

Buy ইন দ্য হ্যান্ড অব তালেবান Online in Bangladesh
লেখক: ইভন রিডলি
- Author: ইভন রিডলি
- Publisher: নবপ্রকাশ
- Isbn: 9789849265566
- Number Of Pages: 240
- Language: বাংলা
- Edition: ৯ম প্রকাশ, ২০২৩
পণ্য সারসংক্ষেপ (Summary)
'ইন দ্য হ্যান্ড অব তালেবান' মনে আছে তালেবানের হাতে বন্দী সেই খৃস্টান নারী সাংবাদিকের কথা? ২০০১ সালে আমেরিকার সন্ত্রাসবাদী যুদ্ধ শুরু হওয়ার পর আফগানিস্তানে তালেবানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অপহৃত হয়েছিলেন এ নারী সাংবাদিক এবং পরবর্তীতে মুক্তি পেয়ে গ্রহণ করেছিলেন ইসলাম। শুধু তাই নয়, ইসলাম গ্রহণের পর তিনি হয়ে উঠেন ইসলামের একজন অকুতোভয় দায়ি। মনে আছে সেই সাহসী নারীর কথা? পুরো পশ্চিমাবিশ্বকে যিনি কাঁপিয়ে দিয়েছিলেন তার আত্মজীবনী বয়ান করে। তার নাম ইভন রিডলি। পশ্চিমাবিশ্বে যিনি এক বিস্ময়ের নাম! ‘ইন দ্য হ্যান্ড অব তালেবান’ তারই আত্মজীবনী গ্রন্থ। যেখানে তিনি টুইন টাওয়ার হামলা থেকে শুরু করে সংবাদ সংগ্রহের জন্য তার আফগান যাত্রা, ওয়ার অন টেরর, তালেবানের হাতে বন্দী হওয়া, মুক্তি, স্বদেশ প্রত্যাবর্তন এবং ইসলামে দীক্ষিত হওয়ার চমকপ্রদ কাহিনি বর্ণনা করেছেন নিঃশঙ্কোচে। ইউরোপ ও আমেরিকায় ইসলাম নিয়ে যে ভীতি ও শঙ্কা দিন দিন ঘৃণার জন্ম দিচ্ছে, কীভাবে পশ্চিমারা ইসলাম ও মুসলিমদের দোষী সাব্যস্ত করে পৃথিবীর সামনে উপস্থাপন করছে, নির্দোষ মানুষকে কীভাবে সন্ত্রাসী, জঙ্গি, মানবতার শত্রু বলে চিহ্নিত করছে- তার এক নির্মোহ বয়ান এ গ্রন্থ।
রিভিউ ও রেটিং (Review & Rating)

Good. Recommend to buy.

অসাধারণ
চমৎকার লেখনী। বইটির প্রথম ভাগে আফগানিস্তান আক্রমণের শুরুর সময়টা উঠে এসেছে , মধ্য ভাগে আফগানিস্তানে লেখকের অনুপ্রবেশ ও সেখানের বন্দী জীবন এবং শেষ ভাগে মুক্তি ও ইসলামকে জানা।

অনুবাদকে অনেক ধন্যবাদ যে এতো সুন্দর এবং তথ্যপূর্ন একটি বই অনুবাদ করে আমাদের সাঝে পৌছানোর। অনেক অজানা তথ্যও জানতে পারলাম বইটি পরে।
খুব ইন্টারেস্টিং বিষয়বস্তু,কৌতুহল ও আগ্রহ উদ্রেককারী প্রসঙ্গ। লেখিকার নিজ অভিজ্ঞতা গুলো গল্পের চেয়েও বর্নিল নিঃসন্দেহে। তবে,অনুবাদের দিক দিয়ে আমাদের দেশের দৈন্যতা কবে ঘুচবে.. কে জানে! বাংলাভাষায় অনুবাদে মূল লেখার সাবলীলতা আনা কি এতই কস্ট?!!




















