ম্যাসেজ
বই কালেকশন

Buy ম্যাসেজ Online in Bangladesh

লেখক: ড. মিজানুর রহমান আজহারি

4.71
(1751 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. মিজানুর রহমান আজহারি
  • Publisher: গার্ডিয়ান পাবলিকেশনস
  • Isbn: 9789849512691
  • Number Of Pages: 296
  • Language: বাংলা
  • Edition: সপ্তম সংস্করণ ১৫ জানুয়ারি, ২০২৩
৳ 340৳ 340
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত আঁধার বিলীন হয়ে যায়, ঘোর অমানিশাও তাতে নিজেকে সঁপে দিয়ে আলোকোজ্জ্বল হয়। ইসলাম তো এমন এক জ্যোতিষ্ক, যা উৎসারিত হয়েছে আরশে আজিমের মহিমান্বিত রওশন থেকে। জাহেলিয়াত পরাজয় কবুল করেছিল ইসলামের বুকে আশ্রয় পেয়ে। এই পবিত্র দ্বীন আত্মাকে করেছে প্রশান্ত, চরিত্রকে করেছে নিষ্কলুষ, জীবনকে করেছে সার্থক, মানবতাকে দিয়েছে মুক্তি। এর আলোকচ্ছটা যে জমিনে পড়েছে, সেখানে অঙ্কুরিত হয়েছে শান্তির সবুজ তরু। এই রওশনের ঝলক যে হৃদয় ধারণ করেছে, সে হৃদয় হয়েছে দারাজ দিল। যে যুগ ধারণ করেছে, তা হয়েছে খইরুল কুরুন বা সর্বোত্তম যুগ।কিন্তু হায়! অজ্ঞতা ও অবহেলার কালো মেঘে সেই সূর্য আজ মেঘ লুপ্ত। আলোহীন এ ধরায় উঠে না প্রাণের জোয়ার। তোলে না কেউ আর মানবতার জয়োধ্বনি। অধিকার হারিয়ে মুমূর্ষুপ্রায় মানবতা। নব্য জাহেলিয়াতের এই গাঢ়-কালো মেঘপুঞ্জ চুর্ণ করতে দরকার একটি নির্ভেজাল ঈমানি দমকা হাওয়া; যে হাওয়ায় জ্ঞানের সৌরভ মিশে মোহিত করবে প্রতিটি হৃদয়। সেই মোহনীয় দক্ষিণা হাওয়ার গুঞ্জন তুলতেই আমাদের আয়োজন- ম্যাসেজ ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.71
(1751 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Ramim Ahmed
Ramim Ahmed ভেরিফাইড
16 Mar 2025

আলহামদুলিল্লাহ! বইটা পড়ে অনেক উপকৃত হচ্ছি। ইসলামের সুন্দর সুন্দর দিক গুলো উপস্থান করা হয়েছে। একেকটা ম্যাসেজ মনে দাগ কাটার মতো। যারা পড়েছেন তারা বলতে পারবেন বইটা আমাদের মতো নরমান মানুষের জন্য কতটা উপকারী। নিজেকে পরিবর্তন করার জন্য, শুদ্ধ করার জন্য ম্যাসেজ বইটা হতে পারে সূত্রপাত। ইনশাল্লাহ, যাদের ইসলামিক মন মানসিকতা তৈরি করার প্র‍য়াস চলছে, উনাদের জন্য বেস্ট একটা বই।

880****205
880****205 ভেরিফাইড
24 Apr 2024

আমি যেরকমটি আশা করেছিলাম আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারী কাজ থেকে, বইটি পড়ে আমার সে আশা টুকু পূরণ হল। নিঃসন্দেহে বইটি পড়ে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিশেষ সম্পর্কে জানতে পেরেছি। আমাদের সকলের এই বইটি পড়া উচিত। আশা করি আমাদের সকলের প্রিয় লেখক ডঃ মিজানুর রহমান আজহারী, আমাদেরকে আরো নতুন নতুন বই উপহার দিবেন।

Md. Shohidul Islam Saidy
Md. Shohidul Islam Saidy ভেরিফাইড
24 Jan 2023

আলহামদুলিল্লাহ এই বইটি পড়ার মাধ্যমেই আমি আমার বই পড়া শুরু করি ড. মিজানুর রহমান আজহারী হুজুরের প্রতি ভালোবাসা থেকে বই টি পড়া এই বইয়ের ১২টি মেসেজ ইনশাআল্লাহ আমি নিজের উপর আত্মস্থ করার চেষ্টা করব আমার সবচেয়ে ভালো লেগেছে মসজিদ মুসলিম উম্মার নিউক্লিয়াস এই পার্ট টি। আমি সবাইকে উপদেশ দেই এই বইটি পড়ার জন্য এই বইটি আমি দুইবার পড়েছি তাও বারবার পড়তে ইচ্ছা করে

Laxmi Akter
Laxmi Akter ভেরিফাইড
20 Oct 2022

এই বইয়ে এমন কিছুই নেই যে বিষয়টা আমাদের অজানা। কিন্তু এত কিছুর জানার পরও আমরা সব এড়িয়ে যাই। এই বইটি আপনাকে আরেকবার সজাগ করবে স্নরণ করিয়ে দিবে আমাদের কর্তব্যর কথা যে উদ্দেশ্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। খুবই ভাল লাগার মত একটি বই। লেখককে অসংখ্য ধন্যবাদ আমাদের এমন একটি বই উপহার দেয়ার জন্য। আপনার মত একজন বক্তা আর লেখক আমাদের সমাজের জন্য যে কত প্রয়োজনীয় তা বলে বোঝানোর মত না।

Istiaq Ahmed
Istiaq Ahmed ভেরিফাইড
22 Oct 2022

জীবনে অনেক মেসেজ থাকে । যা আমাদের জিবনে হেদায়াত এর জন্য হয়। সেই রকম ১২ টি উৎসাহমুলক মেসেজ নিয়েই বই টি লিখা। আমাদের জিবনে দরকার প্রতিদিন এমন মেসেজই আছে বইটি তে। মিজানুর রহমান আজহারি ভাইকে খুব ধন্যবাদ জানাই জাতির প্রতি তার এই অবদান এর জন্য।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

stock e ase??

উত্তর

জি আছে, অর্ডার করতে পারেন।

প্রশ্ন

বইটি কোন প্রকাশনীর

উত্তর

বইটি গার্ডিয়ান পাবলিকেশনস থেকে প্রকাশিত

প্রশ্ন

Assalamualaikum ei boita ki 13 bochor er baccha rao porte parbe?

উত্তর

ওয়ালাইকুম আসসালাম, জি পড়তে পারবে।

প্রশ্ন

বই টি কি এখন পাওয়া যাবে?

উত্তর

জি, পাওয়া যাবে।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)