

Buy জিজ্ঞাসা ও জবাব - ৪র্থ খণ্ড Online in Bangladesh
লেখক: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
- Author: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
- Publisher: আস-সুন্নাহ পাবলিকেশন্স
- Isbn: 9789849363378
- Number Of Pages: 208
- Language: বাংলা
- Edition: 1st Published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
"জিজ্ঞাসা ও জবাব (৪র্থ খণ্ড)" বইয়ের সূচিপত্র ও প্রকাশকের কথাঃ সূচিপত্র ঈমান/আকীদা তাহারাত পবিত্রতা সালাত/নামায জানাযা/কাফন-দাফন যাকাত/মানত সিয়াম হজ্জ কুরবানি/আকীকা বিবাহ/তালাক পোশাক/পর্দা দুআ,আমল সুদ-ঘুষ/ব্যবসা উলূমুল হাদীস বিদআত কিয়ামতের আলামত জামাত/মাযহাব তালিম/তাবলীগ বিবিধ প্রকাশকের কথা প্রশংসা আল্লাহর এবং সালাত ও সালাম আমাদের নবী মুহাম্মাদ , তাঁর পরিবারবর্গ ও সাহাবিদের উপর। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) তাঁর জীবদ্দশায় বিভিন্ন মাহফিলে ও টিভি চ্যানেলে বহু মানুষের যুগ জিজ্ঞাসার জবাব কুরআন ও সুন্নাহর আলোকে প্রদান করেছেন। তাঁর একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে, তিনি মাহফিলগুলাে ভিডিও ক্যাসেটবদ্ধ করতেন। ফলে তাঁর প্রশ্নোত্তর ও বক্তৃতা যেমন সংরক্ষিত রয়েছে; তেমনি তা সংযোজন ও বিয়োজনের হাত থেকেও রক্ষা পেয়েছে। তিনি তাঁর মৌলিক রচনাগুলাে যেমন তথ্যনির্ভর করে সাজিয়ে গেছেন, তেমনি তাঁর যুগ জিজ্ঞাসার জবাবগুলােও কুরআন ও সহীহ হাদীসের আলােকে প্রদান করে গেছেন। বর্তমান জটিল জীবনধারায় তাঁর প্রদত্ত বহু জিজ্ঞাসার জবাব মুসলিম-অমুসলিম নির্বিশেষে সকলকে ইসলামের আলাের পথ দেখাবে বলে আমরা আশা রাখি। বিভিন্ন ভিডিও ক্যাসেট, টিভি চ্যানেল ও ইউটিউবে থাকা তার প্রশ্নোত্তরমালা সংগ্রহ করে ‘জিজ্ঞাসা ও জবাব' নামে সিরিজ আকারে আস-সুন্নাহ পাবলিকেশন্স তা প্রকাশ করছে বলে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। মহান আল্লাহ যেন লেখকসহ সংশ্লিষ্ট সকলকে উত্তম জাযা প্রদান করেন এবং লেখকের রচনাগুলােকে তার জন্য কবুল করেন। পরিশেষে সকলের নিকট দুআ কামনা করি।
রিভিউ ও রেটিং (Review & Rating)
স্যারকে আল্লাহ্ তায়ালা জান্নাতের উঁচু মাকাম দান করেন আমীন। উনাকে চিনলাম উনার ইন্তেকালের পর 😢. বাঙালী তথা বাংলাদেশি মুসলমানের সমস্যাগুলো উনি বুঝতে পেরেছিলেন বলে আমার ধারণা। আমাদের মত হুজুররা... বলে উনি বাংলাদেশি আলেমদের অনেক ভুল ধরিয়ে দিয়েছেন , যা খুব কম আলেমরাই করতে পেরেছে। বাঙালির রক্তে একটা অন্ধভক্তি ব্যাপার আছে, যা আমাদেরকে কুফর শিরক বিদআত এ লিপ্ত হতে ব্যাপক সাহায্য করে।😰



জেনারেল লাইনে পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ ভালো একটা বই
❤️❤️❤️
Everyone should read...

চমৎকার একটি বই























