

Buy ঝিলাম নদীর দেশ Online in Bangladesh
লেখক: বুলবুল সরওয়ার
- Author: বুলবুল সরওয়ার
- Publisher: অ্যাডর্ন পাবলিকেশন
- Isbn: 9789842004216
- Number Of Pages: 192
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
বইটির মূল সামারীঃ কাশ্মীর নামের যে ভূখন্ডকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। আযাদ কাশ্মীর পাকিস্তানের অংশ, আরেকটি জম্মু কাশ্মীর ভারতের অংশ। এ-কাহিনী ভারত-অংশের ভ্রমণ বৃত্তান্ত। বুলবুল সরওয়ার যখন এই ভ্রমণ-কাহিনী লিখেছেন, তখন তিনি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র। ঝিলাম হলো একটি নদীর নাম যা ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গেছে, এটি পাঞ্জাবের পাঁচটি বড় নদীগুলোর মধ্যে একটি। এর উৎপত্তি জম্মু ও কাশ্মীরে। লেখক মূলত কাশ্মীরের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য্য, কালচার, পাহাড়-পর্বতের অপরূপ মিলন, লেখকের ভাষায় প্রকৃতি যে এতো সুন্দুর হতে পারে, না দেখলে বুঝা যাবে না। বিভিন্ন জাতি ধর্ম-বর্ণ গোষ্ঠির বিষয় আলোচিত হয়েছে এখানে। কাশ্মীরে বসবাসরত মানুষের নিরবতা, দুই দেশের প্রভাব ইত্যাদি বিষয় লেখক অত্যন্ত সুন্দর ভাবে তুলে ধরেছেন।
রিভিউ ও রেটিং (Review & Rating)

অসাধারণ ভ্রমণ কাহিনী। পড়াশোনায় মনে হচ্ছে আমি নিজেই ঘুরতে গেছি। এবং অনেক তথ্যবহুল। বইটা নিতে পারেন।
গল্পে গল্পে এমন ভ্রমণ কাহিনী অনেক চমৎকার। নাজনীন চরিত্র লেখকের সৃষ্টি নাকি বাস্তবিক তা জানি না তবে প্রত্যেক টা চরিত্রের সাথে লেখকের পরিচয় করিয়ে দেওয়া যে দক্ষতা তা সত্যিই মন মুগ্ধকর। আমিও লেখকের বোন সুরাইয়া আর আরজুমান্দের মতো করে বলবো, "তোমার ডাক্তারী না পড়ে লিটারেচার পড়লেই ভালো হতো। বাপরে বাপ!"


আচ্ছা ঐ দিকে যে বিশাল হ্রদ আর তার ওপারে উঁচুনিচু সমতল ভূমি, ওটা কোন এলাকা? 'ও হচ্ছে আযাদ কাশ্মীর। পাকিস্তানের এলাকা। আচ্ছা! আমি কৌতুক করে বললাম, "তার মানে আপনি বলতে চান, আমরা এখন যে কাশ্মীরের উপর দাঁড়িয়ে আছি, তার আযাদী নেই? সে পরাধীন? আর্মি অফিসারটির দৃষ্টিতে বিমূঢ়তা দেখা দিল। ধীরে ধীরে তার হাত শক্ত হয়ে উঠল, সে আমার হাত থেকে মগ ছিনিয়ে নিয়ে গর্জন করে উঠল " গেট ডাউন ইমিডিয়েটলি, গেট ডাউন_। জালালউদ্দিন আমার হাতে চাপ দিয়ে বলল, 'ওকে ওকে উই আর গোয়িং, বি কোয়ায়েট প্লিজ। আমরা আর কথা না বাড়িয়ে ফিরতি পথে পা বাড়ালাম। বই: ঝিলাম নদীর দেশ লেখক: বুলবুল সরওয়ার



এখনো পড়া হয়নি। তবে দ্রুত ডেলিভারি পেয়েছি।

ঝিলাম নদীর দেশ একটি অসাধারণ বই। এই বইটি পড়ার সময় আমার মনে হয়েছে আমি কাশ্মীরেই আছি এবং কাশ্মীরের সবগুলো নিদর্শন নিজ চোখে দেখছি।সূদুর আর নিকট অতীতের কাশ্মীরের যেসব ইতিহাস লেখক বর্ণনা করেছেন মনে হয়েছে সেগুলোও আমি নিজ চোখে দেখছি পড়ার সময়। এক কথায় 'ঝিলাম নদীর দেশ' একটি মাস্টারপিস বই। বুলবুল সরওয়ার একজন জিনিয়াস লেখক।























