ইমাম নববির ৪০ হাদিস ও তার ব্যাখ্যা
বই কালেকশন

Buy ইমাম নববির ৪০ হাদিস ও তার ব্যাখ্যা Online in Bangladesh

লেখক: ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (রহ.)

5.00
(5 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (রহ.) , শাইখ মুহাম্মাদ ইবনু সালিহ আল-উসাইমিন রাহিমাহুল্লাহ
  • Publisher: সমকালীন প্রকাশন
  • Number Of Pages: 288
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 311৳ 41525% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

এটি এমন একটি গ্রন্থ, যাতে সংকলিত হাদিসগুলো দ্বীনের মৌলিক শিক্ষা, নৈতিকতা, আত্মশুদ্ধি এবং সমাজজীবনের রূপরেখা ও দিকনির্দেশনা তুলে ধরে। প্রতিটি হাদিস একেকটি মূল স্তম্ভের মতো—যার ওপর দাঁড়িয়ে আছে পুরো ইসলামি জীবনদর্শন। বিষয়ের দিক থেকে সেসব হাদিস নির্বাচন করা হয়েছে, যেগুলো মুসলিমদের চিন্তা-বিশ্বাস ও কর্মধারাকে সঠিক পথে পরিচালিত করে। হাদিসগুলোর উপস্থাপনা অত্যন্ত হৃদয়গ্রাহী, বক্তব্য সহজবোধ্য। গ্রন্থটি কেবল জ্ঞানের উৎস নয়; আত্মার জাগরণ, চরিত্র গঠন ও হিদায়াতের পথে চলার আলোকবর্তিকাস্বরূপ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(5 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Ahmad Bin Shahjahan
Ahmad Bin Shahjahan ভেরিফাইড
15 Jun 2026

মুসলিম হিসেবে সবার কাছে এই ছোট গ্রন্থটি থাকা উচিত। বইয়ের সাবলীল ভাষা হাদিস পড়াকে আরো স্মুথ করেছে

Toibur
Toibur ভেরিফাইড
03 Mar 2026

নবী (সা.) এর হাদীস শরীয়তের একটি প্রধান উৎস। কোরআনের পরেই হাদীসের অবস্থান। কোরআনে বিভিন্ন বিধান সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। আর রাসূল (সা.) হাদীসে সেগুলো ব্যখ্যা করে দিয়েছেন। . যুগে যুগে হাদীসের অনেক বই লিখা হয়েছে। শতাধিক হাদিস বইয়ের হাজারো হাদীসের মাঝে নিত্যপ্রয়োজনীয়, দ্বীনের মৌলিক বিধান সম্বলিত ৪০টি হাদীস নিয়ে ইমাম নববী লিখেছেন কালজয়ী কিতাব "৪০ হাদীস"। তার সংকলন যুগ যুগ ধরে আলিম ও সাধারণ মানুসের গ্রহণযোগ্যতা লাভ করেছে - যা ইমাম নববীর জ্ঞানের গভীরতাকে প্রমাণ করে। পাশাপাশি এই হাদীসগুলোর প্রয়োজনীয়তা বোঝা যায়। . বইটিতে বেসিক হাদীসগুলো উল্লিখিত হয়েছে। অনেকগুলো হাদীস আগে থেকে জানা থাকলেও হাদীসগুলোর ব্যখ্যা জ্ঞানকে পূর্ণতা দেয়। যেখানে আমাদের অধিকাংশের বদঅভ্যাস হলো হাদীসের ব্যখ্যা না জেনেই আমল করা। ব্যখ্যা না জানলে ভূল বোঝার অবকাশ থাকে। আবার অনেক সময় দুটি সহীহ হাদিসের মাঝে বাহ্যিক অমিল দেখা যায়। হাদীসের ব্যখ্যা জানলে এসবের সমাধান পাওয়া যায়। . "৪০ হাদীস" এর ব্যখ্যা করে অসংখ্য আলিম কিতাব লিখেছেন। তার মধ্যে অন্যতম হলো শাইখ উসাইমিন (রহ:) এর রচিত এই ব্যখ্যাগ্রন্থটি। বইয়ে প্রথমে হাদীসের আরবি ইবারত এবং বাংলা অনুবাদ দেয়া হয়েছে। তারপর হাদীসে ব্যবহৃত প্রতিটি বাক্যকে ব্যখ্যা করা হয়েছে। সবশেষে হাদীস থেকে প্রাপ্ত শিক্ষাকে পয়েন্ট আকারে তুলে ধরা হয়েছে। . এই বইয়ের একটি মজার ব্যপার হলো- বইয়ের নাম 'চল্লিশ হাদীস' হলেও ইমাম নববী এতে ৪২টি হাদীস সংকলন করেছেন। বইটির অনুবাদ সমকালীন প্রকাশনের অন্যসব বইগুলোর মতো সহজ-সরল, সাবলীল। বইয়ের পৃষ্ঠা, বাধাই, প্রচ্ছদ একদম টপনচ। . যারা দ্বীন সম্পর্কে এবং দ্বীনের মৌলিক প্রয়োজনীয় বিধানের জ্ঞান আহরণ করতে চান, তাদেরকে বইটি হাইলি রিকমেন্ট করবো। . . বইয়ের নাম: ইমাম নববীর ৪০ হাদীস ও তার ব্যখ্যা লেখক: শাইখ মুহাম্মদ ইবনু সালিহ-আল উসাইমিন রাহিমাহুল্লাহ ভাষান্তর: উস্তায আকরাম হোসাইন, উস্তায আবুল হাসানাত কাসিম। শরয়ী নিরীক্ষণ: উস্তায সালমান মাসরুর, উস্তায সারোয়ার হুসাইন. প্রকাশনী: সমকালীন প্রকাশন মুদ্রিত মূল্য: ৪১৫/-

Rafsan Rafi
Rafsan Rafi ভেরিফাইড
16 Oct 2025

আলহামদুলিল্লাহ বইটি হাতে পেয়েছি। ধন্যবাদ রকমারিকে

Md. Al Amin
Md. Al Amin ভেরিফাইড
22 Sep 2025

ইমাম নববির ৪০ হাদিস ও তার ব্যাখ্যা।

Review Upload 1
Review Upload 2
Zahedul Islam
Zahedul Islam ভেরিফাইড
31 Aug 2025

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। সমকালীন প্রকাশনকে অশেষ ধন্যবাদ!

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)