ইসলামী মনোবিজ্ঞান
বই কালেকশন

Buy ইসলামী মনোবিজ্ঞান Online in Bangladesh

লেখক: মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন

4.39
(25 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন
  • Publisher: মাকতাবাতুল আবরার
  • Number Of Pages: 288
  • Language: বাংলা
  • Edition: 2nd Edition, 2005
৳ 189৳ 30037% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“ইসলামী মনোবিজ্ঞান” বইটির প্রথম অংশের কিছু কথাঃমনােবিজ্ঞানের প্রকৃতি ও কতিপয় মৌল ধারণা (Nature of Psychology and some basic concepts) মনােবিজ্ঞানের সংজ্ঞামনােবিজ্ঞান’-কে ইংরেজীতে বলা হয় Psychology শব্দটি গ্রীক শব্দ, Psyche (মন বা আত্মা) এবং Logos (বিজ্ঞান) থেকে সৃষ্টি হয়েছে। আরবীতে মনােবিজ্ঞানকে বলা হয় - : (ইলমুন্নাফ্স) এখানেশব্দটি বিজ্ঞান অর্থে এবং শব্দটি মন বা আত্মা অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং আক্ষরিক অর্থে মনােবিজ্ঞানকে মন বা আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান বলা যায়। পূর্বে মনােবিজ্ঞানের সংজ্ঞা এভাবেই বলা হত। আধুনিক মনােবিজ্ঞানীদের মতে মনােবিজ্ঞান হল আচরণ ও মানসিক প্রক্রিয়াসমূহের বিজ্ঞান সম্মত পর্যালােচনা। মনােবিজ্ঞানের আলােচ্য বিষয়আত্মা বা মন, চেতনা ও প্রাণীর আচরণ হল মনােবিজ্ঞানের আলােচ্য বিষয়। মনােবিজ্ঞানে প্রাণীর চিন্তা-চেতনা, আবেগ, অনুভূতি, বিশ্বাস ইত্যাদি মানসিক প্রক্রিয়া এবং তার ফলে কি আচরণ প্রকাশ পেয়ে থাকে, আবার কোন ধরনের আচার-আচরণে কি মানসিক প্রক্রিয়া ঘটে থাকে তা নিয়ে বিজ্ঞান সম্মত আলােচনা পর্যালােচনা করা হয়ে থাকে।ইসলামী মনােবিজ্ঞান মনােবিজ্ঞানের উদ্দেশ্য যে কোন বিজ্ঞানের উদ্দেশ্য হল বিভিন্ন বস্তু বা ঘটনা বিশ্লেষণ করে সাধারণ নিয়ম আবিষ্কার করা। তদ্রুপ মনােবিজ্ঞানের উদ্দেশ্য হল প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্বন্ধে বিচার বিশ্লেষণ করে কতগুলি সাধারণ সর্ববাদী সম্মত নিয়ম আবিষ্কার করা এবং ঐসব নিয়মাবলী দ্বারা মানুষের আচরণকে ব্যাখ্যা করা এবং এ জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের জীবনকে সমৃদ্ধিশালী করা।মনােবিজ্ঞানের উপকারিতা।মনােবিজ্ঞানের জ্ঞান থেকে মানুষ নিজের আবেগ অনুভূতি ও আচরণ সম্বন্ধে জানতে পারে এবং নিজের কোন্ আচরণ অন্যের মধ্যে কি মানসিক প্রক্রিয়া সৃষ্টি করবে সে সম্বন্ধে অবহিত হতে পারে। এর ফলে নিজের আবেগ অনুভূতিকে সঠিক ভাবে পরিচালিত করে মানসিক স্বাস্থ্য অক্ষুন্ন রাখতে পারে এবং অন্যের সঙ্গেও উপযুক্ত আচরণ করতে পারে। এভাবে মনােবিজ্ঞান ব্যক্তিগত ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষকে প্রজ্ঞার সাথে চলতে সাহায্য করে। মনােবিজ্ঞান দ্বারা আচরণকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য পাওয়া যায়।মনােবিজ্ঞানের ইতিহাসঅতীতে মনােবিজ্ঞান’ নামে বিজ্ঞানের কোন স্বতন্ত্র শাখা ছিল না। প্রথমে মনােবিজ্ঞান দর্শনেরই অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন গ্রীক দার্শনিকগণই তখন মনােবিজ্ঞান বিষয়ক কিছু কিছু আলােচনা করতেন। সেই প্রাচীন যুগের। মনােবিজ্ঞানে যাদের অবদান বিশেষভাবে উল্লেখযােগ্য, তারা হলেন এরিস্টটল(Aristotle/xb.)। ৩৮৪-৩২২ খৃঃ পূঃ) প্লেটো (Plato/১৮) ৪২৭-৩৪৭। খৃঃ পূঃ) হিপােক্রেটিস (Hipocrates) ও সক্রেটিস (6। 2. খৃঃ পূঃ ৪৭০-৩৯৯)। এরিস্টটল তার রচিত De Anima (আত্মা সম্বন্ধে) নামক পুস্তকে আত্মা সম্বন্ধে তৎকালীন প্রচলিত ধারণা সমূহকে সুসংবদ্ধ করেন। হিপােক্রেটিস খৃষ্টপূর্ব ৪০০ সালে সর্ব প্রথম মানুষের ব্যক্তিত্ব নিয়ে আলােচনা করেন। প্লেটো এবং সক্রেটিসের লেখায়ও মানুষের মন বা আত্মা সম্পর্কে আলােচনা পাওয়া যায়। পরবর্তীকালে ফরাসী দার্শনিক ডেকার্ড (১৫৬৯-১৬৫০) দার্শনিক লক্ (১৬৩২-১৭০৪) জীব বিজ্ঞানী ডারউইন (১৮০৯-১৮৮২) প্রমুখ অনেকে মনােবিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েসংক্ষিপ্ত সূচীপত্র-প্রথম অধ্যায়ঃ মনােবিজ্ঞানের প্রকৃতি ও কতিপয় মৌল ধারণা (Nature of Psychology and some basic concepts)দ্বিতীয় অধ্যায়ঃ শিক্ষা মনােবিজ্ঞান (Educational Psychology)তৃতীয় অধ্যায়ঃ দাওয়াত মনােবিজ্ঞান (Da'wat Psychology)চতুর্থ অধ্যায়ঃ ইবাদত মনােবিজ্ঞান (Worship Psychology)পঞ্চম অধ্যায়ঃ আচরণ মনােবিজ্ঞান (Behaviour Psychology)ষষ্ট অধ্যায়ঃ afata taarifaceta (Family Psychology)সপ্তম অধ্যায়ঃ foney notifeata (Child Psychology)অষ্টম অধ্যায়ঃ চিকিৎসা মনােবিজ্ঞান (Clinical Psychology)নবম অধ্যায়ঃ সমাজ মনােবিজ্ঞান (Social Psychology)দশম অধ্যায়ঃ চরিত্র মনােবিজ্ঞান (Character Psychology)

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.39
(25 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
10%
3
0%
2
0%
1
0%
MD.SOHEL RANA
MD.SOHEL RANA ভেরিফাইড
13 Jan 2026

মাশা আল্লাহ

Sumon Bhuiyan
Sumon Bhuiyan ভেরিফাইড
24 Oct 2025

বইয়ের নাম দেখলে মনে হয় মনোবিজ্ঞানের উপরে লেখা বিশেষ কোন বই কিন্তু আদতে কোন মনোবিজ্ঞান নাই , আছে সাধারণ ওয়াজ নসিহত। মনোবিজ্ঞানের বই না ভেবে সাধারণ নসিয়াহমুলক বই মনে করে পড়া উচিত হবে । নচেৎ হতাশ হবেন।

Abdullah Al Hosen
Abdullah Al Hosen ভেরিফাইড
27 Jun 2025

The book is amazing!

Md.Shahinoor Rahman
Md.Shahinoor Rahman ভেরিফাইড
13 Sep 2022

good

Moffiuddin
Moffiuddin ভেরিফাইড
18 Mar 2022

খুব ভাল এক টি বই

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

hard cover?

উত্তর

Dear customer, Yes, this book is hardcover. Thanks for your question.

প্রশ্ন

hard cover?

উত্তর

Dear customer, Yes, this book is hardcover. Thanks for your question.

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)