বাইবেল, কুরআন ও বিজ্ঞান ( নীল কাভার)
বই কালেকশন

Buy বাইবেল, কুরআন ও বিজ্ঞান ( নীল কাভার) Online in Bangladesh

লেখক: ড. মরিস বুকাইলি

4.33
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. মরিস বুকাইলি
  • Publisher: জ্ঞানকোষ প্রকাশনী
  • Isbn: 9789849842880
  • Number Of Pages: 304
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 473৳ 55014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

১৯৭৬ সালে ড. মরিস বুকাইলির ‘বাইবেল, কুরআন ও বিজ্ঞান’ বইটি প্রকাশের পর পেরিয়ে গেছে প্রায় অর্ধশতাব্দী। এর মাঝে পৃথিবীর বহু ভাষায় লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে এ বইটি, জনপ্রিয় হয়েছে ইসলামি দুনিয়ায়; ‘বুকাইলিজম’ নামের নতুন এক ধারাই তৈরি করে ফেলে এ বই, যেখানে রয়েছে ধর্মকে বিজ্ঞান দিয়ে প্রমাণের প্রয়াস। সত্তরের দশকের খ্যাতনামা এ বইটিতে একজন ক্যাথলিক চিকিৎসক ও গবেষক আধুনিক বিজ্ঞানের আলোকে খতিয়ে দেখেছেন- ইহুদীদের হিব্রু বাইবেল বা ওল্ড টেস্টামেন্ট, খ্রিস্টানদের গসপেল- এগুলো কতোটা সঠিক? বাইবেল কি ভুলের উর্ধ্বে? ইসলামের সর্বশেষ আসলামি কিতাব কুরআনে কি কোনো বৈজ্ঞানিক ভুল রয়েছে? তুলনামূলক ধর্মতত্ত্বের এ বই তৎকালীন ইসলাম ধর্মপ্রচারকদের জন্য খুলে দেয় এক নতুন দিগন্ত। কিন্তু, বিজ্ঞানের আলোকে ধর্মবিশ্বাস যাচাই কি সঠিক পদ্ধতি? তবে, এতগুলো বছর পেরিয়ে যাবার পর হালনাগাদ হয়েছে বিজ্ঞান, হয়েছে আধুনিক থেকে আধুনিকতর, বদলেছে প্রযুক্তি, মানুষের হাতে হাতে উন্মুক্ত এখন ইন্টারনেট দুনিয়া; বদল এসেছে মানুষের ধর্মীয় দৃষ্টিভঙ্গিতেও। পঞ্চাশ বছর পরের আধুনিক বিজ্ঞানের চোখে ‘বাইবেল, কুরআন ও বিজ্ঞান’ বইটি কি এখনও হালনাগাদ? তার চেয়েও বড় কথা, গত অর্ধশতাব্দী সময়কাল জুড়ে ইসলামি সাহিত্যজগতে তুমুল জনপ্রিয় এ বইটির পর্দার আড়ালের আরেকটি অপ্রকাশিত তথ্যও পেয়ে যাবেন নতুন এ সংস্করণে, যেটি কিনা প্যারিসের মূল প্রকাশনী থেকে সরাসরি অনুমোদিত বাংলা অনুবাদ। চলুন, সময়ের পরিক্রমায় আরেকবার ফিরে দেখা যাক বিজ্ঞানের চোখে এ ধর্মগ্রন্থদুটোকে, যার অনুসরণ করে পৃথিবীর ৩৮০ কোটি ধার্মিক মানুষ। আর জেনে নেয়া যাক অপ্রকাশিত তথ্য, সাথে নানা সংযোজনী ও টীকা।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.33
(2 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
50%
3
0%
2
0%
1
0%
Abdurrahmansoad
Abdurrahmansoad ভেরিফাইড
28 Jul 2025

হাই কোয়ালিটির পেজ ভালোই লাগে

Sakif Hasan Arefin
Sakif Hasan Arefin ভেরিফাইড
19 Apr 2025

very good book

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

e- book version available for this book?

উত্তর

Dear Customer, Sorry, the ebook version of the book is not out yet. Thanks for your question.

প্রশ্ন

এটা কি অরিজিনাল অনুবাদ নাকি অনুবাদের আদলে নতুন বই?

উত্তর

প্রিয় গ্রাহক, এটি অরিজিনাল বইটির বাংলা অনুবাদ।

প্রশ্ন

বইটির বাংলা অনুবাদক কে?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির বাংলা অনুবাদক - আব্দুল্লাহ ইবনে মাহমুদ।

প্রশ্ন

কত পৃষ্ঠা আছে বইটিতে?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা 304। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)