

Buy রিয়াযুস সালেহীন - ২য় খণ্ড Online in Bangladesh
লেখক: ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (রহ.)
- Author: ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী (রহ.)
- Publisher: মাকতাবাতুল আশরাফ
- Isbn: 9789849172535
- Number Of Pages: 480
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
এ কিতাব সাধারণ মুসলমানের দীনী ইলম অর্জনের ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। আল্লামা নববী রহ. যখন থেকে এটি সংকলন করেছেন প্রায় সে সময় থেকেই এ কিতাব সমগ্র মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত।এ কিতাব আরব-অনারব নির্বিশেষে মুসলিম বিশ্বের অনেক দেশে দীনী শিক্ষালয়ের মাধ্যমিক শ্রেণির পাঠ্য তালিকাভুক্ত। তাছাড়া ঘরে, মজলিসে ও মসজিদে দীনী তা‘লীমের হালকায় এ কিতাবের সম্মিলিত পাঠ পৃথিবীর প্রায় সকল দেশেই জারি আছে।আল্লাহপাক আল্লামা নববী রহ.কে তাওফীক দিয়েছেন যে, তিনি হাদীসের উৎসগ্রন্থসমূহ থেকে একান্তই সহীহ ও নির্ভরযোগ্য হাদীসসমূহ এ কিতাবে সংকলিত করার প্রয়াস পেয়েছেন। কিতাবের বিন্যাসও অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ ও পূর্ণাঙ্গ। একজন মুসলিমের প্রয়োজনীয় ঈমান-আকীদা, আমল-আখলাক তথা সার্বিক দীনী বিষয়ের একটি পূর্ণচিত্র এর দ্বারা লাভ করা যায়।অনেকের মতে সমগ্র বিশ্বে হাদীস বিষয়ক কিতাবসমূহের মধ্যে ব্যাপক সমাদৃত ও পঠিত অনন্য হাদীস সংকলন এই “রিয়াযুস সালেহীন” নামক কিতাব।কিতাবের বর্তমান দ্বিতীয় খণ্ডে ইয়াকীন ও তাওয়াক্কুল; ইস্তিকামাত ও অবিচলতা; আল্লাহ তা‘আলার বড় বড় মাখলূক, দুনিয়ার নশ্বরতা, আখিরাতের বিভীষিকা; নেক কাজে অগ্রগামী হওয়া; মুজাহাদা ও সাধনা-সংগ্রাম; জীবনের শেষদিকে বেশি বেশি নেক কাজ করার প্রতি উৎসাহদান; সৎকর্মের বহুবিধ পন্থা; ‘ইবাদতে মধ্যপন্থা প্রসঙ্গ; আমলে যত্নবান থাকা ও তার ধারাবাহিকতা রক্ষা প্রসঙ্গে সর্বমোট নয়টি অধ্যায়, ৮২ টি হাদীছ ও তার ব্যাখ্যা স্থান পেয়েছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইটা কোয়ালিটি বেশি একটা ভালো ছিল না। নিচের দিকটায় ছেঁড়া ছিল। তবে বইয়ের ভেতরের কাগজ খুবই ভালো। ইনশাল্লাহ সব খন্ড সংগ্রহ করব।
মাশাআল্লাহ অনেক সুন্দর আমাদের সুন্দর জীবন গড়তে বইয়ের সকল খন্ড পড়া উচিত।

























