

Buy কড়ি দিয়ে কিনলাম-১ম (রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত) Online in Bangladesh
লেখক: বিমল মিত্র
- Author: বিমল মিত্র
- Publisher: মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ (ভারত)
- Isbn: 817293128X
- Number Of Pages: 708
- Language: বাংলা
- Edition: 26th Printing, 2013
পণ্য সারসংক্ষেপ (Summary)
ছোটবেলায় আমার প্রেয় গ্রন্থ ছিল রামায়ণ। বলতে গেলে গল্পে সেই আমার প্রথম পাঠ। গল্পের রস যে কত গভীর হতে পারে, তা সেদিন চোখের জলের সঙ্গে যেমন করে হৃদয়ঙ্গম করেছিলাম, তারপরে আর কোনও গ্রন্থ পড়ে তা করিনি।এ তো গেল গল্পের দিক। গল্প যতক্ষণ পড়ি ততক্ষণই তার রস। পর মুহূর্তেই গল্পের আবেদন হালকা হয়ে আসে। কিন্তু গল্পের ঊধ্র্বে আর একটি তীব্রতর এবং গভীরতর আবেদন আছে যা পড়বার সঙ্গে সঙ্গে নিঃশেষ হয় না। যা জীবনের সঙ্গে একাত্ম হয়ে থাকে। যা জীবনকে সামনে এগিয়ে নিয়ে যায়। যা জীবনের অগ্রগতিতে সাহায্য করে। রামায়ণ সেই জাতীয় গল্প যা যুগ থেকে যুগান্তরে প্রসারিত হয়ে জীবনকে জাগ্রত করে। জীবনকে পুনর্জীবন দান করে।বড় হয়ে দেখছি রামায়ণ শুধু অসার কবি-কল্পনা নয়। এই বর্তমান সংসার-জীবনেরও হাজার হাজার লক্ষ লক্ষ রাম সীতা রাবণ আপন মহিমায় বিরাজমান। অযোধ্যা আর লম্কা শুধু ভৌগোলিক নাম মাত্রই নয়- কলকাতা শহরের মধ্যেই তাদের অবস্থিতি। এই কলকাতায় এ-যুগেও সীতা-হরণ হয়। এ-যুগেও সীতার বনবাস হয়। এবং এই বিংশ শতাব্দীতেও সীতার পাতাল-প্রবেশ হয়।অনেক দিনের কল্পনা ছিল রামায়ণের গল্প নিজের ভাষায় লিখবো। তা আর হলো না। হলো ‘কড়ি দিয়ে কিনলাম’.......
রিভিউ ও রেটিং (Review & Rating)
এই বইটা এই মাসেই পড়ে শেষ করলাম। অসাধারণ একটি বই বললেও কম হবে। গল্পের নায়ক দীপঙ্কর। খুব গরিব পরিবারের ছেলে হয়েও পরিশ্রম ও ভাগ্যের গুণে সে মস্ত বড় রেল অফিসার হয়ে উঠে। কড়ি নিয়ে যার নিরন্তর যুদ্ধ সেই হয়ে উঠলো স্বাবলম্বী। কিন্তু কড়ি দিয়ে কি সব কিনা যায়? অঘোরদাদু আর ছিটেফোটা কিংবা এন কে ঘোষালদের ধারণা- কড়ি দিয়ে সব কেনা যায়। কিন্তু দীপঙ্কর জীবনের যে দুঃসহ বাস্তবতা তাতে প্রতিনিয়ত খুঁজে বেড়িয়েছে কড়ি ও সম্পত্তির স্বার্থকতা! কিন্তু কি পেলো সে? সে কি পেয়েছে সতীর সুখ? পেরেছে তার সঞ্চয় দিয়ে তার নিকট মানুষদের সুখী করতে? এর উত্তর খুব সহজ নয়। এর জন্য আপনাকে পড়তে হবে এই উপন্যাস এবং যেতে হবে দীপঙ্করের অলিগলি তথা মানুষের জীবনেরই অলিগলি। দেরি না করে টাকার স্বার্থকতার যে অন্তিম নিয়তি সেটা জানতে বসে পড়ুন বিমল মিত্রের সর্বভারতীয় সাহিত্যে জনপ্রিয় এই বইটি নিয়ে!

বইয়ের নামঃকড়ি দিয়ে কিনলাম-১ম লেখকঃবিমল মিত্র প্রকাশনীঃমিত্র ও ঘোষ পাবলিশার্স মূল্যঃ৬৩০টাকা বিমল মিত্রের কড়ি দিয়ে কেনা উপন্যাসটি প্রাক স্বাধীন ভারতের প্রেক্ষাপটে রচিত বিশাল উপন্যাস। প্রধান চরিত্র দীপঙ্করের বাল্যকাল থেকে মধ্যযৌবন পর্যন্ত ব্যাপ্ত এই উপন্যাসের বিভিন্ন দিক লেখক দীপঙ্করের মাধ্যমেই তার পাঠকদের দেখিয়েছেন। ছিলো না বাহুল্য কোন চরিত্রের উপস্থিতি, কাহিনীর প্রয়োজনেই এসেছে প্রতিটি চরিত্র, আর প্রতিটি চরিত্রকেই বিশ্লেষন করা হয়েছে গভীরভাবে।দীর্ঘ উপন্যাস বলেই হয়তো কিছু কিছু জায়গায় একি ঘটনার উল্লেখ দু'বার, তিনবার এমনকি চারবার পর্যন্ত করা হয়েছে। এইটুকু বাদ দিলে নিঃসন্দেহে এটা বিমল মিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং উল্লেখযোগ্য উপন্যাস।ঘোরের ভিতর ছিলাম । একটা ক্লাসিক বই থ্রিলার বইয়ের মতো করে টেনে টেনে পড়ব ভাবিনি। বিভিন্ন বইয়ে ১৯২৯ সালে ঘটে যাওয়া অর্থনৈতিক মন্দার কথা পড়েছি আর পড়াশোনার সুবাদে জানতে পারলাম আরও অনেক কিছুই, সেই সময়টার নাম দেয়া হয়েছে গ্রেট ডিপ্রেশন। কিন্তু পড়ার বইয়ের রসকস জিনিসগুলো যখন গল্পের বইয়ের পাতায় পাতায় উঠে এসেছে জীবন্ত হয়ে।শুরু থেকেই ভাল লেগেছে দীপঙ্কর চরিত্রটি। দীপঙ্করের প্রশ্নগুলো যেন আমারও প্রশ্ন। কড়ি দিয়ে কি আসলেই সব কেনা যায়? এই বইয়ের রিভিউ কিংবা পাঠপ্রতিক্রিয়া লেখা আমার কম্ম না। পড়ার পর একটাই ফিলিংস- না পড়লে আসলেই অনেক বড় একটা জিনিস মিস করে ফেলতাম।এক জীবনে পড়ার মতো আরও কত্ত কি যে আছে।উপন্যাস এর প্রথম শুরু থেকে লেখক যে ছকে এগিয়েছেন তা প্রশংসনীয়।আমার কাছে এটু বিমল মিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং উল্লেখযোগ্য উপন্যাস বলে মনে হয়েছে।
চিরায়ত উপন্যাস পড়ে ভাল লাগল























