মেন আর ফ্রম মার্স, উইমেন আর ফ্রম ভেনাস
বই কালেকশন

Buy মেন আর ফ্রম মার্স, উইমেন আর ফ্রম ভেনাস Online in Bangladesh

লেখক: ড. জন গ্রে

5.00
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. জন গ্রে
  • Publisher: প্রচ্ছদ প্রকাশন
  • Isbn: 9789849784746
  • Number Of Pages: 240
  • Language: বাংলা
  • Edition: 1st Published, January, 2024
৳ 273৳ 39030% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

দাম্পত্য সম্পর্ক নিয়ে রচিত হয়েছে অসংখ্য বই; হয়েছে প্রচুর গবেষণা। ড. জন গ্রে রচিত Men Are from Mars, Women Are from Venus দাম্পত্য সম্পর্ক নিয়ে রচিত সবচেয়ে সাড়া জাগানো বইগুলোর অন্যতম। ১৯৯২ সালে বইটি প্রথম প্রকাশিত হয়। প্রকাশের পরপরই তুমুল জনপ্রিয়তা অর্জন করে এ বই। দীর্ঘ তিন দশক ধরে জনপ্রিয়তার সর্বোচ্চ তালিকায় বইটির নাম সগৌরবে শোভা পেয়ে আসছে। সিএনএন-এর রিপোর্ট অনুসারে ১৯৯০-এর দশকে নন-ফিকশন ক্যাটাগরিতে এটি সর্বোচ্চ বিক্রিত বই। এই বিপুল জনপ্রিয়তা বইটিকে পৌঁছে দেয় অন্যান্য দেশেও। এ পর্যন্ত চল্লিশটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে বইটি। গুড রিডসে বইটির রেটিং প্রায় এক লক্ষ নব্বই হাজার। অ্যামাজনে বইটির রেটিং প্রায় পনেরো হাজার। নারী-পুরুষের সাইকোলজি বুঝতে এবং দাম্পত্য সম্পর্কের অনবদ্য বুননে বইটি হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(4 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Wasika Wahab Rafa
Wasika Wahab Rafa ভেরিফাইড
21 Jul 2025

প্রত্যেক বিবাহিত নারী পুরুষের এই বইটি পড়া উচিত। যারা এখনো অবিবাহিত কিন্তু সামনেই বিয়ে করার ইচ্ছা তাদেরও বইটা পড়া উচিত।

Tanay saha
Tanay saha ভেরিফাইড
04 Nov 2024

Informative and useful book.

Musfequl Hasan
Musfequl Hasan ভেরিফাইড
19 Sep 2024

অনুবাদের কোয়ালিটি ভালো আছে

Shahriar Rashid
Shahriar Rashid ভেরিফাইড
27 Jun 2024

বইটির ভূমিকা পড়ে আমার মনে হয়েছে স্ত্রীর প্রতি আমার নিজের ভালবাসা নিয়ে নতুন করে ভাবতে হবে। কারণ আমার স্ত্রীর সাথে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে এতদিন আমি মনে করতাম আমি তাকে অনেক ভালবাসি। কিন্তু ভূমিকায় লেখকের বাচ্চা হওয়ার পর স্ত্রীর সাথে তার সম্পর্কের অভিজ্ঞতার কথা পড়ে আমার মনে হয়েছে আমিও লেখকের মতো আমার স্ত্রী যখন হাসিখুশি ও কোমল থাকে তখনই শুধু তাকে ভালবাসি। আর সে যখন রুক্ষ ও বিপর্যস্ত হয়ে পড়ে তখন তাকে ভালবাসি না। তাই আমাদের মধ্যে মাঝেমধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এই বইয়ে লেখক ৭ বছর ২৫ হাজার মানুষের উপর গবেষণা করে নারী পুরুষের প্রকৃতিগত ভিন্নতাগুলো তুলে ধরেছেন এবং সেই ভিন্নতা স্বত্বেও কিছু কলাকৌশল অবলম্বন করে যে চমৎকার পারস্পরিক বোঝাপড়া তৈরি করা সম্ভব সেটাও তুলে ধরেছেন। তাই যারা ইতিমধ্যে দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন বা ভবিষ্যতে প্রবেশ করবেন তাদের জন্য এই বইটি খুবই দরকারী একটা বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এটা কি স্টকে নাই?

উত্তর

প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই। অর্ডার করতে পারেন, প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।

প্রশ্ন

এটা কি স্টকে নাই?

উত্তর

প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই। অর্ডার করতে পারেন, প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)