকৃতি ব্যাপকভাবে বদলে দিয়েছে। ইন্টারনেট যুগে মােবাইল সাংবাদিকতার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়ােগ- এই দুইয়ের সমন্বয়ে ‘মােবাইল জার্নালিজম সময়ের সাংবাদিকতা বিষয়ক বইটি প্রকাশ বাংলাদেশে প্রথম পর্যায়ের উদ্যোগও বলা যায় । এই সময়ে একজন সাংবাদিক বা সংবাদ প্রতিনিধি মােবাইল ফোন ব্যবহার করে কীভাবে হয়ে উঠতে পারেন প্রকৃত মােবাইল সাংবাদিক, আর এ জন্য তাঁর করণীয়ই বা। কী- এমন খুঁটিনাটি বিষয় জানার এক ধরনের ব্যবহারিক গাইড বই এটি। মােবাইল সাংবাদিকতা শেখার জন্য বইটিতে ব্যবহারিক বিষয়গুলাের ওপর বেশি গুরুত্ব। দেওয়া হয়েছে। সাংবাদিকতার কাজে কোন মােবাইল অ্যাপটি বেশি কার্যকর, এর বৈশিষ্ট্য ও ফিচার, ভিডিও রেকর্ডের কৌশল, লাইভ ভিডিও সম্প্রচার, ছবি তােলা ও সম্পাদনা-এসবের পাশাপাশি মােবাইল সাংবাদিকতার জন্য দরকারি সরঞ্জামের পরিচিতি বিস্তারিত তুলে ধরা হয়েছে। এখানে। গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, ইউটিউবার, ব্লগার, ফ্রিল্যান্সার, নাগরিক সাংবাদিক ও এনজিও কর্মীদের মােবাইল সাংবাদিকতা শিখতে সহায়ক ভূমিকা রাখবে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.55
(8 টি কাস্টমার রিভিউ)
5
88%
4
13%
3
0%
2
0%
1
0%
Saiful islam
Saiful islam ভেরিফাইড
26 Jul 2021

মোবাইল সাংবাদিকতা বিষয়ক সম্পুর্ন একটি বই যদি কারো দরকার হয় আমি মনে করি সবাই এই বইটি সংগ্রহ করতে পারে। কারণ আছে অনেক তার মধ্য থেকে একটি বলি সেটা হলো জামিল খান স্যার মোবাইল সাংবাদিকতা নিয়ে পি এইচ ডি করেছেন। আমি এই বই আর স্যারের কাছ থেকে মোবাইল সাংবাদিকতা নিয়ে সম্পুর্ন ধারণা নিয়ে বর্তমানে মোবাইল সাংবাদিকতা করছি। ধন্যবাদ স্যার আমাদের এমন একটি বই উপহার দেওয়ার জন্য।

Abid hasan
Abid hasan ভেরিফাইড
23 Jul 2021

মোবাইল জার্নালিজম সময়ের সাংবাদিকতা বাংলাদেশের পেক্ষাপটে মোবাইল সাংবাদিকতা নিয়ে একটি পূর্ণাঙ্গ বই।বাংলাদেশে কিভাবে মোবাইলে সাংবাদিকতা করা যায় এবং এর সুযোগ সুবিধা নিয়ে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে বইটি লেখা হয়েছে। প্রথমে বইটিতে মোবাইল সাংবাদিকতার সংক্ষিপ্ত বিবরণ ও মোবাইল জার্নালিজমের প্রকারভেদ এবং মোবাইল জার্নালিজমের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বিবরণ দেয়া হয়েছে। একজন মোবাইল সাংবাদিক হয়ে ওঠার আগে আমাদের এই মোবাইল সাংবাদিকতার ইতিহাস কিভাবে আসলো এসব নিয়ে একটা ধারণা থাকা দরকার। যেটা এই বইতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এরপরে মোবাইল রিপোর্টিংয়ের পরিকল্পনা ও বিকাশ কিভাবে করা যায় একজন সাংবাদিক হিসেবে কিভাবে দক্ষতা বাড়ানো যায় এবং মাল্টিমিডিয়া নিউজ গেদারিং এর ধরন কেমন হতে পারে সে বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দেয়া হয়েছে। আমরা কিভাবে মোবাইল ফোনের পূর্ণাঙ্গ ব্যবহার করতে পারি সেটা সম্পর্কে তুলে ধরা হয়েছে। কিভাবে আমরা লাইভ স্ট্রিমিং, মোবাইল ব্রডকাস্টিং , ফেসবুকে কিভাবে লাইভ ভিডিও স্ট্রিমিং করতে পারি সে সম্পর্কে বলা হয়েছে। এরপরে লেখক আমাদের মোবাইল সাংবাদিকতা করার জন্য যে ধরনের অ্যাপস দরকার সে ধরনের অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এবং তার সাথে অ্যাপস গুলোর ব্যবহার সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন। এমনকি স্মার্ট ফোন দিয়ে কিভাবে ভালো ছবি তোলা যায় এবং ভিডিওচিত্র ধারণ করা যায় তা নিয়ে পূর্ণাঙ্গ ধারণা দিয়েছেন। লেখক আমাদের আরও দেখিয়েছেন কিভাবে স্মার্ট ফোন দিয়ে মাল্টিমিডিয়া কনটেন্ট বানানো যায়। তাছাড়া সে বিভিন্ন অডিও রেকর্ডিং ও এডিটিং এবং ভিডিও রেকর্ডিং ও এডিটিং এর অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। সর্বোপরি বলতে পারি বইটা পড়ার পরে মোবাইল জার্নালিজমের ইতিহাস থেকে শুরু করে বর্তমান যুগে কিভাবে মোবাইল জার্নালিজম কাজ করছে তা জানতে পেরেছি।

ANANDA KUMAR BISWAS
ANANDA KUMAR BISWAS ভেরিফাইড
18 Aug 2020

"মোবাইল জার্নালিজম সময়ের সাংবাদিকতা" বইটি শুধু আপনাকে নতুন নতুন স্কিল শেখাবে না আপনাকে শিখাবে কিভাবে আপনার হাতে থাকা স্মার্ট ফোনটির যথাযথ ব্যবহার করে আপনি নিজে কিভাবে নাগরিক সাংবাদিকতায় অবদান রাখতে পারেন। আমি যদিও সাংবাদিকতায় পড়াশুনা করি নাই বা থাকতেও চাই না তবে উন্নয়ন কর্মী হিসাবে আমাকে মাঝে মাঝে দ্রুত ভিডিও এডিটিং বা কিভাবে মোবাইল ব্যবহার করে প্রতিবেদন বা লাইভ কিভাবে করতে হয় এইগুলা এই বইয়ের মাধ্যমে শিখেছি । আমার কাছে মনে হয়, যদি আপনি নতুন কোন স্কিল অর্জন করতে চান আথলে অবশ্যই বইটি সংগ্রহ করতে পারেন। এটার ভাষ আর উপস্থাপন অনেক ফ্রেন্ডলি যা মনে হবে আপনি কোন ট্রেনিং করছেন। ভুলবেন না একবার পড়ার পর । লেখকের জন্য শুভ কামনা রইলো । আগামীতে আরো এমন মজার ও তথ্য ও স্কিল পূর্ণ বই চাই । নিজেদের কে আলোকিত করতে চাই ।

Taranna Tabassum Tiasha
Taranna Tabassum Tiasha ভেরিফাইড
17 Aug 2020

বর্তমান সময়ে মোবাইল জার্নালিজম অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই বিষয়ে বিস্তারিত যারা জানতে চায় তাদের জন্য এই বইটি খুবই সাহায্যকারী। বইটিতে মোবাইল জার্নালিজম নিয়ে ধারণা দেয়ার পাশাপাশি লেখক এর জন্য দরকারী সরঞ্জাম এবং তা ব্যবহার নিয়েও ব্যাখ্যা করেছেন। এছাড়াও বিভিন্ন টিপস আর টেকনিক নিয়ে আলোচনা রয়েছে যার মাধ্যমে বিষয় সম্পর্কে অজ্ঞাত ব্যক্তিও মোবাইল জার্নালিজমে পারদর্শী হয়ে উঠতে পারবে। বইটি সময়োপযোগী এবং সহজবোধ্য। সংবাদ নিয়ে জানতে ও বুঝতে আগ্রহী সবার জন্য উপযুক্ত একটি বই।

Jannati Ferdowsi Meem
Jannati Ferdowsi Meem ভেরিফাইড
17 Aug 2020

আমাদের প্রজন্মের অধিকাংশ তরুন-তরুনী তাদের মুঠোফোনটি ব্যবহার করে তথ্য সংগ্রহ ও ধারণ,ভিডিওব্লগ এবং সেই সাথে এডিটিং করার আগ্রহ পোষণ করে।কিন্তু তার জন্য সঠিক নির্দেশনা না পেলে কাজ করাটা খুব কঠিন হয়ে পড়ে।মোবাইল জার্নালিজমকে প্রাধান্য দিয়ে বাংলাদেশে প্রথম লিখিত এই বইটিতে লেখক অতি সহজ ও সাবলীল ভাষায় বুঝাতে সক্ষম হয়েছেন কিভাবে আপনি আপনার মুঠোফোন ব্যবহার করে জার্নালিজমের প্রতিটি সেক্টরে কাজ করতে পারবেন।জার্নালিজম বিভাগের একজন শিক্ষার্থী হিসেবে আমি এই বইটি রেকমেন্ড করছি যারা জার্নালিজম বিভাগে পড়াশোনা করছেন এবং মোবাইল জার্নালিজম নিয়ে কাজ করতে আগ্রহী তাদের সবার জন্য।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)