

Buy হারিয়ে যাওয়া মুক্তো Online in Bangladesh
লেখক: শিহাব আহমেদ তুহিন
- Author: শিহাব আহমেদ তুহিন
- Publisher: সন্দীপন প্রকাশন লিমিটেড
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 2nd Edition, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
একসময় মুসলিমরা ছিল সবার ওপরে। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, যে সময়ে আমরা আল্লাহর কিতাব ও রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুন্নাহ আঁকড়ে ধরেছিলাম, সে সময়ে আল্লাহ তা‘আলা আমাদের সম্মানিত করেছেন। আর যখন আমরা ইসলাম ছাড়া অন্য কিছুতে সম্মান খুঁজেছি, রাসূলের ﷺ সুন্নাহর চেয়ে অন্য কিছুকে শ্রেষ্ঠ ভেবেছি, তখন পদে পদে লাঞ্ছিত হয়েছি। . রাসূল ﷺ বলেছেন, সামনে তোমাদের জন্য রয়েছে ধৈর্য্যের সময়। সে সময় ধৈর্য্য অবলম্বন করা জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতোই কঠিন হবে। (সে সময়ে) যারা ভালো কাজ করবে, তারা পঞ্চাশজনের সমপরিমাণ পুরস্কার পাবে।’ জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসূল! তাদের পঞ্চাশজনের সমপরিমাণ?’ রাসূল ﷺ বললেন, ‘তোমাদের পঞ্চাশজনের সমপরিমাণ।’ (আবু দাউদ, হাদিস নংঃ ৪৩৪১) কোনো কোনো বর্ণনায় এসেছে, ‘তারা হচ্ছে সেসব ব্যক্তি, যারা আমার সুন্নাহকে জীবিত করবে এবং মানুষকে তা শেখাবে’।” ` . একজন মুসলিম হিসেবে তাই আমাদের সবার কাছে সুন্নাহর গুরুত্ব স্পষ্ট। রাসূলের ﷺ হাদিসের মাধ্যমে আমরা এটাও বুঝতে পেরেছি; ফিতনার সময়ে সুন্নাহকে আঁকড়ে ধরা, মানুষকে ভুলে যাওয়া সুন্নাহ স্মরণ করিয়ে দেয়া এবং হারানো সুন্নাহকে জীবিত করার মর্যাদা কতোখানি। ঈমানের দাবীদার কোনো মুসলিমই এটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে না। রাসূলের ﷺ হারানো সুন্নাহকে পুনরুজ্জীবিত করার তাড়না থেকেই ‘হারিয়ে যাওয়া মুক্তো’ বইটির জন্ম।আশা করব, এ বইটি পড়ে সবাই সুন্নাহকে অন্যভাবে দেখতে শিখবেন। ভালোবাসতে শিখবেন। তারা বুঝতে শিখবেন, সুন্নাহ মানে শুধু যোহরের আগের চার রাকাত কিংবা মাগরিবের পর দুই রাকাত সালাত নয়। সুন্নাহ হতে পারে দুপুর বেলা ঝুম বৃষ্টিতে ভেজা। কোথাও পরিষ্কার মাটি দেখলে খালি পায়ে হাঁটা। সারাদিনের ক্লান্তি শেষে রাতের বেলা প্রিয়তমার সাথে হাঁটা। তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা।
রিভিউ ও রেটিং (Review & Rating)

অসাধারণ। অনেক শেখার আছে।
যদি আপনি আপনার মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেন এবং কোনোভাবে আবার তা ফিরে পান, তখন যে অনুভূতি জাগ্রত হয়, তা লিখে বা বলে বোঝানো সম্ভব নয়। আরও সহজ করে বললে—ধরুন, আপনার প্রিয়জন আপনাকে এক হাজার টাকার একটি নোট দিলেন। কিছু সময় পর সেটি হারিয়ে ফেললেন। এরপর অনেক খোঁজাখুঁজির পর কিংবা কেউ কুড়িয়ে এনে দিলে—সে মুহূর্তে যে ভালো লাগা কাজ করবে, তা কোনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব নয়। রাসূল ﷺ আমাদের জন্য এমন কিছু সুন্নাহ রেখে গেছেন, যেগুলো খুব সহজ এবং মুক্তোর চেয়েও দামী। কিন্তু সময়ের ব্যবধানে কিংবা অজ্ঞতার কারণে আমরা অনেক সুন্নাহ হারিয়ে ফেলেছি। সেই হারিয়ে যাওয়া সুন্নাহগুলোকে সংকলিত করে লেখক শিহাব আহমেদ তুহিন রচনা করেছেন “হারিয়ে যাওয়া মুক্তো” বইটি। . মূলত এখানে ইমাম নববী (রাহি.)-এর হাদিসুল আরবাইন এবং উস্তাদ আলী হাম্মুদার Daily Revivals সিরিজ অবলম্বনে ৪১টি অধ্যায়ের আদলে বইটি লিপিবদ্ধ করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের শুরুতে রয়েছে বাস্তবধর্মী বর্ণনা, এরপর হাদিস, এবং সর্বশেষে হাদিসগুলো আমাদের জীবনে প্রয়োগ করার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। . কোন বই পড়ব, কোনটি ভালো লাগবে? এ ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। কয়েকজনের পরামর্শ নিলাম; অতঃপর এই বইটিই বেছে নিয়ে পড়া শুরু করলাম। প্রথম ভূমিকাতেই বইটি আমাকে আকৃষ্ট করেছে। যত পড়তে থাকলাম, ততই ভালো লাগা কাজ করেছে। বইটি প্রকৃত অর্থেই এক মুক্তোমালা। . ইবনে উসাইমিন (রাহি.) বলেন— "যদি কারো সামনে কোনো সুন্নাহ জীবিত করার সুযোগ আসে, তবে সে যেন তা করে। কিয়ামত পর্যন্ত যতজন সেই সুন্নাহর ওপর আমল করবে, সে তার জন্য সওয়াব পেতে থাকবে।"(শরহু রিয়াদুস সালেহীন, ৪/২১৫) এই পোস্টটি যারা পড়েছেন, সবাইকে অনুরোধ করব—বইটি সংগ্রহ করুন, পড়ুন এবং অন্যদেরও সংগ্রহ করার জন্য উৎসাহ দিন। রাসূল ﷺ–এর সুন্নাহকে উজ্জীবিত করুন। ভালো মানুষ হওয়ার পথে এই একটি বই-ই অসাধারণ ভূমিকা রাখতে পারে। . . বই: হারিয়ে যাওয়া মুক্তো লেখক: শিহাব আহমেদ তুহিন সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া পৃষ্ঠা সংখ্যা: ১৬০ মুদ্রিত মূল্য: ২৪০ টাকা প্রকাশনায়: সন্দীপন প্রকাশন























