

Buy ক্রাইম রিপোর্টিং Online in Bangladesh
লেখক: জওয়াদুর রহমান
- Author: জওয়াদুর রহমান
- Publisher: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট
- Isbn: 9847320130
- Number Of Pages: 47
- Language: বাংলা
- Edition: 2nd Printed, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)
❤️
অনুসন্ধানী সাংবাদিকতার সকল কিছু সুন্দর ও সাবলীলভাবে তুলে ধরা হয়েছে।
'ক্রাইম রিপোর্টিং' বইটি প্রয়াত সাংবাদিক জাওয়াদুর রহমান এর অপরাধ বিষয়ে সাংবাদিকতা এর উপরে লেখা একটি বই। বইটি ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট থেকে বইটি প্রকাশিত হয়। বইটির প্রচ্ছদ করেছেন মোমিন উদ্দিন খালেদ। বইটির মুল আলোচ্য বিষয় ক্রাইম রিপোর্টিং বা অপরাধ বিষয়ক প্রতিবেদন। ক্রাইম রিপোর্টিং বিষয় টি বর্তমানে সংবাদপত্রের গন্ডি পেড়িয়ে টেলিভিশন মাধ্যমেও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। মানুষের আচার আচরণ যেমন সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, তেমনি অপরাধের ধরনও একইভাবে সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে । অপরাধী দের বিরুদ্ধে দেশের প্রশাসন যেমন ভুমিকা রাখতে পারে, তেমনি ক্রাইম রিপোর্টার রা এটি প্রচারের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে পারে। অপরাধের দুইটি পক্ষ থাকে, এক পক্ষ হচ্ছে যে অপরাধ করেছে অর্থাৎ অপরাধী, আর আরেক পক্ষ হচ্ছে অপরাধের শিকার বা ভিকটিম। বইটি তে লেখক অপরাধী দের চালচলন , অপরাধের নানা শাখা, গোয়েন্দাগিরি, ইত্যাদি বিষয়ে অত্যন্ত সুন্দর ধারনা দেওয়ার চেষ্টা করেছেন সহজবোধ্য ভাবে। বিভিন্ন অপরাধ বোঝানোর জন্য বিভিন্ন প্রতিবেদন তুলে ধরেছেন যাতে পাঠক দের বোঝানোর জন্য ব্যাপার গুলা সহজবোধ্য হয় । বিভিন্ন খবর এর ব্যাপার তুলে ধরেছেন এবং বিভিন্ন মন্তব্য করেছেন সেই সব খবর নিয়ে। এই বই টি পড়লে যারা ক্রাইম রিপোর্টিং কে পেশা হিসেবে বেছে নিয়েছেন , বা নিতে চাচ্ছেন তারা সবথেকে বেশী উপকৃত হবে । তবে উপকার এর কথা চিন্তা করলে সাধারন মানুষ এর কাছেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ বইটি পড়লে দৈনন্দিন জীবনে নানাবিধ বিষয় সম্বন্ধে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান অর্জন করতে পারবে, এই জ্ঞান এর মাধ্যমে অপরাধ বিষয়ে সচেতনতা বাড়বে। পরিশেষে এটাই বলা যায় বইটি পাঠক সমাজের কাছে অনেক গুরুত্ব বহন করবে।
উঠতি সাংবাদিকদের সফলতার পিছে বইটির অবদান অনস্বীকার্য হবে বলেই আমার ধারণা। তার চেয়েও বড় কথা হল বইটি কেবল সাংবাদিকদের জন্যেই নয় বরং সাধারন মানুষও বইটিতে জানার অনেক কিছুই খুজে পাবেন। বইটিতে এমন অনেক উপাদান রয়েছে যা সাধারন মানুষের চোখের সামনে দিয়ে চলে যায় কিন্তু কখনো ধরা পড়েনা। সেইসব খুটিনাটি সূক্ষ্ম বিষয় গুলো খুব সাবলীল ভাষায় উপস্থাপন করতে সক্ষম হয়েছেন প্রয়াত জাওয়াদুর রহমান।






















