আল কুরআন এক মহাবিস্ময়
বই কালেকশন

Buy আল কুরআন এক মহাবিস্ময় Online in Bangladesh

লেখক: ড. মরিস বুকাইলি

4.64
(191 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. মরিস বুকাইলি , গ্যারি মিলার , ডঃ কিথ এল. মূর
  • Publisher: বাংলাদেশ ইসলামিক সেন্টার
  • Isbn: 984843035X
  • Number Of Pages: 110
  • Language: বাংলা
  • Edition: 7th Published, 2020
৳ 89৳ 10011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সূচীপত্রঃভূমিকা………………………………০৫আল কুরআন ও আধুনিক বিজ্ঞান ॥ ডঃ মরিস বুকাইলি.......০৯আল কুরআনে ভ্রূণতত্ত্ব ॥ ডঃ কীথ এল. মূর………………………………২৯আল কুরআনঃ এক মহাবিস্ময় ॥ গ্যারি মিলার................................৩৪পরিশিষ্ট ৷৷ খোন্দকার রোকনুজ্জামানবিস্ময়ের সেকাল...........৬৯বিস্ময়ের একাল.............................................................................৭৪ভূমিকা:'আল কুরআন: এক মহাবিস্ময়' বইটিতে প্রায় দেড় হাজার বছরের প্রাচীন গ্রন্থ আল কুরআনকে আধুনিক বিজ্ঞানের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। মজার ব্যাপার বটে! একটি প্রাচীন, অপরটি আধুনিক; একটি দাবী করে বিশ্বাস, অন্যটির দাবী প্রমাণ। অথচ অবাক করা ব্যাপার হল, মুখোমুখি দাঁড়িয়ে একে অন্যের চোখের গভীরে নিজেকেই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে।বইটি আকারে ছোট; কিন্তু লেখকত্রয়ের পাণ্ডিত্য এবং অসাধারণ বিশ্লেষণী শক্তির নমুনা এর প্রতিটি পাতায় ভাস্বর। ড. বুকাইলি, ড. মূর ও ড. গ্যারি মিলার এমন সমাজে জন্মেছেন ও লালিত হয়েছেন, যেখানে বিজ্ঞানের বিজয়-কেতন উড়েছে বহুকাল আগে। সে সমাজে কোন কিছু গ্রহণ করার আগে বিজ্ঞানের কষ্টিপাথরে যাচাই করা হয়; ধর্ম-বিশ্বাসকেও এর ঊর্ধ্বে মনে করা হয় না। এই বৈজ্ঞানিক বস্তুনিষ্ঠতার সাহায্যে তাঁরা আল-কুরআনকে বিশ্লেষণ করেছেন। ফলাফল যা এসেছে, তাকে তাঁরা বৈজ্ঞানিক সততা দিয়ে মেনেও নিয়েছেন আল কুরআন ও বিজ্ঞানের তুলনামূলক আলোচনার শুরুতেই কয়েকটি বিষয় ভালমত বুঝে নেওয়া দরকার।প্রথমত, আল কুরআন বিজ্ঞানের গ্রন্থ নয়। এটি মূলত ইহলৌকিক জীবন-পথের দিশা ও পারলৌকিক কল্যাণের দিকনির্দেশনা দানকারী গ্রন্থ। অতএব, এতে বৈজ্ঞানিক তথ্য সেভাবে আশা করা ভুল হবে, যেভাবে কোন বিজ্ঞান-শাস্ত্রে তা উল্লেখিত হয়। এই মহাগ্রন্থে বিজ্ঞান বিষয়ক তথ্য এসেছে মূলত সৃষ্টি জগতের প্রতি আল্লাহর অনুগ্রহ, তাঁর কুদরত ও সৃষ্টিকুশলতার উল্লেখ প্রসঙ্গে। চিন্তাশীল মানুষকে এইসব বিষয় নিয়ে গবেষণা করতে উদ্বুদ্ধ করা হয়েছে আর তাদের পথনির্দেশ দিতে অল্প কথায় বৈজ্ঞানিক তথ্য। পেশ করা হয়েছে। যুক্তি-বুদ্ধির দাবী তো এটিই। যে গ্রন্থ শত সহস্র বছর ধরে পঠিত হবে, যে গ্রন্থের পাঠক শিক্ষিত-অর্ধশিক্ষিত লোক, বিজ্ঞান-বাণিজ্য-কলার ছাত্র-ছাত্রী যে গ্রন্থ পাঠ করবে, সে গ্রন্থে বিজ্ঞানের জটিল বিশ্লেষণ কাম্য হতে পারে কি?দ্বিতীয়ত, আল-কুরআনের বৈজ্ঞানিক তথ্য সংক্ষিপ্ত হলেও মোটেই অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক নয়। অন্তরের সমস্ত অবজ্ঞা ও বিদ্বেষ ঝেড়ে ফেলে মুক্তমনে এসব আয়াত পাঠ করলে একথা স্বীকার করতেই হবে যে, এখানে যা বলা হয়েছে তা পরিষ্কারভাবেই বলা হয়েছে। কোনরূপ গোঁজামিলের নামগন্ধও এখানে নেই। নিচের কয়েকটি উদাহরণ লক্ষ্য করলেই পাঠক এই কথার সত্যতা উপলব্ধি করতে পারবেন: ‘পথবিশিষ্টি আসমানের কসম'। (সুরা আয্ যারিয়াত : ০৭)'আকাশমণ্ডল আমি আপন ক্ষমতায় সৃষ্টি করেছি আর নিশ্চয় আমি তা সম্প্রসারিত করে চলেছি।' (সূরা আয্ যারিয়াত : ৪৭) "আল্লাহ্ সমস্ত প্রকার প্রাণিকে সৃষ্টি করেছেন পানি থেকে।' (সূরা আন নূর :৪৫)

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.64
(191 টি কাস্টমার রিভিউ)
5
95%
4
5%
3
0%
2
0%
1
0%
Rakib Hasan
Rakib Hasan ভেরিফাইড
04 Feb 2025

এটা একটা জীবন্ত বই,, একজন অমুসলিম হয়েও পবিত্র আল-কুরআন এর সাথে আধুনিক বিজ্ঞানের বাস্তুব চিত্র ও সত্যতা প্রমাণ করছেন, তা সত্যি ই অসাধারণ।

Md borhan
Md borhan ভেরিফাইড
18 Jan 2024

আল কোরআনের বিশালতার বর্ননা করা যদি ও অসম্ভব তবুও (আল কোরআন এক মহাবিস্ময়) এই বইটিতে লেখক তার যথাসাধ্য চেষ্টা করেছেন।

Ishtiaq Ahmed
Ishtiaq Ahmed ভেরিফাইড
22 Jan 2023

কোরআন কে বিজ্ঞান দিয়ে বোঝার জন্যে চমৎকার একটি লেখা। মুসলিম, অমুসলিম সবারই বইটি পড়া উচিত, যদি সে কোরআনকে জানতে চায়।

Farhan Shahriar Fahim
Farhan Shahriar Fahim ভেরিফাইড
06 Mar 2022

যারা আল কুরআনকে বর্তমান বিজ্ঞানের সাথে Conflicting মনে করেন, তাদের জন্য খুবই ছোট্ট একটা বই। পড়ে দেখুন, আপনার ঈমানের Level Up হবে বলে আশা করছি।

Zayed Akber
Zayed Akber ভেরিফাইড
21 Apr 2022

কুরআনের অলৌকিকতা অনুভব করার জন্য সহায়তা করবে এই বই। বেশ সুন্দরভাবে সাজানো এবং খুব ভালো বাঁধাই ও প্রিন্ট। নির্দ্বিধায় অর্ডার করতে পারেন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

Ei boi ta ki HARD COVER?

উত্তর

এই বইটি হার্ডকভার পাওয়া যায় না, শুধুমাত্র পেপারব্যাক সংস্করণে পাওয়া যায়।

প্রশ্ন

is it available now??

উত্তর

Dear customer, Yes, The book is available in stock—order before stock out. Thanks for your question.

প্রশ্ন

ব‌ইটি কি এখন পাওয়া যাবে?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।

প্রশ্ন

Ei boi ta ki HARD COVER?

উত্তর

এই বইটি হার্ডকভার পাওয়া যায় না, শুধুমাত্র পেপারব্যাক সংস্করণে পাওয়া যায়।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)