কবর
বই কালেকশন

Buy কবর Online in Bangladesh

লেখক: মুনীর চৌধুরী

4.50
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মুনীর চৌধুরী
  • Publisher: হাওলাদার প্রকাশনী
  • Isbn: 9789849817215
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 215৳ 25014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

কি আশ্চর্য! মুনীর চৌধুরীর অন্যতম ও সর্বাধিক-পঠিত নাটক 'কবর' যে গ্রন্থে সন্নিবেশিত, সেই গ্রন্থের তৃতীয় সংস্করণ প্রকাশ হয়েছিল ৪০ বছর আগে। তিনটি নাটকসংবলিত 'কবর' বইটি বইয়ের বাজারে পাওয়া যায় না, যদিও 'কবর' নাটকটি নানাভাবে সংগ্রহযোগ্য। কাগজে-কলমে বইটির দ্বিতীয় সংস্করণ তারও ১০ বছর আগে। কাগজে-কলমে কেন উল্লেখ করা হলো, তার ব্যাখ্যা তৃতীয় সংস্করণের ভূমিকায় মুনীর চৌধুরীর সহধর্মিণী লিলি চৌধুরী নিজেই দিয়েছেন, যা এই সংস্করণে সংযুক্ত আছে। ইতিমধ্যে মা লিলি চৌধুরী এবং পারিবারিক গুরুজন অধ্যাপক আনিসুজ্জামান, দুজনেই প্রয়াত। তাই বাবা-মা'র কনিষ্ঠ উত্তরসূরি আমিই চতুর্থ সংস্করণের ভূমিকা লেখার দায়িত্ব পালন করলাম। 'কবর' বইটিতে মুনীর চৌধুরী রচিত তিনটি নাটক আছে-যথাক্রমে 'মানুষ' (১৯৪৭), 'নষ্ট ছেলে' (১৯৫০) ও 'কবর' (১৯৫৩)। বইটি প্রথম চট্টগ্রাম বুক ক্লাব থেকে ১৯৬৬ সালে প্রকাশিত। বইটি উৎসর্গিত তাঁর বোন নাদেরা বেগমকে (১৯২৯-২০১৩), যার বিশেষ তাৎপর্য রয়েছে। মুনীর চৌধুরীর বাম রাজনৈতিক অনুপ্রেরণায় ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত নাদেরা বেগম সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন, পাশাপাশি বড় দুই ভাই কবীর চৌধুরী ও মুনীর চৌধুরীর অনুপ্রেরণায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে কৃতিত্বের সাথে এমএ করেন। পাকিস্তান কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে কখনো আত্মগোপন, কখনো কারাগারে থেকেও আন্দোলনের কারণে নাদেরা বেগম ৫০ দশকের নারী নেতৃত্বের বিরল দৃষ্টান্ত। সম্ভবত 'নষ্ট ছেলে' নাটকটি নাদেরা বেগমের কিংবদন্তিতুল্য জীবন ও সময়ের অভিজ্ঞতাপ্রসূত মুনীর চৌধুরীর সৃষ্টিশীল প্রয়াস। 'মানুষ' নাটকটিও ১৯৪৭-এর দাঙ্গার বিরুদ্ধে মুনীর চৌধুরীর সক্রিয় ভূমিকার ছায়া বহন করে। 'কবর' নাটকের উপজীব্য যে মুনীর চৌধুরীর ভাষা সৈনিক হিসেবে অভিজ্ঞতার সৃষ্টিশীল ফসল, সে কথা বলাই বাহুল্য। চতুর্থ সংস্করণের খুঁটিনাটি পরামর্শের জন্য মুনীর চৌধুরী পরিবারের পুত্রবধূ মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজীকে ধন্যবাদ। সর্বশেষে হাওলাদার প্রকাশনীর কাছে কৃতজ্ঞতা 'কবর' বইটি নতুনভাবে প্রকাশের প্রস্তাব করার জন্য।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.50
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Akram
Akram ভেরিফাইড
05 Feb 2025

chomotkar ekta boi, chomotkar quality.

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

Julius Caesar

Julius Caesar

৳ 358৳ 358
4.50(1)
কিনুন