জবাব
বই কালেকশন

Buy জবাব Online in Bangladesh

লেখক: আরিফ আজাদ

4.64
(232 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আরিফ আজাদ , ডা. শামসুল আরেফীন , আরিফুল ইসলাম , জাকারিয়া মাসুদ , মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার , মুহাম্মাদ শাকিল হোসাইন , শিহাব আহমেদ তুহিন , রাফান আহমেদ , মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান , মুরসালিন নিলয় , মহিউদ্দিন রূপম , নাফিস শাহরিয়ার , মুহাম্মাদ সাদাত , মুহাম্মাদ আল বান্না , আহমাদ আল-উবায়দুল্লাহ
  • Publisher: সমকালীন প্রকাশন
  • Number Of Pages: 186
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2021
৳ 236৳ 31525% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"জবাব"বইটির সম্পর্কে কিছু কথা:২০১৫-র শেষ দিক থেকেই মুশফিকুর রহমান মিনার ভাই এমন একটি ওয়েবসাইটের পরিকল্পনা করেন যা হবে নাস্তিক্যবাদী সকল ব্লগের জবাব। এক ওয়েবসাইটের মাঝেই ইসলামবিরােধীদের সকল অপপ্রচারের জবাব থাকবে। ২০১৬ সাল থেকে এই সাইটের জন্য প্রবন্ধ লেখা ও সংগ্রহের কাজ শুরু হয়। সে সময়ে প্রখ্যাত আলেমে দ্বীন ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কাছেও এই ওয়েবসাইটের পরিকল্পনা জানানাে হয়েছিল। তিনি সব শুনে এ জন্য সাহায্যের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি নিয়ে কাজের জন্য তার সাথে দেখা করবার মাত্র ২ দিন আগে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।এরপরেও অব্যাহত ছিল ওয়েবসাটের কাজ। অবশেষে ২০১৮ সালে আলাের মুখ দেখতে পায় ‘ইসলামবিরােধীদের জবাব—Response To Anti-Islam' (www. response-to-anti-islam.com)। নাস্তিকদের উত্থাপিত যাবতীয় প্রশ্ন, অভিযােগআপত্তির জবাব সংবলিত সবিস্তার প্রবন্ধ রয়েছে এই ওয়েবসাইটে। অনেক লেখক এবং কলা-কুশলীর অক্লান্ত পরিশ্রমে সমৃদ্ধ এই সাইট। এই সাইটের জন্য তৈরি করা হয়েছে Android এবং iOS অ্যাপ। ফলে যে কেউ খুব সহজেই নিজ মােবাইল ফোনে অ্যাপগুলাে ডাউনলােড করে লেখাগুলাে পড়ে ফেলতে পারেন।ওয়েবসাইট থেকে বাছাইকৃত সেরা লেখাগুলাের একটি সংকলন হচ্ছে জবাব। ওয়েবসাইট ও অ্যাপের পাশাপাশি বইয়ের মাধ্যমেও বিশ্বাসের কথাগুলাে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।জবাবঅনেক লেখকের সমন্বিত চেষ্টার ফল। প্রথিতযশা অনেক লেখককে চিন্তাশীল, ভাবনাজাগানিয়া, গবেষণাধর্মী লেখায় সমৃদ্ধ এই সংকলন। নাস্তিক্যবাদ-বিরােধী কাজগুলােতে জবাব নতুন এবং গুরুত্বপূর্ণ একটা সংযােজন হতে যাচ্ছে বলেই আমার বিশ্বাস।মানুষকে ঈমানের পথে ডাকতে যেসব মানুষ নিরলস কাজ করে যাচ্ছেন তাদের সবার জন্য অপরিসীম দুআ আর ভালােবাসা। জবাব বইতে যেসব লেখকদের লেখা অন্তর্ভুক্ত হয়েছে, তাদের জন্যও অফুরান ভালােবাসা। অনেক অনেক ভালােবাসা বইটির সংকলক মুশফিকুর রহমান মিনার ভাইয়ের জন্যও। আল্লাহ যেন কাজটাকে কবুল করেন, আমিন।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.64
(232 টি কাস্টমার রিভিউ)
5
85%
4
10%
3
0%
2
0%
1
5%
mda****com
mda****com ভেরিফাইড
03 Jan 2026

আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটি বই। যদিও বইটি আমার পুরো পড়া হয়নি। তারপরেও যা পড়েছি তা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আমি মনে করি আপনাদেরকেও অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ।

Mohasin hossain
Mohasin hossain ভেরিফাইড
13 Sep 2025

আলহামদুলিল্লাহ, বইটি অনেক ভালো লাগলো। চমকপ্রদ একটি বই। নিজের ঈমান শক্তিশালী করার জন্য বইটি একবার হলেও পড়ার আহ্বান রইলো। বইয়ের প্রথম দিকটা বুঝতে কিছুটা বেগ পোহাতে হয়েছে। বিজ্ঞানের স্টুডেন্ট হয়েও বিজ্ঞানের বিষয় গুলো বুঝতে শুরুতে একটু কষ্ট হয়েছে। তবে লেখাগুলো খুবই সাবলীল ভাষায় লেখা হয়েছে বলে মনে করি। বইয়ের দ্বিতীয় অংশটাতে নাস্তিকদের কমন কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যেগুলো খুবই চমকপ্রদ এবং যুক্তিসম্মত এবং একই সাথে বিজ্ঞানসম্মত। পরিশেষে বলতে চাই, যারা লেখাগুলো লিখেছেন আল্লাহ তাদের সকলকে এর উত্তম প্রতিদান দান করুক❤️

Rakibul Islam
Rakibul Islam ভেরিফাইড
15 Mar 2025

জবাব – আরিফ আজাদ | সংক্ষিপ্ত রিভিউ "জবাব" আরিফ আজাদের লেখা একটি জনপ্রিয় ইসলামিক বই, যেখানে নাস্তিকতা, সংশয়বাদ ও আধুনিক যুগের বিভিন্ন ধর্মীয় প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটি মূলত ঈশ্বরের অস্তিত্ব, ইসলামিক বিশ্বাস ও আধুনিক বিজ্ঞান নিয়ে বিতর্কের জবাব হিসেবে রচিত হয়েছে। মূল বিষয়বস্তু: ঈশ্বরের অস্তিত্ব ও একত্ববাদ সম্পর্কে যৌক্তিক ও ধর্মীয় ব্যাখ্যা। নাস্তিক্যবাদ ও সংশয়বাদ নিয়ে প্রচলিত কিছু প্রশ্নের উত্তর। বিজ্ঞানের সঙ্গে ইসলামের সম্পর্ক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার ব্যাখ্যা। ইসলামের মৌলিক শিক্ষাগুলোকে আধুনিক যুক্তিবাদী চিন্তার আলোকে ব্যাখ্যা। ভাষাশৈলী ও উপস্থাপন: আরিফ আজাদের লেখার ধরন সহজ, যুক্তিসম্মত এবং প্রমাণনির্ভর। তিনি কুরআন, হাদিস এবং আধুনিক বিজ্ঞান ও দর্শনের নানা তত্ত্ব ব্যবহার করে তার বক্তব্য তুলে ধরেছেন, যা সাধারণ পাঠকদের জন্য সহজপাচ্য। সমালোচনা ও পাঠকের প্রতিক্রিয়া: যারা ধর্ম ও দর্শন নিয়ে গভীর চিন্তাভাবনা করেন, তাদের জন্য বইটি গুরুত্বপূর্ণ ও চিন্তাজাগানিয়া হতে পারে। কিছু সমালোচক মনে করেন, বইটির যুক্তিগুলো একপাক্ষিক এবং নাস্তিক দর্শনের গভীরে না গিয়েই ইসলামের অবস্থান তুলে ধরেছে। উপসংহার: "জবাব" ইসলামিক দর্শন ও ঈশ্বরবিশ্বাস নিয়ে চিন্তাশীল পাঠকদের জন্য উপযোগী একটি বই। যারা ধর্মীয় সংশয় বা প্রশ্নের উত্তর খুঁজছেন, তাদের জন্য এটি একটি ভালো পাঠ্য হতে পারে।

M M ISHMUM
M M ISHMUM ভেরিফাইড
27 Jan 2024

Ei boye nastic o o Muslim DER bivinno proshner onk valo Kore answer deya ase .

Faiyad Ahamed
Faiyad Ahamed ভেরিফাইড
28 Aug 2023

লেখক " আরিফ আজাদ " - এর ' জবাব ' বইটির জন্য অনেক আগ্রহী ছিলাম। শেষমেশ বইটি পড়ে মনের তৃষ্ণা পূর্ণতা পেলো । যারা 'প্রত্যাবর্তন' বইটি পড়েছেন, তাঁরা জানেন সেখানে কি চমৎকার করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়েছিলো। জবাব বইটিও বলতে গেলে সে রকমই । বিভিন্ন সংশয় এবং বিভিন্ন বিভ্রান্তিকর প্রশ্নের যথাযথ ব্যাখ্যা দেয়া হয়েছে এখানে !! " আরিফ আজাদ " ভাই এর বইতে একটি আলাদা ব্যাপার থাকে । তাঁর বই সহজেই মানুষকে ইসলামের দিকে টেনে নিয়ে আসতে পারে। এই বইটিও তার ব্যতিক্রম না। আপনার মনে আশা প্রশ্ন এবং ইসলামের গভীর জ্ঞান লাভের জন্য আপনার এই বইটি পড়ে দেখা উচিৎ । ইনশাআল্লাহ, বইটি আপনার অনেক ভালো লাগবে ...... # ধন্যবাদ রকমারিকে, এবারের ডেলিভারি অনেক সুন্দর হয়েছে

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

হার্ডকাভার হবে?

উত্তর

জি না, এটি শুধুমাত্র পেপ্যারব্যাক ভার্সনে পাওয়া যায়

প্রশ্ন

পেপারব্যাক কি?

উত্তর

প্রিয় গ্রাহক, পেপারব্যাক (Paperback) হলো একটি বইয়ের ধরনের বাইন্ডিং, যেখানে বইয়ের কভার নরম কাগজ বা পাতলা কার্ডবোর্ড দিয়ে তৈরি হয়।

প্রশ্ন

বইটি কত পেজের?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির মোট ১৮৬ পৃষ্ঠা, ধন্যবাদ।

প্রশ্ন

হার্ডকাভার হবে?

উত্তর

জি না, এটি শুধুমাত্র পেপ্যারব্যাক ভার্সনে পাওয়া যায়

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)