ইখলাস
বই কালেকশন

Buy ইখলাস Online in Bangladesh

লেখক: শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

4.47
(13 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
  • Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
  • Isbn: 9780692820646
  • Number Of Pages: 56
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2018
৳ 60৳ 8025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বইটি কেন পড়বেন? আমলের মূলপ্রাণ ইখলাস। যে আমলে ইখলাস নেই সে আমল প্রাণহীন শরীরের মত। প্রাণহীন শরীর যেমন ওই ব্যক্তির কোনো কাজে আসে না; কেউ তাকে আক্রমণ করলে প্রতিহত করে পারে না—ইখলাসবিহীন আমলও তেমন। পরকালে সে আমল কোনো কাজে আসবে না। একজন মানুষ গভীর রাতে পুরো পৃথিবীতে পিনপতন নীরবতা নেমে আসার পর জায়নামাজে দাঁড়িয়েছে, অনেক রাকআত তাহাজ্জুদ নামাজ পড়ছে; কিন্তু তার অন্তরে যদি এ কথা উদয় হয় যে, আমি আসলেই কত বড় আল্লাহওয়ালা—গভীর রাতে সবাই ঘুমের রাজ্যে হারিয়ে যাওয়ার পর আমি নামাজ পড়ছি! সে নামাজের কোনো মূল্য নেই আল্লাহর কাছে! আরেকজন জনসমক্ষে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজে দাঁড়িয়ে গেল, দুনিয়ার সকলে তার নামাজ দেখলেও তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে। কুরআন-হাদিসের জায়গায় জায়গায় ইখলাসের কথা এসেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমার আমলকে ইখলাসপূর্ণ তথা খাঁটি করো। অল্প আমলই পরকালে তোমার মুক্তির জন্য যথেষ্ট হবে।’ শায়খ সালিহ মুনাজ্জিদকে আল্লাহ জাজায়ে খায়র দান করুন। বিভিন্ন কিতাবের পাতা চষে বেড়িয়ে তিনি আমাদেরকে উপহার দিয়েছেন ইখলাস সম্পর্কে চমৎকার তথ্যবহুল এ বইটি। এ বই পড়লে পাঠক জানতে পারবেন কীভাবে রিয়া তথা লৌকিকতামুক্ত ইবাদত করতে হবে, কীভাবে ইবাদত করলে আল্লাহর দরবারে গৃহীত হবে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.47
(13 টি কাস্টমার রিভিউ)
5
85%
4
8%
3
0%
2
8%
1
0%
Mst Habiba Begum Chowdhury
Mst Habiba Begum Chowdhury ভেরিফাইড
22 Dec 2024

Well

Muhammad Sadnam
Muhammad Sadnam ভেরিফাইড
26 Jul 2024

আমি আমার সকল ভাইকে অনুরোধ করবো এই বইটা পড়ার জন্য।

Review Upload 1
Review Upload 2
Shihab Uddin
Shihab Uddin ভেরিফাইড
27 Nov 2023

ইখলাস হলো সকল ইবাদতের অন্তঃসার ও উদ্দীপনা। এর উপর ভিত্তি করেই আমল কবুল করা হয় অথবা প্রত্যাখাত হয়। এ সমস্ত কারণ বিবেচনা করে আমরা বক্ষ্যমাণ বইটিতে ইখলাসের সংজ্ঞা ও তদসংশ্লিষ্ট বিষয়াদি উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের নেক আমলসমূহকে কবুল করেন ও তার উত্তম প্রতিদান দেন এবং আমাদের নিয়তকে ইখলাসপূর্ণ করেন। মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ

Abu Muhammad
Abu Muhammad ভেরিফাইড
19 Nov 2023

ইসলামের বুনিয়াদ তো ৫ টি; ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু এই ৫ বুনিয়াদের মূলভিত্তি হলো ইখলাস। ইখলাস মানে হলো আল্লাহর জন্য করা ইবাদাতকে সকল অংশীদারিত্ব থেকে মুক্ত করা। এই সংক্ষিপ্ত পরিসরের বইটিতে ইখলাসের গুরুত্ব,প্রয়োজনীয়তা,উপকারিতা,ইখলাস বর্জনের ভয়াবহতা ইত্যাদি বেশ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আল্লাহ আমাদের পড়ে আমল করার তাওফিক দান করুন।

Md. Mahfuj Alam
Md. Mahfuj Alam ভেরিফাইড
13 Nov 2023

ইখলাস ইখলাস হলো এমন এক বিষয় যা সম্পর্কে জুনাইদ‌ বাগদাদী‌ রাহিমাহুল্লাহ‌ বলেন,"ইখলাস‌ বান্দা ও আল্লাহর মধ্যকার গোপন বিষয়। এটি ফেরেশতাও‌ জানে না যা সে লিখবে এবং শয়তান‌ও এটিকে বিনষ্ট করতে পারে না‌।" [মাদারিজুস সালিকিন‌:০২/৯২] আর এই ইখলাসই হলো সকল নেক আমল কবুল হওয়ার শর্ত। ইখলাস হলো প্রতিটি ইবাদতের মূলভিত্তি। ইখলাস সম্পর্কে কুরআন হাদীসের বক্তব্য, ইখলাসপূর্ণ আমলের ফজিলত ইত্যাদি সম্পর্কে জানতে এই বইটি অবশ্যপাঠ্য।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)