

Buy কবর Online in Bangladesh
লেখক: মুনীর চৌধুরী
- Author: মুনীর চৌধুরী
- Publisher: আহমদ পাবলিশিং হাউজ
- Isbn: 9789841103184
- Number Of Pages: 64
- Language: বাংলা
- Edition: 12th Printed, 2018
পণ্য সারসংক্ষেপ (Summary)
রিভিউ ও রেটিং (Review & Rating)

Khali amar priyo bangla ma'am e kinte koise deikha ahn kina lagbo .. naile pdf portam

Well
#সপ্তর্ষি_রকমারি_বুকরিভিউ_প্রতিযোগ রিভিউকারীঃ মোঃ মুজাহিদ হাসান সিফাত শিক্ষাপ্রতিষ্ঠানঃ নবাবগঞ্জ সরকারি কলেজ জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ ই-মেইলঃ mujahidcnj@gmail.com বইয়ের নাম: কবর লেখকের নাম: মুনীর চৌধুরী ক্যাটাগরিঃ বুক রিভিউ লেখক পরিচিতঃ মুনীর চৌধুরীর (১৯২৫-১৯৭১) আদিবাস নোয়াখালী। তাঁর বাবা খান বাহাদুর আবদুল হালিম চৌধুরী (১৮৯২-১৯৭০) ছিলেন জেলা মাজিস্ট্রেট। মুনীর চৌধুরী তৎকালীন ঢাকার মানিকগঞ্জে ১৯২৫ সালের ২৭ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৪ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। বাংলা ভাষার প্রখ্যাত নাট্যকার ও বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের অসাধারণ প্রতিভাবান ব্যক্তিত্ব মুনীর চৌধুরী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর দোসরদের দ্বারা অপহৃত ও শহীদ হন। তাঁর মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। 'কবর' নাটক সৃষ্টিঃ ন্যায় এবং সত্যের জন্য নিয়ত সংগ্রামশীল মানবাত্মার জয়ের ইতিহাস ১৯৫২ সালের ভাষা আন্দোলন। মানবকল্যাণবিরোধী বিধিনিষেধ উচ্ছেদ কল্পে বাংলার কয়েকজন বীর সন্তান ষড়যন্ত্র ও অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদাৎ বরণ করেছেন, তারই পটভূমিতে 'কবর' নাটক সৃষ্টি। এর রচনাকাল ১৯৫৩ সাল। সূচনাঃ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ 'র ২১ ফেব্রুয়ারি ঢাকার আকাশ বাতাস স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ পরিস্থিতিকে আয়ত্তে আনতে গিয়ে তৎকালীন পাকিস্তান মুসলিম লীগ সরকারের নির্দেশে পুলিশ বাহিনী ছাত্রজনতার মিছিলের ওপর গুলিবর্ষণ করে। চরিত্রঃ হাফিজ, নেতা, ফকির, মূর্তি (ছাত্র), মূর্তি-২ (কেরানি) সারসংক্ষেপঃ ফকির মৃতদেহদের পুনরায় জাগ্রত হয়ে মিছিলে যোগদানের আহ্বান জানায়। মদ্যপ নেতা এবং পুলিশ অফিসার ভীত হয়। অবশেষে ঐসব লাশ প্রতিবাদ জানায় যে তারা মৃত নয়, জীবিত। হাফিজ কৌশল করে তাদের ধোঁকা দিতে চেষ্টা করে। মাতৃভক্ত বীর সন্তান বিচলিত না হয়ে ফকিরের ডাকে পুনরায় মিছিলে ফিরে যায় তারা। সেরা উক্তিঃ আমি থাকতে তোকে মারে এমন দৈত্য দুনিয়ায় নেই। শেষ কথাঃ পরিহাসতরল আবহাওয়ায় ছ্দ্মাবরণের সাহায্যে দুটি করুন দৃশ্যের সাঙ্গীকরণ নাটকীয়তা সৃষ্টি তে বিশেষ ভাবে কার্যকর হয়েছে। পাঠক কেন পড়বেঃ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত 'কবর' নাটক। যাদের নাটকের প্রতি অনিহা তারা এটি পড়লে অন্য নাটকের প্রতি ভালোলাগা তৈরি হবে। ©Mujahid Hasan
বায়ান্নর ভাষা আন্দোলন এর প্রেক্ষাপটে মুনির চৌধুরী রচিত 'কবর' নাটকটিতে তৎকালিন পাকিস্তানি শাসকদের সামাজিক, রাজনৈতি বৈষম্য ও অন্যায় অত্যাচার কে তুলে ধরে পাঠক মনে সারা জাগিয়েছেন। নাটকের কাহিন, চরিত্র, ইত্যাদি বিষয়গুলো লেখক একটা উৎকর্ষতার মধ্য দিয়ে মিলবন্ধন ঘটিয়েছেন। যা পাঠক মনে পরবর্তী ঘটনায় যাওয়ার আকর্ষণ অনুভব করেন।
ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা চমতকার একটি নাটক 'কবর' লেখকের বৈশিষ্ট এই লেখায় ফুটে উঠেছে এভাবে যে নাটকের প্রথমে একটি ভয়ার্ত পরিবেশের বর্ণনা দিয়ে পাঠককে ঘোরের মধ্যে রাখা। যতই নাটকের গভীরে প্রবেশ করবে, পাঠক অনুধাবন করবে ভাষা আন্দোলন ও তার পরবর্তী সময়ে পাকিস্তানিদের নিষ্ঠুরতার কথা। এছাড়াও এই নাটকে লেখক সমাজের শ্রেণী বৈষম্য স্পষ্টরূপে তুলে ধরেছেন। নাটকের ঘটনা এবং চরিত্রগুলো খুবই যথাপোযুক্ত, আর নাটকের শেষ দিকে ভাষা শহীদদের হঠাত আবির্ভাব নাটকটিকে পূর্ণতা দান করেছে।






















