এহ্‌ইয়াউস সুনান
বই কালেকশন

Buy এহ্‌ইয়াউস সুনান Online in Bangladesh

লেখক: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

4.78
(70 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
  • Publisher: আস-সুন্নাহ পাবলিকেশন্স
  • Number Of Pages: 576
  • Language: বাংলা
  • Edition: 5th Edition, 2007
৳ 389৳ 54028% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“এহ্‌ইয়াউস সুনান" বইটির ভূমিকাঃ প্রশংসা মহান আল্লাহর ও তাঁর মহান রাসূলের উপর দরুদ ও সালাম সুন্নাতের পরিচয়, গুরুত্ব, প্রকার, উৎস, খেলাফে-সুন্নাত কর্মের পর্যায়, বিদ'আতের পরিচয়, প্রকার, সুন্নাত থেকে বিদ'আতে উত্তরণের কারণাদি এবং ওযু, নামায, যিকির, কুলখানী ইত্যাদি থেকে শুরু করে হরতাল-ধর্মঘটসহ মুসলিম জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ -এর কর্ম ও বর্জনের সুন্নাত জানার প্রচেষ্টা এ গ্রন্থটি। সুন্নাতের আলােচনা করতে যেয়ে স্বভাবতই সমাজে প্রচলিত অগণিত ধর্মীয় বিশ্বাস, কর্ম, রীতি ও আচার অনুষ্ঠানের সুন্নাত বহির্ভুত বিষয়গুলি আললাচনা করতে হয়েছে ২০০২ সালে বইটি প্রথম প্রকাশ করার সময় ধারণা করেছিলাম যে, সমাজের আলেমউলামা ও ধার্মিক মানুষেরা হয়ত বইটি গ্রহণ করবেন না এবং যুগ যুগ ধরে আচরিত ও প্রচারিত কর্মকাণ্ড পরিত্যাগ করাও তাদের জন্য কঠিন হবে শুধুমাত্র সুন্নাতে নববীকে জানিয়ে দেওয়ার আবেগ নিয়েই বইটি লিখেছিলাম কিন্তু গত পাঁচ বৎসরের অভিজ্ঞতা সে ধারণা পাল্টে দিয়েছে বড় কলেবরের কষ্ট-পাঠ্য এ বইটি পড়তে পাঠকদের বিপুল সাড়া থেকে আমরা বুঝতে পেরেছি যে, সমাজের অগণিত ধার্মিক মানুষ কুরআন ও হাদীসের আলােকে ইসলামের সঠিক শিক্ষা লাভ করতে এবং সে অনুযায়ী জীবনকে পরিবর্তিত ও পরিচালিত করতে আগ্রহী। সমাজের শত প্রচলন এমনকি নিজের দীর্ঘদিনের আচরিত রীতি, অভ্যাস বা কর্মও সুন্নাতের অনুসরণের জন্য অকাতরে পরিত্যাগ করতে পারেন এমন মানুষ সমাজে অগণিত। জায়েয না-জায়েযের অন্তহীন বিতর্ক, যুক্তির ঘােরপ্যাচ বা অগণিত সম্ভাবনার কথা তারা শুনতে চান না। পরবর্তী যুগের অগণিত বুজুর্গ কে কিভাবে কি করেছেন তা নিয়েও তারা বিতর্কে যেতে চান না। তাঁরা জানতে চান রাসূলুল্লাহ () এবং তার মহান সাহাবীগণের সুন্নাত। তারা জানতে চান রাসূলুল্লাহ ॥ দ্বীনের কোন্ কাজটি কিভাবে পালন করেছেন এবং যথাসাধ্য তাঁর হুবহু অনুকরণ অনুসরণ তারা করতে চান। বানােয়াট, ভিত্তিহীন ও মনগড়া কথা, গল্প, কাহিনী, জাল হাদীস বা দুর্বল ও অনির্ভরযােগ্য হাদীসের উপর তারা নির্ভর করতে চান না। তাঁরা সহীহ ও গ্রহণযােগ্য হাদীসের আলােকে রাসূলুল্লাহ -এর সুন্নাত জানতে চান। কিন্তু কুরআন ও হাদীসের বিশাল ভাণ্ডার থেকে সঠিক তথ্য সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব হয় না। কেউ সেগুলি সংগ্রহ করে তাদের সামনে উপস্থাপন করলে তার আনন্দিত হন এবং সাদরে গ্রহণ করেন। | এ বইটির নামকরণ, প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে আমাদের প্রেরণার অন্যতম উৎস ছিলেন ফুরফুরার পীর আবুল আনসার মুহাম্মাদ আব্দুল কাহহার সিদ্দীকী (রাহ)। জীবনের সবকিছুর উর্ধ্বে সুন্নাতে নববীকে ভালবেসেছেন তিনি এবং আমাদেরকেও এভাবে সুন্নাতকে ভালবাসতে ও গ্রহণ করতে প্রেরণা দিয়েছেন। তাঁর মহান রব্বের ডাকে সাড়া দিয়ে গত বছর তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। মহান আল্লাহর দরবারে দুআ করি, সুন্নাতে নববীর পুনরুজ্জীবন ও প্রতিষ্ঠায় তাঁর অক্লান্ত প্রচেষ্টা তিনি দয়া করে কবুল করে নেন, তাঁকে সর্বোত্তম পুরস্কার দান করেন এবং তাঁর সন্তানগণসহ আমাদের সকলকে সুন্নাতের উপর অবিচল থাকার তাওফীক দান করেন। ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, ওয়া আলা আলিহী ওয়া আসহাবিহী আজমাঈন। ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন। আব্দুল্লাহ জাহাঙ্গীর সূচিপত্র প্রথম অধ্যায় : সুন্নাতের পরিচিতি ও গুরুত্ব প্রথমত, সুন্নাতে নববীর পরিচিতি ‘সুন্নাত’ শব্দের অর্থ কুরআন-হাদীসে সুন্নাত’ শব্দের প্রয়ােগ দ্বিতীয়ত, সুন্নাতে নববীর গুরুত্ব (ক), কুরআন কারীমে সুন্নাতের গুরুত্ব হাদীস শরীফে ‘সুন্নাত’-এর গুরুত্ব সাহাবায়ে কেরামের জীবনে সুন্নাতের গুরুত্ব সাহাবীগণের দৃষ্টিতে সুন্নাতে খুলাফা ও সুন্নাতে সাহাবা সুন্নাতের গুরুত্ব সম্পর্কে পরবর্তী যুগের কতিপয় বুজুর্গের বাণী তৃতীয়ত, সুন্নাতের পরিচয় ও গুরুত্ব : নববীর পরিচিতি ও সীমারেখা দ্বিতীয়, খুলাফায়ে রাশেদীন ও সাহাবীগণের সুন্নাত সুনান মীলাদুন্নবী উদ্যাপন : ইবাদত, উপকরণ, সুন্নাত বনাম খেলাফে-সুন্নাত দ্বিতীয়ত, মীলাদুন্নবী ইতিহাসের আলােকে তৃতীয়ত, মীলাদুন্নবী : সুন্নাতের আলােকে চতুর্থত, মীলাদ অনুষ্ঠান: আমাদের অনুভূতি

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.78
(70 টি কাস্টমার রিভিউ)
5
95%
4
5%
3
0%
2
0%
1
0%
MoKdho IsLam
MoKdho IsLam ভেরিফাইড
10 Jun 2026

চমৎকার , সেরা বই , অল্প টাকায় এর চেয়ে ভালো বই অসম্ভব 😍

Imran Sardar
Imran Sardar ভেরিফাইড
05 Mar 2026

আমি রকমারি ডট কম থেকে সম্মানিত আলেম শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) স্যারের পাঁচটি বই সংগ্রহ করেছি— রাহে বেলায়াত, হাদিসের নামে জালিয়াতি, ইসলামী আকীদা, এহইয়াউস সুন্নাহ এবং পোশাক, পর্দা ও দেহসজ্জা। আলহামদুলিল্লাহ, বইগুলো হাতে পেয়ে খুবই ভালো লেগেছে। প্রতিটি বইয়ের ভাষা সহজ, প্রাঞ্জল এবং দলিলভিত্তিক। বিশেষ করে জটিল বিষয়গুলো স্যার এত সুন্দরভাবে কুরআন ও সহিহ হাদিসের আলোকে ব্যাখ্যা করেছেন যে সাধারণ পাঠকের জন্যও বোঝা অনেক সহজ হয়ে যায়। “হাদিসের নামে জালিয়াতি” বইটি আমাদের সমাজে প্রচলিত অনেক ভুল ধারণা দূর করতে সাহায্য করে। “ইসলামী আকীদা” বইটি ঈমান ও বিশ্বাসের মৌলিক বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছে। আর “রাহে বেলায়াত” ও “এহইয়াউস সুন্নাহ” বইগুলো আমল ও সুন্নাহ অনুযায়ী জীবন গঠনে দারুণ অনুপ্রেরণা দেয়। “পোশাক, পর্দা ও দেহসজ্জা” বইটি ইসলামের দৃষ্টিতে পোশাক ও শালীনতার গুরুত্বপূর্ণ দিকগুলো সুন্দরভাবে আলোচনা করেছে। সব মিলিয়ে বইগুলো খুবই উপকারী ও শিক্ষণীয়। যারা ইসলাম সম্পর্কে সহিহ জ্ঞান অর্জন করতে চান, তাদের জন্য এই বইগুলো অবশ্যই পড়ার মতো। রকমারি ডট কমকে ধন্যবাদ এত সুন্দরভাবে বইগুলো পৌঁছে দেওয়ার জন্য।

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
Review Upload 5
Review Upload 6
Md Raihan Goni
Md Raihan Goni ভেরিফাইড
26 Feb 2026

**এহইয়াউস সুনান** বইটি মূলত সুন্নাহকে জীবন্ত করা ও বিদ‘আত থেকে বাঁচার গুরুত্ব তুলে ধরে রচিত একটি গুরুত্বপূর্ণ ইসলামী গ্রন্থ। লেখক খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) কুরআন ও সহিহ হাদিসের আলোকে সমাজে প্রচলিত নানা ভুল ধারণা ও আমলকে পর্যালোচনা করেছেন। বইটিতে সুন্নাহর মর্যাদা, তা অনুসরণের ফজিলত এবং বিদ‘আতের ক্ষতি সহজ-সাবলীল ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। দলিলভিত্তিক আলোচনা ও বাস্তব উদাহরণের কারণে বইটি সাধারণ পাঠক থেকে শুরু করে জ্ঞানপিপাসু সবার জন্যই উপকারী। সংক্ষেপে, যারা নিজের আমলকে সহিহ ও সুন্নাহসম্মত করতে চান, তাদের জন্য এটি একটি দিকনির্দেশনামূলক বই। তবে একটি ছোট পরামর্শ—রকমারি যদি কাগজের প্যাকেটিংয়ের পরিবর্তে পলিথিনের প্যাকেট ব্যবহার করত, তাহলে বইটি আরও সুরক্ষিতভাবে পৌঁছাত এবং বহনের সময় ছিঁড়ে যাওয়ার ঝুঁকি কম থাকত। এতে বইয়ের কভার ও পৃষ্ঠা অক্ষত রাখা সহজ হতো।

MD MANSIV SAUD
MD MANSIV SAUD ভেরিফাইড
07 Oct 2025

‎ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ( রহিমাহুল্লাহ ), আল্লাহ ওনার সকল প্রকার ভুল-ত্রুটি ক্ষমা করুন, এবং ওনার সকল প্রকার নেক আমল গুলো কবুল করে ওনাকে জান্নাতের সবচেয়ে উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করুন,,,, আমিন। ‎ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ( রহিমাহুল্লাহ ), ‎ওনার সাথে আমার পরিচয় হয়, হাদীসের নামে জালিয়াতি বই দিয়ে। আসলে একজন মানুষ সম্পর্কে মন্তব্য করা যায় তার আচার-আচরণ দেখে, যদি লোকটি জীবিত না হন, তাহলে তার রেখে যাওয়া কোনো কর্মকান্ড দেখে। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ( রহিমাহুল্লাহ )  বাংলাভাষী মানুষদের জন্য কী রেখে গেছেন এটা ওনার বই না পড়লে কোনোদিন কেউ বুজতে পারবে না। ওনি কেমন আলেম ছিলেন, এটা বলার যোগ্যতা আমার মতো মূর্খ ব্যক্তি কোনোদিন অধিকার রাখে না। ওনার বই আপনারা সবাই পড়বেন, তখন বুঝতে পারবেন ওনি আলেম হিসেবে কেমন ছিলেন এবং মানুষ হিসেবেও কেমন ছিলেন। ওনার বই না পড়লে ওনার জন্য আপনার দোয়া আসবে না। আল্লাহ ওনার নেক আমল গুলো কবুল করুন, আমিন। ‎বি:দ্র : আমার সাজেস্ট করা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ) এর কয়েকটি বই সবাইকে পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি! ‎ ‎১. ইসলামী আকিদা ‎২. এহইয়াউস সুনান ‎৩. রাহে বেলায়াত ‎৪. হাদীসের নামে জালিয়াতি ‎৫. পোশাক, পর্দা ও দেহসজ্জা ‎৬. বাংলাদেশে ওশর বা ফসলের যাকাত ‎৭. জিজ্ঞাসা ও জবাব ১-৫ খন্ড ‎ ‎মো: মানসিভ সাউদ ‎ধীৎপুর, ডেমরা, ঢাকা

Review Upload 1
Review Upload 2
Humaira Sultana  sinha
Humaira Sultana sinha ভেরিফাইড
15 Sep 2025

boita osadharon khubi night vabe tule dhorar chesta kora hoyeche bujha jacche....

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বর্তমানে বইটি প্রকাশনীতে বা আপনাদের স্টকে আছে??

উত্তর

আমাদের স্টকে রয়েছে, অর্ডার করতে পারেন।

প্রশ্ন

বইয়ের পেজ সংখ্যা কত? বর্তমান এডিশনে?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৫৭৬। ধন্যবাদ।

প্রশ্ন

ei boiti ar hadiser name jaliyati boi ki same???

উত্তর

প্রিয় গ্রাহক, না, দুইটি আলাদা বই।

প্রশ্ন

বর্তমানে বইটি প্রকাশনীতে বা আপনাদের স্টকে আছে??

উত্তর

আমাদের স্টকে রয়েছে, অর্ডার করতে পারেন।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)