হাদীসের নামে জালিয়াতি
বই কালেকশন

Buy হাদীসের নামে জালিয়াতি Online in Bangladesh

লেখক: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

4.73
(213 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
  • Publisher: আস-সুন্নাহ পাবলিকেশন্স
  • Isbn: 9789849005339
  • Number Of Pages: 656
  • Language: বাংলা
  • Edition: 5th Edition, 2017
৳ 389৳ 54028% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"হাদীসের নামে জালিয়াতি : প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা" বইয়ের সংক্ষিপ্ত কথা: বইয়ের কলেবর বৃদ্ধির একটি কারণ হলো, প্রায় সকল বিষয়ে বানোয়াট হাদীসগুলো আলোচনার সময় সে বিষয়ে বর্ণিত সহীহ হাদীসগুলোর বিষয়ে কিছু আলোকপাত করতে হয়েছে। দুটি কারণে তা করতে হয়েছে: প্রথমত: অনেক সময় জালিয়াতগণ জাল হাদীস তৈরি করার সময় সহীহ হাদীসের কিছু শব্দ ও বাক্য তার সাথে জুড়ে দেয়। এছাড়া অনুবাদের কারণে অনেক সময় জাল ও সহীহ হাদীসের অর্থ কাছাকাছি মনে হয়। এজন্য শুধু জাল হাদীসটি উল্লেখ করলে সাধারণ পাঠকের মনে হতে পারে যে, এ বিষয়ে সকল হাদীসই বুঝি জাল। অথবা, এ অর্থের একটি হাদীস অমুক গ্রন্থে রয়েছে, কাজেই তা জাল হয় কিভাবে। দ্বিতীয়ত: শুধু জাল হাদীস চিহ্নিত করাই আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো বিশ্বাসে ও কর্মে জাল হাদীস বর্জন করে সহীহ হাদীসের উপর আমল করে নিজেদের নাজাতের জন্য চেষ্টা করা। এজন্য জাল হাদীস উল্লেখের সময় সে বিষয়ক সহীহ হাদীসগুলো সম্পর্কে সংক্ষেপে হলেও কিছু বলেছি। সম্মানিত পাঠককে একটি বিষয়ে সাবধান করতে চাই। আমরা জানি যে, নিজে কর্ম করার চেয়ে অন্যের সমালোচনা করা অনেক বেশি সহজ ও মানবীয় প্রবৃত্তির কাছে আনন্দদায়ক। এজন্য অনেক সময় আমরা একটি নতুন বিষয় জানতে পারলে সে নতুন জ্ঞানকে অন্যের দোষ ধরার জন্য ব্যবহার করি। এটা ঠিক নয়। এ বই থেকে আমরা অনেক জাল হাদীসের কথা জানতে পারব। এ জ্ঞান আমাদেরকে সহজেই শয়তানের খপ্পরে ফেলে দিতে পারে। আমরা চায়ের দোকানে, মসজিদে, ওয়াযে, আলোচনায় বিভিন্ন ব্যক্তি বা দলকে সমালোচনা করে বলতে পারব যে, তারা অমুক জাল হাদীসটি বলেন বা পালন করেন। এ কর্মের দ্বারা আমরা সাওয়াবের পরিবর্তে গোনাহ অর্জন করব। এ বইটি লেখার উদ্দেশ্য তা নয়। এ বইটি লেখার উদ্দেশ্য হলো আমরা অনির্ভরযোগ্য, ভিত্তিহীন ও বানোয়াট ‘হাদীসে’র পরিবর্তে সহীহ হাদীসগুলোর উপর নির্ভর করে নিজেদের কর্ম ও বিশ্বাসকে আরো উন্নত করব। যে সকল সহীহ হাদীস আমরা জানতে পারব সেগুলো ব্যক্তিগতভাবে পালন করব এবং অন্যদেরকে পালন করতে উৎসাহ দেব। যে সকল জাল হাদীসের বিষয়ে জানতে পারব সেগুলো কখনোই আর হাদীস হিসেবে বলব না বা পালন করব না। কেউ তা করলে সম্ভব হলে ভালবাসা ও শ্রদ্ধাবোধের সাথে সংশোধনের চেষ্টা করব। সর্বাবস্থায় মহিমাময় করুণাময় আল্লাহর কাছে তার ও আমাদের নিজেদের ক্ষমা ও কবুলিয়তের জন্য দোয়া করব। “হাদীসের নামে জালিয়াতি : প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা” বইটির প্রথম অংশের কিছু কথাঃ মহান আল্লাহ তাঁর প্রিয় সৃষ্টি মানব জাতিকে অত্যন্ত ভালবাসেন। মানুষকে তিনি সৃষ্টি সেরা হিসাবে তৈরি করেছেন। তাকে দান করেছেন জ্ঞান, বিবেক ও যুক্তি যা তাকে উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণের পথে পরিচালিত করে। মানুষের এ জ্ঞানের সীমাবদ্ধতা আছে। মানুষ তার জ্ঞান, বিবেক ও বিবেচনা দিয়ে তার পার্থিব জগতের বিভিন্ন বিষয়ে অনেক কিছু জানতে পারে এবং নিজেকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারে, কিন্তু তার ইন্দ্রিয়ের বাইরের কিছু সে জানতে পারে না। এজন্য ইন্দ্রিয়ের অতীত কোন বিষয়ে মানুষ জ্ঞান, বিবেক বা যুক্তি দিয়ে সঠিক সমাধানে পৌঁছাতে অনুরূপভাবে সক্ষম হয় না । আমরা ইতহাসের দিকে তাকালেই তা বুঝতে পারি। জাগতিক বিষয়গুলো মানুষ অভিজ্ঞতা ও গবেষণার মাধ্যমে জানতে পারে। কিভাবে চাষ করলে বেশি ফল ফসল হবে, কিভাবে বড়ি বানালে বেশি টেকসই হবে, কিভাবে গাড়ি বানালে দ্রুত চলবে, কিভাবে রান্না করলে খাদ্যমানের বেশি সাশ্রয় হবে, কিভাবে ব্যবসা করলে লাভ বেশি হবে বা পুঁজির নিরাপত্তা বাড়বে, কিভাবে চিকিৎসা করলে আরোগ্যের সম্ভাবনা, নিশ্চয়তা বা হার বাড়বে ইত্যাদি বিষয় মানবীয় অভিজ্ঞত, গবেষণা, যুক্তি ও চিন্তার মাধ্যমে জানা যায়। কিন্তু ধর্মীয় বিশ্বাস, কর্ম ও আচার আচরণ বিষয়ক জ্ঞান কখনো অভিজ্ঞতা বা ঐন্দ্রিক জ্ঞানের মাধ্যমে জানা যায় না। আল্লাহর সম্পর্কে বিশ্বাস কিরূপ হতে হবে, কিভাবে নবী-রাসূলগণের উপর বিশ্বাস রাখতে হবে, পরকালের সঠিক বিশ্বাস কী, কিভাবে আল্লাহাকে ডাকতে হবে, কোন কর্ম করলে তাঁর রহমত ও বরকত বেশি পাওয়া যাবে, কিভাবে চললে আখেরাতে মুক্তির সম্ভাবনা বাড়বে, কোন পদ্ধতিতে চললে দ্রুত আল্লাহর বন্ধুত্ব অর্জন করা যাবে, কোন কাজ করলে বেশি সাওয়াব অর্জন করা যাবে, কোন কর্মে পাপের…….. বইটির সংক্ষিপ্ত সূচিপত্রঃ * হাদীস ও হাদীসের নামে জালিয়াতি* মিথ্যা ও ওহীর নামে মিথ্যা* মিথ্যা প্রতিরোধে সাহবীগণ* জালিয়াতি প্রতিরোধে মুসলিম উম্মাহ* মিথ্যার কারণ ও মিথ্যাবাদীদের প্রকারভেদ* মিথ্যার প্রকারভেদ

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.73
(213 টি কাস্টমার রিভিউ)
5
95%
4
5%
3
0%
2
0%
1
0%
Rezwanul Hasan
Rezwanul Hasan ভেরিফাইড
17 Apr 2026

স্যারকে আল্লাহ্ তায়ালা জান্নাতের উঁচু মাকাম দান করেন আমীন। উনাকে চিনলাম উনার ইন্তেকালের পর 😢. বাঙালী তথা বাংলাদেশি মুসলমানের সমস্যাগুলো উনি বুঝতে পেরেছিলেন বলে আমার ধারণা। আমাদের মত হুজুররা... বলে উনি বাংলাদেশি আলেমদের অনেক ভুল ধরিয়ে দিয়েছেন , যা খুব কম আলেমরাই করতে পেরেছে। বাঙালির রক্তে একটা অন্ধভক্তি ব্যাপার আছে, যা আমাদেরকে কুফর শিরক বিদআত এ লিপ্ত হতে ব্যাপক সাহায্য করে।😰

Review Upload 1
Review Upload 2
Imran Sardar
Imran Sardar ভেরিফাইড
05 Mar 2026

আমি রকমারি ডট কম থেকে সম্মানিত আলেম শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) স্যারের পাঁচটি বই সংগ্রহ করেছি— রাহে বেলায়াত, হাদিসের নামে জালিয়াতি, ইসলামী আকীদা, এহইয়াউস সুন্নাহ এবং পোশাক, পর্দা ও দেহসজ্জা। আলহামদুলিল্লাহ, বইগুলো হাতে পেয়ে খুবই ভালো লেগেছে। প্রতিটি বইয়ের ভাষা সহজ, প্রাঞ্জল এবং দলিলভিত্তিক। বিশেষ করে জটিল বিষয়গুলো স্যার এত সুন্দরভাবে কুরআন ও সহিহ হাদিসের আলোকে ব্যাখ্যা করেছেন যে সাধারণ পাঠকের জন্যও বোঝা অনেক সহজ হয়ে যায়। “হাদিসের নামে জালিয়াতি” বইটি আমাদের সমাজে প্রচলিত অনেক ভুল ধারণা দূর করতে সাহায্য করে। “ইসলামী আকীদা” বইটি ঈমান ও বিশ্বাসের মৌলিক বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছে। আর “রাহে বেলায়াত” ও “এহইয়াউস সুন্নাহ” বইগুলো আমল ও সুন্নাহ অনুযায়ী জীবন গঠনে দারুণ অনুপ্রেরণা দেয়। “পোশাক, পর্দা ও দেহসজ্জা” বইটি ইসলামের দৃষ্টিতে পোশাক ও শালীনতার গুরুত্বপূর্ণ দিকগুলো সুন্দরভাবে আলোচনা করেছে। সব মিলিয়ে বইগুলো খুবই উপকারী ও শিক্ষণীয়। যারা ইসলাম সম্পর্কে সহিহ জ্ঞান অর্জন করতে চান, তাদের জন্য এই বইগুলো অবশ্যই পড়ার মতো। রকমারি ডট কমকে ধন্যবাদ এত সুন্দরভাবে বইগুলো পৌঁছে দেওয়ার জন্য।

Review Upload 1
Review Upload 2
Review Upload 3
Review Upload 4
Review Upload 5
Review Upload 6
haf****com
haf****com ভেরিফাইড
23 Jun 2025

আমর বাঙালিরা আবেগী জাতি । আমরা অনেকেই ছোটবেলা থেকেই অনেক ভুল হাদীস শিখেছি এটা অবশ্য আমাদের পূর্বপুরুষদের কারণেই তারাও ভুল জেনেছেন আমাদের ও ভুল শিখিয়েছেন। তবে এখন সব বিশ্লেষণ করে সঠিক তথ্য জেনে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক তথ্য দিতে পারি যা এই ব‌ই দ্বারা সম্ভব এক কথায় অনেক উপকারী একটি ব‌ই।

MD Mahadi Hasan
MD Mahadi Hasan ভেরিফাইড
12 Sep 2024

আমি মনে করি প্রত্যেক বাঙালি মুসলিমদের এই ব‌ইটি পড়া প্রয়োজন কারণ আমাদের সমাজে অসংখ্য জাল-বিদাআতি আমল-আকিদা রয়েছে যা সম্পর্কে বিস্তারিত এই ব‌ইয়ে আলোচনা করা হয়েছে

Abir Ahamed Likhon
Abir Ahamed Likhon ভেরিফাইড
20 Feb 2024

প্রত্যেক মুসলিম এর এই বইটি পড়া উচিৎ । জাল হাদিসের কবল থেকে বাচার জন্য এটি আপনাকে সাহায্য করবে। এই বই পরার মাধমে আপনি হাদিস সংকলনের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন । পাশাপাশি জাল যঈফ বর্জনের উসূল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন ।এই বই পরলে আপনি জানতে পারবেন যে আমরা কত ভুল তথ্যের উপর আমল করছি ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

আমার বয়স ১৫ বছর আমি কী বইটি পরতে পারবো?

উত্তর

জি, পড়তে পারবেন।

প্রশ্ন

eta ki white paper naki news print?

উত্তর

White print.

প্রশ্ন

পেজ সংখ্যা কত।

উত্তর

The Number of Pages 656.

প্রশ্ন

আমার বয়স ১৫ বছর আমি কী বইটি পরতে পারবো?

উত্তর

জি, পড়তে পারবেন।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)