হিফয করতে হলে
বই কালেকশন

Buy হিফয করতে হলে Online in Bangladesh

লেখক: শাইখ আব্দুল কাইয়্যূম আস-সুহাইবানী

4.55
(43 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শাইখ আব্দুল কাইয়্যূম আস-সুহাইবানী
  • Publisher: সমকালীন প্রকাশন
  • Number Of Pages: 96
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2019
৳ 113৳ 15025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

কুরআনের পরশে প্রতিটি বস্তুই পরিণত হয় পরম সম্মান ও মর্যাদার পাত্রে। যে-মাসে এ কুরআন অবতীর্ণ হয়েছে, সে-মাস অন্য মাসের চেয়ে অধিক সম্মানের। যে-রাতে এ কুরআন অবতীর্ণ হয়েছে সে-রাত অন্য রাতের তুলনায় অধিক মর্যাদার। যে-নবীর ওপর এ কুরআন অবতীর্ণ হয়েছে, তিনিই সকল নবীর পথিকৃৎ। অতএব, কুরআনের সংস্পর্শে এসে কুরআন অধ্যয়ন ও মুখস্থ করে একজন সাধারণ মানুষও পরিণত হন মহান ব্যক্তিত্বে। আর এভাবেই রচিত হয়েছিল ইসলামের ইতিহাসে কুরআন মুখস্থকরণের সোনালি অধ্যায়। কীভাবে পবিত্র কুরআন ও হাদীস সহজে মুখস্থ করা যায়, কীভাবে তা স্থায়ীভাবে ধারণ করা যায় এবং এর সহায়ক উপায়সমূহ কী—এসব নিয়ে চমৎকার আলোচনার সমাবেশ ঘটেছে মূল্যবান এই গ্রন্থখানিতে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.55
(43 টি কাস্টমার রিভিউ)
5
85%
4
5%
3
5%
2
0%
1
5%
Md. Al Amin
Md. Al Amin ভেরিফাইড
23 Sep 2025

"হিফয করতে হলে" বইটি মূলত কুরআন হিফয করতে ইচ্ছুক ছাত্রদের জন্য একটি দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক গ্রন্থ। এতে হিফযের গুরুত্ব, প্রস্তুতি, পদ্ধতি, সময় ব্যবস্থাপনা এবং মনোযোগ ধরে রাখার কৌশল সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। বইটি পড়লে একজন পাঠক হিফযের প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং কীভাবে সঠিকভাবে হিফয করা যায়, তা স্পষ্ট ধারণা পায়। ভালো দিক: ✅ ছোট আকারে কার্যকর দিকনির্দেশনা ✅ হিফয শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি গড়ে তোলে ✅ অভিভাবক ও শিক্ষকদের জন্যও উপযোগী যাদের জন্য: - যারা হিফয শুরু করতে চায় - যারা হিফয করছেন বা মাঝপথে থেমে গেছেন - অভিভাবক ও শিক্ষক যারা হিফযে সহায়তা করতে চান

Review Upload 1
Review Upload 2
Omar Faruk
Omar Faruk ভেরিফাইড
15 May 2025

আমি ব্যাক্তিগত ভাবে মনে করি। হেফজ খানায় খেদমত রত হাফেজ জন্য বইটি পড়লে অনেক উপকৃত হবে।

Review Upload 1
Review Upload 2
Nurjahan Akter
Nurjahan Akter ভেরিফাইড
14 Mar 2025

খুব সুন্দর বইটি। যারা নিজেরা একা একা হিফয করতে চায় তাদের জন্য উপকারি। বইটিতে অসংখ্য হিফযের ঘটনার পাশাপাশি উল্লেখ করা হয়েছে মুখস্থ করার পদ্ধতি এবং কুরআনুল কারিম ও হাদিস মুখস্থ করার ফজিলত। তাই আমি বলবো পাঠকেরা যেনো বইটিকে নিজের সংগ্রহের তালিকায় রাখার চেষ্টা করে।

 fahmida kabir
fahmida kabir ভেরিফাইড
13 Jan 2025

Valo hobe..kinlam

H. M. Irfan Emu
H. M. Irfan Emu ভেরিফাইড
16 Oct 2024

কুরআনকে হৃদয়ে লালনের স্বপ্ন কে-ই না দেখেন। অথচ নানাবিধ সবসময় তা আর হয়ে উঠে না। এক্ষেত্রে এই বইটি আপনাকে অনুপ্রেরণা জোগাবে ইং শা আল্লাহ। কুরআন হিফয করতে চাচ্ছেন এমন সকলের জন্য অবশ্য পাঠ্য একটি বই।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)